Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভোরের প্রলাপ

IMG_20221105_230550
Sohini Sengupta

Sohini Sengupta

Anchor in Akashvani FM, voice over artist
My Other Posts
  • November 6, 2022
  • 8:01 am
  • No Comments

ক্যান্সার যেদিন ধরা পড়ল, ডাক্তার জিজ্ঞেস করলেন ‘বাড়িতে কে কে আছেন?’ শোনার পর বললেন, ‘ছেলে কত বড়?’ আমি বললাম, ‘সতেরো-য় পড়বে কয়েকদিনের মধ্যে’…

‘হুমম, তাহলে তো ছোটই..!’

আমি ভাবলাম সতেরো ছোট? সতেরোয় তো আমরা প্রেম করেছি, একা স্কুলে গেছি, পাড়ার মাংসের দোকানে লাইন দিয়ে মাংস কিনেছি…! তাহলে কি বেশিদিন আর বাঁচবো না? একমাত্র মাতৃহারা হওয়ার পক্ষে সতেরোটা কম…বেশ কম…

গতকাল প্রায় বছর পনেরো পর মুখোমুখি বসলাম আমি আর আমার দাদা| গতকাল আমার বাড়ি থাকারই কথা ছিল না| কিন্তু আশ্চর্যভাবে সেই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল| আমি রয়ে গেলাম| প্রায় বছর পনেরো পর আমার দাদা এলো! আমার শৈশব-কৈশোরের একমাত্র সঙ্গী, আমার সুহৃদ, আমার উপুড়-কথার আধার| বাবা-মা কাজে বেরিয়ে যেতেন| সে সময় আমার মনের সব আনন্দ, সবটুকু ব্যথা, সবগুলো প্রেমে পড়া কাকে বলব দাদাকে ছাড়া?

তারপর হঠাৎই সব মিলিয়ে গেল| আচম্বিতে| কোন কারণ ছাড়াই| তখন রাত্রিগুলো রইল আমার সঙ্গী হয়ে| কেঁদেছি অনেক| এখন ভাবি ক্যান্সারের খবরে তো অত কাঁদিনি! তাহলে কি ম’রে যেতে ভয় হয় শুধু অনেকগুলো মানুষের গায়ে-গায়ে জড়িয়ে থাকতে পারবো না আর, সেই ভাবনায়?

আমি বললাম, গতকাল, আমার বৌদিকে, ‘আমি আটকে গেছি আমার অশীতিপর বাবা-মা আর শাশুড়িমায়ের জন্য| সত্যি বলতে কি দেবু আর ঋজুর জন্য আমি ভাবি না|’ মাথা নেড়ে সজোরে আপত্তি জানালো সুতপা, মানে আমার বৌদি, ‘না বুচান, ওরা হয়তো মুখে বলেনা, কিন্তু ওরাও তোমার সঙ্গে ইমোশনালি য়্যাটাচড|’

ঋজুর এই আঠেরোয় ও আর আমার ওপর অন্য কোনভাবেই নির্ভর করেনা, ঐ ইমোশন ছাড়া| কিন্তু প্রশ্ন হ’লো এই ইমোশনটা কী বস্তু? ওটা কি জ্যান্ত? ওর কি ক্ষয় আছে? ওকে কি যত্নআত্তি করতে হয়? নাহলে মুখ ঘুরিয়ে নেয়? অতি আদরে সে কি মাথায় চ’ড়ে বসে? আর যদি পাত্তা না দেন বিশেষ, মুক্তি দেন, তাহলে আপনার নাগাল পায়না সেভাবে, আর তাই ঘুরঘুর করে আশেপাশে, কিন্তু আপনার ওপর জাঁকিয়ে বসতে পারে না…!?

২০০৭ সাল থেকে আমি প্রতিনিয়ত এই অভ্যাস করে গেছি| ইমোশন ঝেড়ে ফেলার অভ্যাস| ছোটবেলায় বড়মামাকে দেখতাম চুল আঁচড়াবার পর জামার ওপর থেকে চুল থেকে পড়া ময়লা (যা শুধু বড়মামাই দেখতে পেতেন) টোকা মেরে ফেলে দিচ্ছেন| কী নিপুণতায়, অনায়াসে, অবলীলায়….! ঐ ভঙ্গিটি আমার এতটাই প্রিয় ছিল, যে, মামাবাড়িতে থাকলে, বড়মামা অফিসে বেরোনোর আগে জামাপ্যান্ট পরে আয়নার কাছে গেলেই দৌড়ে পাশের খাটে বসতাম আমি| অপলকে দেখতাম কত যত্নে টোকা মারছেন তিনি| কোন ঔদ্ধত্য নেই, রয়ে-সয়ে, বুঝে-সুঝে, দেখে-শুনে টোকা| অথচ কী অসম্ভব নিরাসক্তি… প্রবল ডিটাচমেন্ট…! ঠিক ওভাবে একটা নির্দিষ্ট সময়ে আমি অগুন্তি ছড়িয়ে থাকা আবেগে টোকা দিতে শিখে গেছি| যখনই দেখেছি কোন প্রেম, কোন স্নেহ সজোরে চেপে ধরছে আমায়, আমি টোকা মেরেছি| ২০০৭ থেকে এই নাগাড়ে অভ্যাস আমায় বাঁচিয়ে দিয়েছে| ক্যান্সারের খবরে তাই অদ্ভুতভাবে ঋজু বা দেবুর কী হবে ভাবিনি, ভেবেছি কত কাজ এখনও বাকি, করা গেল না তো…..

কামনা করি শুধু সবাই ভালো থাক| প্রচুর মানুষের মধ্যে থাক| কিন্তু একা থাক| অনেকের মধ্যে থেকে এই অপূর্ব একা থাকার অভ্যাস করা খুব দরকার| কেঁদে কেঁদে অনর্থক রাত্রিযাপনের বিলাসিতা করার সময় কোথায় আমাদের? জীবন যে বড্ড ছোট! কোন কারণ ছাড়া আমার দাদা বহু বছর ধরে বোনের সঙ্গে একফালি সম্পর্ক-ও না রেখে আমায় এই বড়টুকু ক’রে দিয়েছে| না হ’লে গতকাল কি আমি অনায়াসে দু’ঘন্টা ওর দিকে তাকিয়ে থাকতে পারতাম? জ্বালা করতো না চোখ?

PrevPreviousভাড়াটে
NextБукмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном Времени ОнлайNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

August 16, 2026 No Comments

১৪ আগস্ট ২০২৬ এ বড় শোকের সময়। নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগারে এক নার্সের মৃত্যু আবারও অনেক যন্ত্রণা স্মরণ করিয়ে দেয়। আমরা এখনও

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

সাম্প্রতিক পোস্ট

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

Abhaya Mancha August 16, 2026

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

662156
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]