Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

লোকালাইজড্ বিভ্রান্তি

IMG_20201203_065122
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • December 3, 2020
  • 6:38 am
  • No Comments

অনেকেরই ধারণা আমি ডাক্তার। হ্যাঁ,ডাক্তার ছিলাম, কিন্তু এখন নই। আপনারা অনেকেই সেটা জানেনও।

এই মাত্র এক বাধ্যতামূলক ডাক্তারি সেরে ফিরলাম। আমার কাছের এক আত্মীয়র হঠাৎ পেটব্যথা বমি। তাঁরা অন্য পরিচিত ডাক্তারের থেকে টেলিমেডিসিন পদ্ধতিতে ওষুধ শুরু করে দিয়েছিলেন। কিন্তু ব্যথা আর বমি বাড়ছিল। অগত্যা…

এই প্রসঙ্গে পুরোনো একটা কনফিউশন বিবৃত করি। সোদপুরে মফস্বলি প্র‍্যাকটিস করি তখন। অন্য ডাক্তারবাবুকে দেখানো রোগীরা যখন আসতেন আমার কাছে কিছুতেই নিজের স্ট্যাটাস বুঝতে পারতাম না।

একদল বলতেন, – স্যার, লোকাল ডাক্তারকে দেখিয়েছিলাম। উনি পারলেন না, তাই আপনার কাছে।
অন্যদল বলতেন, – কলকাতায় (বা ভেলোর-চণ্ডীগড়ে) বড় ডাক্তার দেখিয়েছি। উনি বলেছেন, ঝামেলা হলে লোকাল কাউকে দেখিয়ে নিতে।
বুঝতে পারতাম না, আমি লোকাল না গ্লোবাল।

তো আজকে বহুদিন বাদে আমার লোকাল ডাক্তারের ভূমিকা। টেলিমেডিসিন বলেছেন লোকাল কাউকে দেখিয়ে নিতে। শীতের রাত দশটায়। তা হোক। যাওয়া মাত্রই টেলিমেডিসিন ফোনে আমাকে বলতে লাগলেন কী কী ভাবতে হবে আর করতে হবে। তা বলুন। বুঝেছি, এ আমার নতুন জীবনের অঙ্গ।

তার মধ্যেই মাথা ঠাণ্ডা রেখে জ্ঞান বুদ্ধিমত অ্যাডভাইস লিখে বেরোতে যাব, এমন সময় পাশের বাড়ির যে যুবকটি ওষুধ কিনে আনবেন, তিনি এলেন। বেরোবার মুখে বেশ কড়া গলায় বললেন, ফোনে ডাক্তারবাবু যা যা বলল সেই মত ওষুধ দিয়েছেন তো?

অনুগত আমি মাথা নাড়লাম। তার পরের প্রশ্নটার জন্য মোটেই তৈরি ছিলাম না।

– কী বুঝলেন, পজিটিভ না নেগেটিভ?

– মানে?

– বুঝলেন না, আরে আপনাদের ওই করোনা!

– না সে রকম কিছু তো,

আমতা আমতা করতেই, সেই প্রাজ্ঞ যুবক ফিসফিস করে বললেন, – না না, করোনাতে পেটব্যথা পাগলামো গা চুলকানি সব কিছুই হতে পারে। তা আপনি তো পেট টিপে দেখলেন। রোগটা তো নাসাল (উচ্চারণ অপরিবর্তিত)। অনেকক্ষণ তো নিঃশ্বাস নিলেন ও ঘরে। কী মনে হল? পজিটিভ না নেগেটিভ?

