Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারির কথকতা-৩৪ লড়াই জারি আছে

FB_IMG_1727968781635
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • October 4, 2024
  • 8:14 am
  • No Comments

বাড়ি ফিরেই আবার নেমে পড়লাম আন্দোলনে। এমন অভ্যেস নেই বহুকাল। মিছিলে হেঁটে মাঝে মাঝে পায়ে ব্যথা হয়। অনভ্যাসের কাঁটা শতগুণ হয়ে ফোটে পায়ে। কিন্ত বিচার পাওয়া অবধি থামলে চলবে না। যুদ্ধের সময় এক সেনানীর পতন হলে পরের সেনানী সঙ্গে সঙ্গে তার অবস্থানে চলে আসে। জায়গা খালি থাকে না।

এই আন্দোলনও একরকম যুদ্ধ। এতে এক-একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়তে পারে, আক্রান্ত হতে পারে, গ্রেফতার হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আন্দোলন জারি রাখতে হবে। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত থামলে চলবে না।

গত ১লা অক্টোবর এক অদ্ভুত অভিজ্ঞতা হল।

কলেজ স্কোয়্যার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মহামিছিলে হেঁটে তারপর ফিরছি। প্রচন্ড গরম ও গুমোটে ঘামে জবজবে ভিজে। জামা নিংড়োলে হয়ত ১০০ মিনিট বা ৫০ ফারেনহাইট জল বেরোবে।

তার উপরে মেডিক্যাল কলেজের চত্বরে গাছের উপর থেকে কাঁধের উপরে পক্ষী বাবাজীর আশীর্বাদ বর্ষিত হল। সেই আশীর্বাদ ধুতে গিয়ে পুরোই ভিজে গেলাম।

কি করি? তখনো কাজকর্ম বাকি আছে। ওয়ার্ডে কয়েকজন রোগীকে দেখতে হবে। তারপর স্পাইন সোসাইটির মিটিং আছে। এই অবস্থায় কি করে সেসব জায়গায় যাওয়া যায়। হয়তো সিকিউরিটিরা ঘাবড়ে গিয়ে ঢুকতেই দিল না!

শেষে স্ত্রীর পরামর্শ মত গাড়িটি তাঁর হাতে দিয়ে বিধান সরণীতে একটা জামাকাপড়ের দোকান খুঁজে ভয়ে ভয়ে ঢুকলাম একটা জামা কিনতে। ভাবছিলাম ঝাঁ চকচকে দোকান থেকে দূর-দূর করে তাড়িয়ে না দেয়!

কিন্তু দোকানে ঢুকে জামার খোঁজ করতেই দেখি দোকানের একজন কর্মচারী আমার দিকে হাঁ করে চেয়ে আছে। আর একজন আমার বুকের বাঁদিকে বেশ খুঁটিয়ে কি একটা দেখছে! পরনের প্রায় ন্যাতা হয়ে যাওয়া জামার পকেটের কাছে ‘We demand justice for Abhaya’ লেখা ব্যাজটা তখনো চকচক করছে।

‘আপনি কি প্রতিবাদ মিছিলে গেছিলেন?’

মিনমিনে সুরে বললাম ‘হ্যাঁ, এই কলেজ স্কোয়্যার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত।’

‘পুরোটা কমপ্লিট করেছেন?’

‘প্রায়।’

‘দারুন ব্যপার!’

দোকানে খদ্দের বেশী নেই। তিন-চার জন মাত্র। সবাইকে ছেড়ে কর্মচারীরা পড়ল আমাকে নিয়ে। একজন অনেক রঙের ও সাইজের জামা ও টি-শার্ট নিয়ে আমাকে দেখাচ্ছিল। ‘এইটা আপনার ঠিক হবে।’

আর একজন বলল, ‘আমরা ছাড়ব না। শেষ অবধি লড়তে হবে। আমরা সাথে আছি, দাদা।’

একজন বলল, ‘দোকানে কাজ করি। পুজোর বাজার ছেড়ে মিছিলে যেতে পারছি না – খারাপ লাগছে।’

‘আমরা সবাই কিন্তু আপনাদের দিকেই তাকিয়ে আছি।’

আর একজন এগিয়ে এসে বলল, ‘আমি সোদপুরের ছেলে। আরজিকরের মেয়েটার বাড়ি ছেড়ে একটা গলি পরে আমার বাড়ি। আমরা গোটা পাড়া রাতে ঘুমোতে পারছি না জানেন। কি নৃশংস ঘটনা! আমরা এর শেষ দেখে ছাড়ব।’

টি শার্ট পছন্দ করা হল।

‘জামাটা পুরো ভিজে গেছে। এখানেই চেঞ্জ করে নিন।’

মাঝারি সাইজের দোকান। চেঞ্জিং বা ট্রায়াল রুম কিছু নেই।

বিহ্বল হয়ে বললাম, ‘এখানে? কি ভাবে?’

‘ব্যবস্থা করে দিচ্ছি।’

দোকানের এক কোনায় কাপড় দিয়ে ঘিরে অস্থায়ী ট্রায়াল রুম তৈরি করে দিল। জামা বদলালাম।

অন্য খরিদ্দাররা ততক্ষণ চুপ করে দাঁড়িয়ে ছিলেন।

‘চুলটা আঁচড়ে নিন।’ একজন অভিভাবকের মত বলল।

‘এক গ্লাস জল খেয়ে যান।’

সবাই মিলে বলা হল, ‘WE WANT JUSTICE’

জল খেয়ে সবার সাথে হাত মিলিয়ে নতুন টি শার্ট গায়ে বেরিয়ে এলাম সেই দোকান থেকে, যেখানে একটু আগেই ঢুকতে দ্বিধা হচ্ছিল।

#justiceforRGKar

#justiceforabhaya

#jointplatformofdoctors

PrevPrevious।বাহবা ভাস্কর।
Next‘মেয়ের নামটাই পৃথিবী থেকে মুছে গেল……’Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

আমার শিক্ষকেরা

September 7, 2026 No Comments

★ ধর্ম কেতাবে আছে মূর্খের উপাসনার অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। ★ তা মেনে, মহা ধার্মিক আমি জ্ঞানীর মত নিদ্রাতেই সারা জীবনের অধিকাংশ সময় খরচ করেছি

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

সাম্প্রতিক পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

আমার শিক্ষকেরা

Dr. Arunachal Datta Choudhury September 7, 2026

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673366
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]