Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিক্যাল অক্সিজেন স্বেচ্ছাসেবকদের দায়ভার হতে পারে না।

FB_IMG_1621189486390
Dr. Swarnapali Maity

Dr. Swarnapali Maity

General physician
My Other Posts
  • May 17, 2021
  • 6:22 am
  • No Comments

কোভিড রুগীর বাড়িতে দিন রাত এক করে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দেবার দৃশ্য ও গল্প পড়ে মনে হচ্ছে কিছু লোক ফণী আর আম্ফানের শক্তি সম্মিলিত একটা সুপার সাইক্লোনের সামনে ছাতা হাতে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি আটকানোর চেষ্টায় আছে।

বাড়িতে অক্সিজেন দিয়ে মডারেট/সিভিয়ার কোভিড নিউমোনিয়ার রোগী, যাঁর স্যাচুরেশন কমতে শুরু করেছে, তাঁকে ভালো করা যায় না। কপালজোরে কেউ ভালো হয়ে গেছেন বলে, সেটাকেই ভবিতব্য ধরে নেওয়া যাবে না।

অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করে আর হাতে পেয়ে দাতা আর গ্রহীতার মধ্যে হিতৈষণার অনুভূতি থেকে, আত্মতুষ্টি আসে। মনে হয়, বেঁচে গেলাম এ যাত্রা। সোশ্যাল মিডিয়ায় এসব গল্প পড়ে আবেগে ভেসে যেতেই পারি আমরা, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে শেষে যা হচ্ছে সেটা মারাত্মক। সেটা আর সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে না।

সেই শেষটা আমরা স্বাস্থ্যকর্মীরা দেখছি। দেরি করে এই রোগীরা শেষ পর্যন্ত খাবি খেতে খেতে হাসপাতাল আসেন আর দেখা যায় এসেই হয় ইমার্জেন্সিতে বেডে পড়েই ভেন্টিলেটরে যাচ্ছেন, নয়তো কোনক্রমে ওয়ার্ডে ভর্তি হচ্ছেন, ততক্ষণে ফুসফুস এতটাই ক্ষতিগ্রস্ত যে খারাপ হয়ে আইসিইউ-তে আসছেন। কারণ স্যাচুরেশন কমলে শুধু অক্সিজেন নয় সঙ্গে স্টেরয়েড আর এন্টিকোয়াগুলেন্ট–এর ইঞ্জেকশনও দিতে লাগবে। সেটা সঠিক সময়ে প্র‍য়োগ করাও জরুরি। বাড়িতে ওটা ম্যানেজ করা সম্ভব না যদি না ব্যক্তিগত ডাক্তার-নার্স সঙ্গে থাকেন, আর বাড়িতে ঠিকঠাক আইসোলেশন এর সুবিধেওয়ালা হাসপাতাল বানিয়ে নেবার মত পকেটের জোর ও সাপোর্ট সিস্টেম থাকে।

এই মডারেট টু সিভিয়ার রুগীরা ডিসচার্জ-এর পরেও বহুদিন অবধি অসুস্থ, দুর্বল থাকেন, নানা ধরণের কোভিড পরবর্তী জটিলতা হয়। কিছু কিছু ক্ষেত্রে প্রাণঘাতীও। এঁরা আবার হাসপাতালে ভর্তি হন। এসব কিছুর জন্য পর্যাপ্ত অক্সিজেন যুক্ত,এবং পর্যাপ্ত সংখ্যায় অক্সিজেন ডেলিভারি ডিভাইসের সুবিধে যুক্ত বেডের ব্যবস্থা করতেই হবে সরকার কে।স রকারি- বেসরকারি যেখানে যে ভাবে পারেন। এখন বেড নেই বলে নিরুপায় হয়ে ডাক্তাররা রুগীকে বাড়িতেই অক্সিজেনের ব্যবস্থা করতে বলছেন। কিন্তু এতে পরবর্তী কালে স্বাস্থ্যব্যবস্থার ওপরেই চাপ পড়বে।

তাছাড়া, বেডের অভাব কি সত্যিই কতটা? কোভিড হাসপাতালে কারা কেন কখন কিভাবে বেড পাচ্ছে, কিভাবে এডমিশন আর ডিসচার্জ হচ্ছে, প্রোটোকল মেনে চলা হচ্ছে কিনা, কোথাও কোন দুর্নীতি হচ্ছে কিনা, সেটার তত্ত্বাবধান করাতে এখন সোজা স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই।

স্বেচ্ছাসেবীদের ওপর মডারেট /সিভিয়ার কোভিড রুগীর বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন থেরাপির জগদ্দল ভার তুলে নেওয়ার দায়িত্ব আরোপিত হলে তাতে জনস্বাস্থ্যেরই ক্ষতি। কোয়ারান্টিনে গৃহবন্দী থাকা মাইল্ড কোভিড রুগী এবং তাঁদের পরিজনের জন্য খাবার, অত্যাবশ্যক সামগ্রী, মুখে খাবার ওষুধ সরবরাহ বা খুব বেশি হলে রক্ত/কফ থুথুর নমুনা সংগ্রহ- এই ভার টুকু অবধিই থাক স্বেচ্ছাসেবীদের জন্য। অক্সিজেনের দায়িত্ব সরকারকে নিতে হবে।

PrevPreviousস্টেথোস্কোপঃ ৮৩
NextMy tryst with Covid 19Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

September 17, 2026 No Comments

ক্রমশই জোরদার হয়ে উঠছে দুই রঙের দ্বৈরথ! গেরুয়া ও লাল। দুটো রঙ-ই বহুদিন যাবৎ সমাজে আছে। তবে সম্প্রতি গেরুয়া ঝাণ্ডার অনুগামীরা তেড়েফুঁড়ে উঠে বলছেন, এটা

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

সাম্প্রতিক পোস্ট

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

Dipak Piplai September 17, 2026

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676139
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]