অর্থাৎ আমাকে নিঃশ্বাস নিয়ে আর পেট টিপে বলে দিতে হবে পেটব্যথার রোগীর করোনা পজিটিভ না নেগেটিভ।

এত সব বিভ্রান্তির মধ্যে, না, আমাকে কেউ আর ডাক্তারি করতে অনুরোধ করবেন না প্লিজ। যথেষ্ট হয়েছে।

(আমার সম্পাদকের ব্যস্ততার কারণে অনুমতি ব্যতিরেকেই নিবেদিত)

PrevPreviousসদ্যজাতের নাভির যত্ন নিন
Nextকরোনা ক্লিনিকে ডা অর্জুন দাশগুপ্ত ২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী: ঔপন্যাসিকের ব্যক্তিজীবন, আর্থসামাজিক অভিজ্ঞতা, রাজনৈতিক মতাদর্শ, ধর্মভাবনা ও সমকালীন সম্পর্কের আলোকে একটি বিশ্লেষণ

November 8, 2026 No Comments

ভূমিকা: জীবন, মতাদর্শ ও সাহিত্যিক কল্পনার পারস্পরিক সম্পর্ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকে বাংলা সমাজের অন্তর্লীন সংকট, মধ্যবিত্ত নৈতিকতার দ্বন্দ্ব, নারীর অবস্থান এবং সামাজিক বৈষম্যের এক গুরুত্বপূর্ণ

যাদব মুলাই পায়েং: দ্যা ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া

November 8, 2026 2 Comments

যাদব মুলাই পায়েং এর অসাধারণ কর্মকাণ্ড সম্পর্কে প্রথম পরিচয় হয় ২০১৫ সালের আশেপাশে। খবরের কাগজের একটা ছোট্ট খবর – আসামের যাদব মুলাই পায়েং মাজুলির চরে

এক নতুন স্বাস্থ্যব্যবস্থার উন্মেষ এবং পৃথিবীর স্বাস্থ্যব্যবস্থার দিকবদল – ‘সোভিয়েত মেডিসিন’ (১৯১৭-১৯৩৭)

November 8, 2026 1 Comment

(৭.১১.২০২৬-এ পৃথিবীর ইতিহাসে রাজনীতি, অর্থনীতি এবং সাংস্কৃতিক জগতের দিকবদলকারী “দুনিয়া কাঁপানো দশ দিন”-এর ১০৯ বছর পূর্ণ হল। সেই প্রেক্ষিতে আমার এই প্রবন্ধ – বিশেষ করে,

Ramkamal Sen and His Significant Book Aushadh Sar Sangraha (Compendium of Medicine) – A Faithful Chronicle of His Time

November 7, 2026 No Comments

Preliminary Words Aushadh Sar Sangraha (Compendium of Medicine) was published in 1819 (according to Bengali calendar it was 1226). The period was the very early

এই বাংলায় এসআইআর কি ঠিক ছিল?

November 7, 2026 No Comments

সম্ভবত এস আইআার করে তৃণমূলকে হারিয়ে দেওয়া হয়েছে মমতার এই দাবির বিরোধিতা করতে গিয়ে কেউ কেউ দেখলাম বলছেন, পশ্চিম বঙ্গের এসআইআর নাকি ঠিকঠাক হয়েছে। গোলমাল

সাম্প্রতিক পোস্ট

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী: ঔপন্যাসিকের ব্যক্তিজীবন, আর্থসামাজিক অভিজ্ঞতা, রাজনৈতিক মতাদর্শ, ধর্মভাবনা ও সমকালীন সম্পর্কের আলোকে একটি বিশ্লেষণ

Dr. Sukanti Bhattacharya November 8, 2026

যাদব মুলাই পায়েং: দ্যা ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া

Somnath Mukhopadhyay November 8, 2026

এক নতুন স্বাস্থ্যব্যবস্থার উন্মেষ এবং পৃথিবীর স্বাস্থ্যব্যবস্থার দিকবদল – ‘সোভিয়েত মেডিসিন’ (১৯১৭-১৯৩৭)

Dr. Jayanta Bhattacharya November 8, 2026

Ramkamal Sen and His Significant Book Aushadh Sar Sangraha (Compendium of Medicine) – A Faithful Chronicle of His Time

Dr. Jayanta Bhattacharya November 7, 2026

এই বাংলায় এসআইআর কি ঠিক ছিল?

Pallab Kirtania November 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

699783
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]