Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আজ যত যুদ্ধবাজ

IMG-20250512-WA0144
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • May 13, 2025
  • 7:57 am
  • One Comment
যুদ্ধ বিরতিতে আমা হেন আদার ব্যাপারির খুব বেশি আসে যায় না। শুধু মেগা সিরিয়াল না দেখে যুদ্ধ-ভিডিও দেখছিলাম। সেটা একটু ব্যাহত হল।
মূল্যবৃদ্ধি? আমি প্রতিদিনের খাবার যোগাড় করার সংস্থান আছে এমন একজন মধ্যবিত্ত। নিজেকে বোঝাই এই তালে ডাক্তারের বলা ওজন কমানোর আদেশটা মানা যাবে আধপেটা খেয়ে।
যুদ্ধে তবে কাদের যায় আসে?
দিন এনে দিন খাওয়া লোকেরা দাম বাড়লে কী করবে ভেবে আকুল। তাদের প্রাণান্তকর যায় আসে। কী ভাবে সামলাবে,নিজেরা ভাবুক।
পাড়ার যে ছেলেটা বিএসএফের চাকরি নিয়ে সীমান্তে, তার পরিবারের যথেষ্ট যায় আসে।
আর একটা পরিবার যাদের জামাই কাশ্মীরের শালওয়ালা, কিম্বা শ্রীনগরে ‘দাদা-বৌদি’র হোটেলে বাঙালি রান্না করা লোকগুলোর যায় আসে।
এই রকমের অসংখ্য মানুষের যায় আসে। সবার নিজস্ব ইন্টারেস্ট আলাদা, বলাই বাহুল্য।
এই সব তথাকথিত ছোটোখাটো ব্যাপারে না ভেবে বরং দেশের রাজনৈতিক দলগুলি কে কী বলছে সেটা অনুধাবন করি।
কেন্দ্রে ক্ষমতায় থাকা দলের সমর্থকেরা কেউ কেউ বেশ হতাশ। কেউ কেউ নাচার হয়ে মেনে নেওয়া। সামান্য অংশ যারা সামরিক শক্তি সম্বন্ধে সন্দিহান কিম্বা সন্দিহান না হয়েও উদ্বিগ্ন, তারা স্বস্তি পেয়েছে।
সিপিএম আর কংগ্রেস, আমি যতটা বুঝেছি, সমালোচনামূলক একধরণের স্বস্তিতে রয়েছে। বিরোধী হলে সমালোচনা করতেই হয়। এক্ষেত্রে সেটা হল, ট্রাম্প বলল আর অমনি মেনে নিল? তবে আর কীসের অস্মিতা? তা নইলে যুদ্ধ থেমেছে বেশ হয়েছে গোছের মনোভাব তাদের।
কম-রেডরা দ্বিধায়। এই বাজারে ২০ তারিখের বন্ধ্‌টা?
বেশি-রেডরা বলছে, চারুবাবু তো সেই কবেই বলেইছিলেন, নয়াউপনিবেশবাদের কথা। অতএব নোভোট্টু-সংগ্রাম চলছে চলবে।
শুধু, হ্যাঁ শুধু ঘেসোরা সোচ্চারে প্রতিবাদ করছে চ্যানেলে চ্যানেলে। কেন যুদ্ধ বন্ধ হবে? অ্যাঁ? কেন, কেন? কেন?
প্রচলিত চুরিগুলো দিব্যি গড়গড়িয়ে চলছিল, যুদ্ধের কভারে। মিডিয়া সত্যিমিথ্যে নতুন পুরোনো ভিডিওর কোলাজ পেশ করছিল। চুরির খবর নিয়ে কেউ উৎসাহিত না। সবাই উত্তেজিত ঝাল ঝাল আভেন ফ্রেশ যুদ্ধ নামের ভিডিও শো দেখে। এর মাঝে আবার চুরির অন্যতর ফ্রন্ট খুলে যাবার চান্স। চোরের মা চোরাকারবারিদের শাসিয়েছে, মানে কায়দা করে জানিয়েছে, সময় এসে গেছে।
এমন সময়ে যুদ্ধ বন্ধ মানে, ফের সেই চুরির খবর সামনে আসা। ক্লান্তিকর একই বকবকানি। হ্যাঁ রে, পার্থ জেলে বলে কি চাকরি বিক্রি বন্ধ? নাকি বালি কয়লা পাথরখাদান সব বুজে গেছে তোদের চেঁচানির চোটে? লিপস অ্যান্ড বাউণ্ডসের সেই ন্যাকা সেনাপতিটা কি শহিদমিনারে ফাঁসি গেছে একবারও? বরং যুদ্ধ শুরু হতেই সেই আজব চোর-সেনাপতি স্বর্ণময় নীরবতা মোডে চলে গেছে।
বাড়ি তৈরির টাকাচুরি, অনুদান চাল-ত্রিপল চুরি কোনটা বন্ধ ছিল কিম্বা বন্ধ আছে এই যুদ্ধ পরিস্থিতির পর্দার আড়ালে? বরং বেড়েছিল। ভুক্তভোগী ছাড়া কেউ টের পাচ্ছিল না।
সেই যুদ্ধের পর্দা সরে গেলে হবে?
দেশে কি আইনকানুন, চৌর্যাধিকার কমিশন, সভ্যতা বলে কিছুই নেই?
আমাদের চুরির স্বার্থে, যুদ্ধ থামানো চলবে না… না… না!
★
সেকু-মাকু দল যুদ্ধ খারাপ বললেই সেটা খুব খারাপ তো।
তোরা তো জানিস তিনু-খিস্তিতে পাকিস্তানিরা তরাসে কাঁপত।
কমি কুত্তারা যেটা চাইছিল গান্ডু ট্রাম্পটা সেটাই বলল।
গুলি-বন্দুক এখুনি বন্ধ। কেউ বলবি না আগামী কল্য।
এই রাজ্যের রেজিস্ট্রিকৃত চোরদের তাতে ঘোর আপত্তি
কী হবে তাদের চুরি শিল্পর? বার হয়ে যাবে সকল সত্যি।
যুদ্ধ চললে, প্রবল ফুর্তি… পুকুর চুরিতে ভারি আনন্দ।
চাকরি ও চাল, বালি ও কয়লায় খুব ফুরফুরে চুরির গন্ধ।
দেশপ্রেমিক ছদ্মবেশের চোর আনবে না কিছুই গ্রাহ্যে।
যুদ্ধ চললে চুরিটা সহজ নৈরাজ্যের এমন রাজ্যে।
চোরের জননী চেনা কায়দায় কোষাগার খুঁড়ে বানায় গর্ত।
লিপস ও বাউন্ডে চোর সেনাপতি লুকোতে ব্যস্ত চুরির অর্থ।
মানুষ মরছে? ধর্মকেতাব পড়ে দ্যাখ, সেটা শাস্ত্র-শুদ্ধ!
কাজেই আমরা ঘেসোরা চাইছি অনন্তকাল চলুক যুদ্ধ।
PrevPreviousমাদারিকা খেল
Nextবাধ্য হয়ে বীরের মতো যুদ্ধ করা আর যুদ্ধের নেশার ঘোরে যুদ্ধ করাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

