Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বোকা মানুষরা বেঁচে থাক

IMG_20230912_225037
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • September 13, 2023
  • 7:24 am
  • No Comments

চন্দ্রযানের সফল অবতরণ নিয়ে প্রায় সবরকম ন্যারেটিভ, মিম, টুইট ইত্যাদি হয়ে যাওয়ার পরেও দুটো কথা জানানোর ইচ্ছে হল। তথ্যসূত্র এক বন্ধু যে ইসরোতে কর্মরত (নাম বলা যাবে না সহজবোধ্য কারণে)। উচ্ছাসের জোয়ার সরে গেলে কঠোর রুক্ষ বাস্তবের পলিমাটিতে দাঁড়িয়ে আজ ফোন করে জানতে চেয়েছিলাম, কেমন লাগছে। বন্ধু কাম ঈষৎ জুনিয়র সেই ইঞ্জিনিয়ার ছেলেটি যা জানালো সেটা খানিকটা এই রকম। বললো যে আমাদের এখানে আর পাঁচটা সরকারি কাজের জায়গায় যে ধরনের গোলমেলে ব্যাপার-স্যপার থাকে তার সবগুলোই আছে। আমলাতন্ত্র, দীর্ঘসূত্রিতা, বসের খামোকা বস গিরি, সহকর্মীদের ব্যাক বাইটিং ইত্যাদি ইত্যাদি। অনেকেই চাকরি ছেড়ে চলে যায়। আমার বন্ধুটি যায়নি। কেন যায়নি এর উত্তরে বললো যে, ওর খুব ইচ্ছে ছিল এমন একটা প্রজেক্টের সাথে জড়িয়ে থাকে যাতে দেশের জন্য কিছু করা যায়, দেশের নাম উজ্জ্বল করা যায়। তাই সরকারি যাবতীয় অবহেলা অনাদর সহ্য করেও ও লেগে ছিল। ও জোর দিয়ে বললো যে সামান্য টাকায় এই প্রজেক্টের জন্য বরাদ্দ হয়েছে সেগুলো বিদেশের কোনো প্রজেক্টের কর্মীরা ভাবতেও পারবে না। সব বাধা বিপত্তি অতিক্রম করে ওই টাকায় এই প্রজেক্টটা সফল হল সেটাই ওর কাছে খুব আশ্চর্য্যের বিষয়। বললো, দাদা, বিশ্বাস করতে পারছি না, একটা ঘোরের মধ্যে আছি। আজ মনে হচ্ছে বেসরকারি সংস্থায় বেশি মাইনের অফার, বিদেশ চলে যাওয়ার অফার ছেড়ে দিয়ে কোনো বোকার মতো কাজ করিনি। কি দাদা বলো আমি কি বোকামি করেছি?

উত্তরে এটাই বললাম যে, ভাই তোদের মতো বোকা মানুষরা বেঁচে থাক, তোদের জন্যই তো কাল কত শত মানুষ ভারতবাসী হিসেবে আনন্দ ফুর্তি করে নিল। জীবনে দেশের জন্য কিছুই করেনি, তারাও করে নিল। তোর মতো বোকা ভারতের ঘরে ঘরে জন্ম নিক। এই তো সবে শুরু। মরবার আগে একবার দেখে যেতে চাই মঙ্গলে মহাকাশ যান পাঠাচ্ছে আমার গরীব ভারতবর্ষ। ভালো থাকিস।

“হতে পারি দীন তবু নহি মোরা হীন”

PrevPreviousরাজ্যে চিকিৎসা-শিক্ষা ও স্বাস্থ্য-পরিষেবার বর্তমান দশা এবং নিয়ন্ত্রকদের ভূমিকা
Nextস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপোষণের পর্দা ফাঁসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মনীষা আদক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

January 19, 2026 No Comments

১৬ জানুয়ারি ২০২৬।

গোপা মুখার্জি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

January 19, 2026 No Comments

১৬ জানুয়ারি ২০২৬।

চলে গেলেন নীলাকুরুঞ্জির মালি

January 19, 2026 No Comments

আরও একটা বিষণ্ণতার খবর ভেসে এলো সেই দক্ষিণ থেকে। নতুন বছরের শুরুতে গ্যাডগিল স্যারের চলে যাবার আঘাত সামলাতে না সামলাতেই আবারও একটা বেদনা ভরা বিদায়

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

January 18, 2026 No Comments

পঞ্চায়েত যৌথ কর্মচারী সমিতির দ্বাদশ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সলিল শোভন রায় আর প্রতুল ভদ্র মঞ্চে অনুষ্ঠিত হল অভয়া স্মরণ। ‘শহীদ স্মরণে আপন মরণে রক্ত

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

January 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

মনীষা আদক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

Abhaya Mancha January 19, 2026

গোপা মুখার্জি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

Gopa Mukherjee January 19, 2026

চলে গেলেন নীলাকুরুঞ্জির মালি

Somnath Mukhopadhyay January 19, 2026

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

Gopa Mukherjee January 18, 2026

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

Dr. Punyabrata Gun January 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

605022
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]