Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিল্পে সাহিত্যে মানসিক অসুখ

IMG_20221010_194701
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • October 12, 2022
  • 9:40 am
  • One Comment

মানসিক অসুখগুলোকে আমরা আজকেও ঠিক বুঝতে পারি না…. টিভিতে, ওয়েব সিরিজ এও মানসিক অসুখ নিয়ে অনেক ভীতি, অনেক ভুল ধারণা তৈরী করে রাখা হয়েছে… এর ফলে মানসিক অসুখ, মানসিক রোগ ও তার চিকিৎসা যেন একটা অন্ধকার আবর্তে পরে রয়েছে।

আর নিজেদের মানসিক অসুখ হলে…? আমরা অস্বীকার করি, আমরা লুকিয়ে রাখি, আমরা চিকিৎসা নিতে চাই না… আমরা ভয় পাই, “লোকে কি ভাববে “!

কারণ টিভিতে, সিনেমায়, সিরিজে মানসিক রোগীদের শুধুই thriller সিনেমার psychopath হিসেবে দেখানো হয়েছে, কিন্তু মানসিক সমস্যা যে আর পাঁচটা অসুখের মতোই একটা অসুখ! যেখানে কিছু মানুষের অবসাদ হয়, কিছু মানুষের অতিরিক্ত উদ্বেগ, কারোর obsession… আমাদের সমাজে এখনো মনে করা হয় মানসিক রোগী মানেই ভারসাম্যহীন, হিংস্র… হোমিসাইডাল… অথচ পরিসংখ্যান বলছে এমনকি schizophrenia রুগীরাও যত না বেশি homicidal, তার চেয়ে অনেক বেশি suicidal!

মানসিক অসুখ আসলেই শারীরিক অন্যান্য অসুখের মতোই একটা অসুখ… ব্রেইনের কিছু অস্বাভাবিকতার জন্য এই অসুখগুলি হয়… ঠিক যেমন আমাদের শরীরে ইন্সুলিনের অভাবে ডায়াবেটিস হয়, সেভাবেই ব্রেইনে বা মস্তিষ্কে serotonin নামক একটি রাসায়নিক পদার্থের অভাবে, অবসাদ হতে পারে…! সেভাবে দেখতে গেলে কিন্তু ডায়াবেটিস আর ডিপ্রেশনের কোনো ফারাক নেই… অথচ আমরা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি যত সহজে বলতে পারি, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি বলতে আমরা সংকোচ করি! কারণ লোকে তো জানেই “ঘরে ঘরে ডায়াবেটিস “, কিন্তু কেউ বলছে না, “ঘরে ঘরে ডিপ্রেশনও!”

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে ২০২০ থেকে ২০২১ সালে আত্মহত্যা বেড়েছে ৭.২ শতাংশ… ১.৬৪ লক্ষ মানুষ ২০২১ সালে আত্মহত্যা করেছেন… আর এই আত্মহত্যার পিছনে ৯০-৯৫% ক্ষেত্রেই কোনো না কোনো মানসিক অসুখ রয়েছে…. যে মানসিক অসুখের চিকিৎসা সম্ভব….! মানসিক অসুখ নিয়ে আমাদের সমাজের এই স্টিগমা চিকিৎসার পথে অন্যতম অন্তরায়….!

আমাদের বুঝতে হবে মানসিক অসুখ আর পাঁচটা অসুখের মতোই একটা অসুখ, যার চিকিৎসা রয়েছে, অনেক ওষুধ রয়েছে, psychotherapy রয়েছে…

আজকের দিনে মানসিক অসুখের আধুনিক চিকিৎসা রয়েছে অথচ আমাদের মনে আমাদের দেখানো সিনেমা, সাহিত্য যে ছবিটা গড়ে তুলেছে, তা হলো অস্বাস্থ্যকর মানসিক asylum, সেখানে রুগীকে বেঁধে রেখে, মাথায় “shock” দেয়া হচ্ছে …. যে দৃশ্যের সঙ্গে বাস্তবের সাথে কোনো মিল নেই…. এ দৃশ্য শুধুই ভীতি প্রদর্শন করে, মানসিক রোগের চিকিৎসা নিয়ে জনমানসে ভুল বার্তা দেয়… সমাজে বিভিন্ন শিল্প, সাহিত্যের সঙ্গে যুক্ত মানুষদের এই বিষয় নিয়ে আরেকটু সচেতন হওয়া প্রয়োজন…

আজকের দিনে মানসিক অসুখের জন্য অনেক ওষুধ আছে, যেগুলো কিন্তু মানুষকে ঘুম পাড়িয়ে রাখার জন্য নয়, মানসিক চিকিৎসার মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে একটা “productive ” জীবনে ফিরিয়ে আনা… ওষুধের সাথে সাথে রয়েছে psychotherapy, রয়েছে neuromodulation পদ্ধতি যেগুলোর একটা ECT বা যেটাকে আমরা ওই “shock দেওয়া ” বলে জানি, কিন্তু সেটাও আজকের দিনে অনেক উন্নত, আধুনিক ও মানবিকভাবেই প্রয়োগ করা হয়, টিভিতে দেখানো দৃশ্যর মতন হাত-পা-মুখ বেঁধে কোথাও মানুষের মাথায় “shock ” দেওয়া হয়না!

সমাজের সর্বস্তরে প্রতিদিন মানসিক রোগ ও তার চিকিৎসা নিয়ে যে অন্ধকার ছবি দেখানো হয়, তার সঙ্গে বাস্তবের অনেক ফারাক… আর পাঁচটা অসুখের মতোই মানসিক অসুখের চিকিৎসা হয়, চিকিৎসার মাধ্যমে অনেক মানুষের জীবন ছন্দে ফেরে… আমাদের শুধু চিকিৎসা করাতে যেতে হবে, আমাদের শুধু প্রিয়জনের মনের অসুখের গুরুত্ব বুঝতে হবে, তার চিকিৎসা করাতে হবে… কোনো লজ্জা নয়, কোনো সংকোচ নয়, তাহলেই হয়তো আমরা অনেকগুলো জীবন বাঁচাতে পারবো।

#breakthestigma #mentalhealthday

PrevPreviousবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ডা সুমিত দাশ
Nextনোবেল আবহাওয়ায়Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr samsur rahaman
Dr samsur rahaman
3 years ago

DEAR DIDI / Dr Arunima mam – I AM LUCKY TO BE A FOLLOWER 👣 OF YOUR ✍️ WRITING & CONCEPTS & KNOWLEDGE – FROM ur follower DR.samsur rahaman – এইভাবে আমাদের জ্ঞ্যান প্রদান করুন . Thank you

1
Reply

সম্পর্কিত পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

ভুলি নাই, অভয়া

August 12, 2026 No Comments

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

সাম্প্রতিক পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

ভুলি নাই, অভয়া

Abhaya Mancha August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661320
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]