Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাদারিকা খেল

Oplus_16908288
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • May 13, 2025
  • 7:55 am
  • No Comments
দৃশ্য এক: বৃহস্পতি বার, ৮ই মে, ২০২৫:
খবরে প্রকাশ ভারতের প্যাটেন্ট, ডিজাইন এবং ট্রেড মার্কস এর কন্ট্রোলার জেনারেল এর অফিসে চার খানা দরখাস্ত জমা পড়েছে এই বুধবার। এরা সবাই এন্টারটেনমেন্ট সংক্রান্ত কাজে ওই অপারেশন সিঁদুর” নামটি ব্যবহার করতে চায়। এই চারজন দরখাস্তকারীর মধ্যে একটি নাম জিও স্টুডিও, আম্বানি গোষ্ঠীর রিলায়েন্স ইন্ডাস্ট্রির শাখা। এই খবর প্রকাশের পর মিডিয়ার এক অংশে নিন্দার ঝড় বয়ে গেল।
খবরে আরও প্রকাশ যে টুইট করে জানানো হলো যে জিও স্টুডিওর কোন জুনিয়র কর্মী নাকি ওপর ওয়ালাদের অনুমতি ছাড়াই “ভুল করে” ওই দরখাস্ত জমা দিয়েছে।
কাট, দৃশ্য দুই: মুম্বাই, ২৮শে ফেব্রুয়ারি, ২০২২:
একটা ছোট ঘুপচি ঘর। ২৫০ টাকা আর একটা পেন। একটা সরল ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার হুড়োহুড়ি চলছে। ২৬শে ফেব্রুয়ারি, গোটা দেশ যখন যুদ্ধ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, টেলিভিশন এর পর্দায় চ্যানেল সার্ফিং, ফেসবুকে স্ক্রল, তখন ওই লোকগুলি হুমড়ি খেয়ে কিসের ফর্ম ফিল আপ করছে ?
ঘুপচি ছোট ঘরটা পশ্চিম মুম্বাই এর আন্ধেরিতে একটা অফিস। ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার এসোসিয়েশনের অফিস। ওই ফর্ম ও ২৫০ টাকার বিনিময়ে আমি আপনি, যে কেউ কোনো ছায়াছবির নাম আগাম রেজিস্ট্রি করে ফেলতে পারি, যে নাম আর কেউ ব্যবহার করতে পারবে না।
ফর্মে লেখা হচ্ছে বালাকোট, সার্জিক্যাল স্ট্রাইক ২, পুলওয়ামা আরো কত কি। পরে এর সাথে যুক্ত হবে, অভিনন্দন, উইং কম্যান্ডার আরো কত কি। একটা যুৎসই নামের কি কদর সেটা উড়ি নামের ছবিটা প্রমাণ করে দিয়ে গেছে।
দেশের জওয়ানরা প্রাণ দিচ্ছে। ধরা পরে বিদেশিদের হাতে রক্তাক্ত হচ্ছে। তাতে কার কি। বেওসা ইজ বেওসা। এইটে বুজলেন না বলেই তো আপনার এই দশা আজকে।
বড় পর্দায় অভিনেতা আর ছোট পর্দায় রাজনেতাদের গলা কাঁপিয়ে, বুক বাজিয়ে সেই ডায়ালগ এ চিরকাল আমি আপনিই তো তালি বাজিয়ে যাবো। ইনস্ট্যান্ট কফি খেয়ে ইনস্ট্যান্ট এনার্জির মতো সিনেমা হলে আর বাড়িতে টিভির সামনে ইনস্ট্যান্ট দেশপ্রেম।
ভরে উঠছে, আমার আপনার বুক গর্বে ভরে উঠছে সেনানীদের বীরত্ব আর সাহস দেখে। আরও অনেকে কিছুই ভরে উঠছে। বক্স অফিস এর ক্যাশ বাক্স, উরি প্রযোজকের ব্যাংক ব্যালেন্স, আর কোনো রাজনেতার ব্যালট বাক্স।
সিনেমা শেষ। পর্দায় একে একে ভেসে উঠছে টাইটেল ক্রেডিট। দেশপ্রেম এর আগুন বুকে একের পর এক আমরা বেরিয়ে আসছি মাল্টিপ্লেক্স এর প্রেক্ষাগৃহ থেকে। এ এক অন্যরকম স্বাদ। ২৫০টা টাকা খরচা করা সার্থক। এন্টারটেইনমেন্ট বোলে তো এন্টারটেইনমেন্ট। দেশপ্রেম বোলে তো সাচ্চা দেশপ্রেম।
থমকে দাঁড়িয়ে পড়বেন না। দেরী হয়ে যাচ্ছে। ছেলেটা ঝাড়ু আর ডাস্টবিন হাতে অপেক্ষা করছে। আপনারা হল থেকে বেরোলে ওর কাজ শুরু। ফেলে যাওয়া পপকর্ন এর প্যাকেট সহ উচ্ছিষ্ট পরিষ্কার করার দায়িত্বে আছে সামান্য কটা টাকার বিনিময়ে। হাউজ ফুল হলে ওর কাজ বেড়ে যায়।
মেন্টেনেন্স কম্যান্ড এর টেকনিক্যাল বিভাগের কর্পোরাল ছেলেটিও অপেক্ষা করছে, রেঞ্চ হাতে নিয়ে মিগ বাইসন জেট প্লেনটার তলায়। প্রি ফ্লাইট চেক আপ। খুব সাবধানে, সন্তর্পনে। ভুল চুকে ওই ভারী ইঞ্জিন গায়ে পরে থেঁতলে মারা গেলে ওর বিধবা কিন্তু ক্যাজুয়াটি অফ ওয়ার এর কম্পেনসেসন এর টাকা পাবে না।
তাতে কি, আন্ধেরির ওই ঘুপচি ঘরটাতে ও তো অনেকেই অপেক্ষা করছে। যুৎসই নাম টা হাত ছাড়া হয়ে গেলে মুস্কিল। পাবলিক কে খাওয়াতে হবে না ?
আমরা আম আদমি। আমরা প্রতিজ্ঞা করেছি যে আমাদের যা খাওয়ানো হবে আমরা তাই খাবো, এত ভাবাভাবির সময় নেই। আমরা খেয়ে যাই। চিরকাল খেয়েই যাই।
কোন শালা মাকু সেকুর বাচ্চা বলে, “যুদ্ধ হলে কোনো লাভ নেই, সবটাই লোকসান?” পাকিস্তানে চলে যা।
PrevPreviousস্কুলের গল্প: ঐতিহাসিক ইতিহাস পরীক্ষা
Nextআজ যত যুদ্ধবাজNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

June 19, 2026 8 Comments

১. আমার কিশোর বেলার এক মর্মান্তিক মৃত্যুর কথা আজ মনে পড়লো। সমীর দা,সমীর সেনগুপ্ত নামে আমাদের পাড়ার এক সিনিয়র দাদা ছিলেন। ছ’ফুটের ওপর লম্বা, রীতিমতো

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

Somnath Mukhopadhyay June 19, 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633365
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]