Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মণিমামার ডাক্তারী (১ম পর্ব)

IMG_20221027_081846
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • October 28, 2022
  • 8:53 am
  • No Comments

‘আমার লুঙ্গিটা আবার কোথায় গেল?’ উপরের ঘর থেকে গর্জন করছে মণিমামা।

নীচে রান্নাঘর থেকে শান্তিমাসী পাল্টা গর্জে উঠল। “জানলা দিয়ে উড়ে গেছে। খুঁজে নাও।”

আমি নীচের তলায় বসার ঘরে গতকালের ফুটবল খেলার রিপ্লে দেখছি। ক্রিকেটের দাপটে হোষ্টেলের টিভি রুমে অন্য কোনো খেলা দেখা হয়েই ওঠে না। ফুটবলের রিপ্লে দেখার সুযোগ পাওয়া তো স্বপ্ন। মামাবাড়ির রিমোটটা হোষ্টেলের মত ভাঙা আর রবার ব্যান্ড দিয়ে বাঁধা নয়। তবে ভালো মত চিবোনো। মণি মামার পেয়ারের কুকুর রণির কাজ।

মণিমামা ভিজে গায়ে গামছা পরে দপদপিয়ে সিঁড়ি বেয়ে নেমে এল। গরগরে রাগে নাক দিয়ে প্রায় ধোঁয়া বেরোচ্ছে। চোখদুটো গনগনে লাল। “সামান্য জামাকাপড় গুছিয়ে রাখতে পারো না! সারাদিন খালি রান্নাঘরে। বাড়িতে যে ছুঁচোর কেত্তন চলছে সে খেয়াল আছে! বলি, এটা বাড়ি, না হোষ্টেল?”

হোষ্টেল সম্বন্ধে শান্তিমাসীর বিন্দুমাত্র ধারনা থাকার কথা নয়। ছোটবেলায় চারটে বিভিন্ন শহরের গার্লস স্কুলে পড়ার পরে হাওড়ায় ফিরে এসে সেই বিজয়কৃষ্ণ গার্লস। মিলিটারি মেজর ফণীভুষণ সমাদ্দার তাঁর মেয়েদের হোষ্টেল তো দূরস্থান, কো-এড স্কুল বা কলেজে পড়তে দেন নি ! সুতরাং হোষ্টেলের ভেতরে যে কি চলে সে অভিজ্ঞতা শান্তিমাসীর না থাকাই স্বাভাবিক।

কিন্তু মণিমামার সাথে ঝগড়ায় পিছিয়ে পড়লে চলবে না।
তাই শান্তিমাসীর ঝাঁঝালো উত্তর এল রান্নাঘর থেকে। “বাড়ির প্রতি কোনো দায়দায়িত্ব নেই। আবার বলছে- বাড়ি না হোষ্টেল? বলি বাড়িটা গুছিয়ে রাখে কে? তোমার পেয়ারের অপদার্থ নেড়ি?”

“খবরদার! রণি নেড়ি নয়, অ্যালসেশিয়ান। অত্যন্ত শিক্ষিত কুকুর।”

“হ্যাঁ। বোঝা গেছে। তোমার কুকুর, তোমার মতই শিক্ষিত। ভীতুর ডিম। এর জায়গায় সত্যিকারের একটা নেড়ি থাকলে বাড়িটা অন্ততঃ পাহারা দিত।”

শান্তিমাসীর বচন শেষ হতে হতে বাগানের দিক থেকে চোরের মত নিঃশব্দে মুখ বাড়ালো রণি। খালি মুখে নয়। ছিঁড়ে ফালাফালা করা মণিমামার কাচা লুঙ্গী মুখে নিয়ে।

“নাও, পেয়ারের অ্যালশেসিয়ান মনিবের লুঙ্গী নিয়ে এসেছে। পরে ফেলো। আমি কেবল লুঙ্গী কিনে আর কেচে মরি। কপাল আমার!”

মণিমামা সুড়সুড় করে দোতলায় উঠে গিয়ে একটা ধুতি দুভাঁজ করে পরে ফেলল।

“কুকুরটার একটা ব্যবস্থা কর পলু। তোদের যাদবপুরের দিকে ছেড়ে দিয়ে আয় না হয়।”

কুকুর কি হুলো বেড়াল নাকি,যে ট্রেনে করে কোনো অচেনা স্টেশনে নামিয়ে আসা যাবে!

রান্নাঘরে গিয়ে আস্তে আস্তে ফিসফিস করে মাসীকে বললাম,
“বাবাকে বলে দেখি, কিছু ব্যবস্থা করতে পারে কি না।”

শান্তিমাসী মুখ বেঁকিয়ে চোখ তেরছা করে এমন একটা দৃষ্টি হানলো, যার অর্থ হয়, “বাইরের লোককে আবার এর মধ্যে জড়ানো কেন?”

বাবা যে জনান্তিকে এই বাড়িকে পাগলা গারদ বলে, সে খবর মাসীর কাছে আছে।

আজ রবিবার নয়। কিন্তু জন্মাষ্টমী। ইউনিভার্সিটি ছুটি। তাই চলে এসেছি মামার বাড়ি। শান্তিমাসী জন্মাষ্টমীর পুজো করে। প্রসাদে লুচি,মিষ্টি,তালের বড়া,তালের ক্ষীর ইত্যাদি সুখাদ্যের লোভে আমিও হোষ্টেল ছেড়ে পৌঁছে যাই শিবপুর। খাবারগুলো সব এতটাই ভালো হয় যে, মণিমামার পাগলামো, শান্তিমাসীর ঝগড়া- কোনকিছুই গায়ে লাগে না।

ছোলার ডাল আর বেগুনভাজা সহযোগে গোটাদশেক লুচি, দুটো দরবেশ বেশ সাঁটিয়ে সবে তালের ক্ষীরের বাটিটা ধরেছি, ওমনি মণিমামার বাজখাঁই গলা ভেসে এল। “খাইয়ে খাইয়েই ভাগ্নেটাকে মেরে ফেলবে! ওসব ছাইপাঁশ খাসনে পলু- মোটা হয়ে যাবি। তুই বরং আমার সাথে চল।”

“কোথায়?”

“চেম্বারে?” সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল মণি মামা।

শান্তি মাসী মণিমামা আর আমাকে চায়ের কাপ এগিয়ে দিল।
“একদিন ছুটিতে এসেছে! ছেলেটাকে তোমার গোয়ালে না নিয়ে গেলেই নয়?”

“গোয়াল? কিসের গোয়াল? হাসপাতাল, চেম্বার হল ডাক্তারদের কাছে পবিত্র মন্দির- ওসব তুই বুঝবি না। সংসার নিয়ে আছিস, তা নিয়েই থাক।”

“হুঁ, পবিত্র! যত্তসব মল, মুত্র, কফ,রক্ত,কাটা-ছেঁড়ার ব্যপার। জন্মষ্টামীর দিন ছেলেটাকে না ওর মধ্যে না ফেললে চলছে না।”

“শোন পলু চেম্বারে দুয়েকদিন কাজকম্ম শিখলে একটা ওষুধের দোকান দিতে পারবি। তোর যা হাল, যাদবপুরে পড়ে তো আর চাকরি-বাকরি জুটবে না। তার চেয়ে এই ভালো।”

মণিমামা আমাকে প্রায় বগলদাবা করে তার সাদা অ্যাম্বাস্যাডারে তুলল।

(চলবে)

PrevPreviousহারিয়ে খুঁজি
Nextঅযথা অ্যান্টিবায়োটিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 1 Comment

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674217
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]