👌👌👌 দারুণ, হাস্যরস ভরা প্রাসঙ্গিক লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

এভাবে কি damage control সম্ভব?

October 20, 2026 No Comments

আমরা পরিষ্কার ভাবে জানতে চাইছি, ঠিক কী কী কারণে মেডিকেল কলেজ থেকে অ‍্যাপোলো হাসপাতালে রোগীদের স্থানান্তরিত করা হলো। জুনিয়ার ডাক্তাররা জানাচ্ছেন, স্বাস্থ‍্য দপ্তর থেকে নির্দেশ

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

October 20, 2026 No Comments

পশ্চিমবঙ্গ সরকারের পুজোয় বুকস্টলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামা দেখে দুজন ব্যক্তির কথাই মনে আসছে। এই দুই কুখ্যাত ব্যক্তি হলেন বকতিয়ার খিলজি ও হিটলার। বকতিয়ার খিলজি

বাঙালি কি এভাবে বইয়ের স্টলে বসে বসে মার খাবে?

October 20, 2026 No Comments

দুর্গাপুজোয় রাজ্য জুড়ে একটার পর একটা বামদের বুক স্টলে হিন্দুত্ববাদীদের আক্রমণ দেখে মনে হচ্ছে বাঙালি নিজেকে খুবই অসহায়, নিরুপায়, অভাগা, ভীত সন্ত্রস্ত বলে মনে করছেন।

পুজোর মুখে একটা ভালো খবর!

October 19, 2026 1 Comment

পুজোর মুখে একটা ভালো খবর। (খেয়াল করুন, অর্বাচীন মাকুদের মতো করে – মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ যাদের বইয়ের স্টল ভেঙে দেওয়া হচ্ছে, সেই

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

October 19, 2026 1 Comment

আপনারা কি সুরেন্দ্র সিং চৌধুরীর নাম শুনেছেন? শোনেননি তো? না, না! এই না শোনাটা কোনো অন্যায় নয়। খুব কেউকেটা মানুষ নয় সুরেন্দ্র। এদেশে নামের পাশে

সাম্প্রতিক পোস্ট

এভাবে কি damage control সম্ভব?

Dr. Amit Pan October 20, 2026

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

Dr. Aindril Bhowmik October 20, 2026

বাঙালি কি এভাবে বইয়ের স্টলে বসে বসে মার খাবে?

Parichay Gupta October 20, 2026

পুজোর মুখে একটা ভালো খবর!

Dr. Bishan Basu October 19, 2026

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

Somnath Mukhopadhyay October 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

692694
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]