Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নারকোলেপ্সি

IMG-20210402-WA0093
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • April 7, 2021
  • 8:56 am
  • No Comments

অয়ন আগে অনেকবার সুন্দরবনে এসেছে।জায়গাটা ওর খুব পছন্দের। কিন্তু একবারও রয়েল বেঙ্গল টাইগারের দেখা মেলেনি। শোনা যাচ্ছে কালকেই নাকি কয়েকজন পর্যটক তাঁর দেখা পেয়েছেন। অয়নরাও এবার সেই আশায় আছে।

আজ জঙ্গলের ধারের কটেজে রাত্রিটা কাটিয়ে কাল তারা ঘুরতে বেরোবে। ডিনার করে সবাই তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লো। হঠাৎ অয়নের মনে হল বারান্দায় যেন একটা শব্দ শোনা যাচ্ছে। কোন জন্তু যেন দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে, ধাক্কা দিচ্ছে।দরজার কী হোলে চোখ রেখে সে যা দেখল তার জন্য সে বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। দরজার ওপারে রয়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে অয়ন।

অয়নের ঘুম ভেঙে গেছে। সে বুঝতে পারছে সে যেটা দেখছিল সেটা একটা স্বপ্ন ছিল মাত্র। যাই হোক একবার হাতমুখ ধুয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে- এই ভেবে সে বিছানা থেকে উঠতে গিয়ে দেখে তার পুরো শরীর অবশ, সে বিন্দুমাত্র নড়াচড়া করতে পারছে না। এটাতো স্বপ্ন নয়। তাহলে এমন কেন হচ্ছে। কিছুক্ষণ পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হল। শেষ পর্যন্ত পুরোটাকেই সে কল্পনা বলেই ভেবে নিল।

পরের দিন বন্ধুদের সাথে আড্ডায় সে এই ঘটনার কথা বেশ রসিয়ে পরিবেশন করল এবং সবাই হাসিতে ফেটে পড়ল। হঠাৎ করে অয়ন অনুভব করল তার শরীরের পেশীগুলো যেন নিস্তেজ হয়ে গেল এবং সে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে সোজা মাটিতে পড়ে গেল।

চিকিৎসক রোগের বর্ণনা ও ইতিহাস শুনে এবং পরীক্ষা-নিরীক্ষা করে জানালেন রোগটির নাম “নারকোলেপ্সি”।

“নারকোলেপ্সি” হল একজাতীয় বিরল রোগ যেখানে আক্রান্ত ব্যক্তি দিনের বেলা অতিরিক্ত ঘুম ঘুম ভাব অনুভব করেন। 15-20 মিনিট ঘুমিয়ে নিলে তারপর আবার কয়েক ঘন্টা এই সমস্যা চলে যায়।এই জাতীয় রোগীরা হাসি, কান্না বা আবেগ তাড়িত হয়ে পড়লে অনেক সময় কয়েক মিনিটের জন্য তাঁদের শরীরের পেশীগুলো দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে শরীরের এক বা একাধিক অংশ অথবা পুরো শরীর অবশ হয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় “ক্যাটাপ্লেক্সি”। এর সাথে সাথে ঘুমোতে গিয়ে ঘুমের মধ্যে অলীক অনুভূতি (হিপ্নোগগিক হ্যালুসিনেশন) এবং ঘুম থেকে উঠে হাত পা অসাড় হয়ে যাওয়ার অনুভূতি(স্লীপ প্যারালাইসিস) দেখা যেতে পারে।

এই রোগ নির্ধারণ করতে এক বিশেষ ধরনের ঘুমের পরীক্ষা (পলিসমনোগ্রাফি) করা হয়। আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস নামক একটি অংশ থেকে একটি বিশেষ রাসায়নিক (হাইপোক্রেটিন) ক্ষরণের অস্বাভাবিকতা এই রোগের জন্য দায়ী থাকে।

এই জাতীয় উপসর্গ থাকলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই রোগের চিকিৎসায় মোডাফিনিল, মিথাইল ফেনিডেট, এন্টিডিপ্রেসেন্ট ইত্যাদি জাতীয় ঔষধ ব্যবহৃত হয়। ঔষধের সাথে সাথে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠা, স্লীপ হাইজিন ঠিকমত মেনে চলা, ঘুমোনোর আগে কফি জাতীয় জিনিস না খাওয়া ইত্যাদি নিয়ম মেনে চলা প্রয়োজন।

PrevPrevious২২৫ বছরের সংক্ষিপ্ত ইতিবৃত্ত – ভ্যাক্সিনের নানা বাঁকের কথা
Nextকিছু জীবনদায়ী কাগজের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

ওয়াচ ডগ

September 6, 2026 No Comments

ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সাংবাদিকরা হলেন গণতন্ত্রের ওয়াচ ডগ। চাকরি করতে এসে ভাবতাম আমরা সরকারি কর্মচারী বা তাহলে কি? এত দিন চাকরি

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

সাম্প্রতিক পোস্ট

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

ওয়াচ ডগ

Dr. Samudra Sengupta September 6, 2026

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673025
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]