Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আম্পান বিধ্বস্ত মিনাখার পুটখালীতে স্বাস্থ্য শিবির

IMG_20200628_224433
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • June 29, 2020
  • 6:37 am
  • No Comments

বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে,
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু,
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।

-রবীন্দ্রনাথ ঠাকুর

কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে মিনাখা। তারও আগে ঘুষিঘাটা বাজার থেকে ডান দিকে একটু ভেতরেই পুটখালী গ্রাম। মূলত আদিবাসী অধ্যুষিত। এলাকার বেশিরভাগ মানুষ হয় ইটভাটায় কাজ করেন নয়তো প্রবাসী শ্রমিক হিসাবে কাজ করতে যান পার্শ্ববর্তী হুগলী, বর্ধমান ইত্যাদি জেলায়।

একে লক ডাউন, তার উপর আমফান ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি। এখনও বহু ভাঙাবাড়ি সারানো হয়নি অর্থাভাবে। ২০ হাজার টাকার অনুদান কিছু মানুষ পেলেও অনেকেই পান নি। আত্মীয় পরিজনের সাহায্যে কোনও রকমে মাথাগুজে আছেন।

এইরকম এক অঞ্চলে ২৮ জুন, রবিবার আমফান সাইক্লোন ত্রাণের চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো পুটখালি প্রাথমিক বিদ্যালয়ে।

WBDF-SSU- ও ডাঃ ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটির যৌথ টীম সকাল দশটায় রোগী দেখা শুরু করে। দলে ছিলেন ডাঃ সিদ্ধার্থ গুপ্ত, ডাঃ চন্দ্রকান্ত মৌর্য, ডাঃ রাহুল দেবনাথ, ডাঃ শুভজিৎ ভট্টাচার্য এবং স্বাস্থ্যকর্মী পরীক্ষীত ও প্রসেনজিৎ রায়।

প্রথমেই রোগীর ভিড়। শৃঙ্খলা বজায় রেখে চার ঘন্টার বেশি রোগী দেখা। ২৭৫ জন রোগী দেখার পর থামতে হলো। তখনও রোগী আসা চলছে। নিরুপায় হয়ে ফেরত পাঠাতে হলো আবার আসবো প্রতিশ্রুতি দিয়ে।

উচ্চ রক্তচাপের প্রচুর রোগী। কেন ওষুধ বন্ধ জিজ্ঞেস করায় উত্তর মিলল – “ভাঙা ঘর সারবো, খাবার জোগার করবো না ওষুধ খাবো?” কাছাকছি একমাত্র মিনাখা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সেখানে মেলে কিছুটা স্বাস্থ্য পরিসেবা – তাও লকডাউনে অনিয়মিত। প্রচুর চর্ম রোগ, মানসিক অবসাদ, পেটের কৃমি, থাইরয়েড সমস্যা, হাঁটু-কোমর ব্যথা, জ্বর-সর্দি। থাইরয়েড ক্যানসার রোগীরও চিকিৎসা চলছে জরিবুটী দিয়ে – লকডাউন আর ভীতিতে অপারেশন আটকে।

শহরের প্রান্তে দাঁড়িয়ে দলের নবীন চিকিৎসকেরা স্বাস্থ্য পরিকাঠামোর যে ভঙ্গুর অবস্থা পর্যবেক্ষণ করল তা তাদের বড় হাসপাতালে কাজ করে এতদিন তৈরি হওয়া ধারণাকে ধাক্কা দিয়ে দিল।
রোগীদের দীর্ঘক্ষণ লাইনে ধৈর্য ধরে অপেক্ষা তাদের প্রয়োজন সাপেক্ষেই। শেখর দাশগুপ্তের দেওয়া মাস্ক তাদের কোভিড নিয়ম রাখতে সাহায্য করল।

আসার সময় সংগঠক গ্রামের আদিবাসী যুব সমাজের কাতর আহ্বান – আবার আসবেন তো?
একবার ক্যাম্পের খরচের কথা (যা বহন করা এই গরীব মানুষদের পক্ষে অসম্ভব) বলায় সবার মুখ বন্ধ।
আবার আসার ইচ্ছে প্রকাশ করেও চিকিৎসকদের পাওয়া এবং আর্থিক যোগানের আশঙ্কা সঙ্গে নিয়েই ফিরতে হলো।

রিপোর্ট ডাঃ শুভজিত ভট্টাচার্যের লেখা।

PrevPreviousঐতিহ্যবাহী বিল্ডিং-এ ফাটল, মেডিকেল কলেজে অবলুপ্ত হচ্ছে পুরনো ইতিহাস
Nextডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ২১ (ডায়েট চার্ট)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

July 11, 2026 No Comments

বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের কর্মসূচি ৭ জুলাই, ২০২৬।

প্রশ্ন

July 11, 2026 No Comments

সে কী কী জানতো তা জানা গেলো না হাতের মুঠোয় ছিলো, কোনোখানে উড়ে চলে যাচ্ছিলো না, মশা বা মাছির মতো মারা যেতো থাবড়িয়ে যখন তখন।

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

July 11, 2026 No Comments

আমার জীবনের সবচেয়ে পছন্দসই মানুষদের তালিকায় একদম সামনের সারিতে থাকবেন করণদা মানে নিমাই করণ, প্রাক্তন WBCS officer। এখন অবশ‍্য সবদিক থেকেই প্রাক্তন .. যে কোনো

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

সাম্প্রতিক পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

Abhaya Mancha July 11, 2026

প্রশ্ন

Arya Tirtha July 11, 2026

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

Dr. Amit Pan July 11, 2026

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648792
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]