Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘দৈব অনুগ্রহ’ নয়, যুক্তি দিয়ে সমস্যা থেকে পরিত্রাণের উপায় খুঁজতে হবে।

IMG_20231203_202142
Alokesh Mondal

Alokesh Mondal

People's science activist
My Other Posts
  • December 4, 2023
  • 8:46 am
  • One Comment

তুকতাক ফুঁক-ফাঁকে থাকে যদি বিশ্বাস
ধনে-প্রাণে মরবে যে, মিথ্যে সে আশ্বাস।।

এটা একটি সতর্কতামূলক ছড়া মাত্র নয়। এই ভুয়ো আশ্বাসে ভরসা রেখে প্রতিনিয়ত আমাদের চারপাশে সর্বনাশ ঘটে চলেছে। এই ফুঁক-ফাঁকে বিশ্বাস করেই মান্নাপাড়ার মনসার ভরে গিয়ে প্রতিভানগরের বাসিন্দা ঊর্মিলাদেবী চল্লিশ হাজার টাকা ও তাঁর ক্যান্সার আক্রান্ত মেয়েকে হারিয়েছেন। দত্তপুকুরের ব্যাঙ্ককর্মী তরুণী জ্যোতিষীর নিদানে আত্মঘাতী হয়েছেন। স্বামীর সঙ্গে বিবাদ মেটাতে তান্ত্রিকের পাল্লায় পড়ে তাঁর লালসার শিকার হয়েছেন ঠাকুরপুকুরের তরুণী। পুত্র সন্তান লাভের আশায় তান্ত্রিকের পরামর্শে নিজের চার বছরের ভাইপোকে খুন করেছে মথুরাপুরের যুবক দেবেন্দ্র। বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে মায়ের রোগমুক্তির আশায় ফকিরবাবার শরণ নিয়ে গয়না ও নগদ টাকাপয়সা খুইয়েছেন গড়িয়াহাটের দম্পতি আদিত্য-তৃষা। এইভাবে প্রতিদিন জ্যোতিষী-তান্ত্রিক-ফকির-মোল্লা-পুরুতের হাতে আরও কত মানুষ যে প্রতারিত হচ্ছেন তার ইয়ত্তা নেই।

২০১৫ সালে উস্তি থানার অযোধ্যানগরের মান্নাপাড়ায় পবন পোড়েলের সদ্য গজিয়ে ওঠা দোতলা বাড়ির সামনে গিয়ে গ্রামবাসীদের অভিজ্ঞতা দেখে শুনে তার ঠকবাজি সম্পর্কে আমরা ওয়াকিবহাল হয়েছিলাম। পবন পোড়েলের সাথে মা মনসার নাকি সরাসরি কথা হত। কানে ঠেকানো জবাফুল তখন মোবাইলের মতো কাজ করত। এই সব বুজরুকির সাথে মিক্সিতে গুঁড়ো করা স্ট্রেরয়েড ও অন্যান্য ট্যাবলেট পুরিয়া করে খাওয়া ও লাগানোর বিধান দিত। মূলত বাইরের লোকের আনাগোনায় জায়গাটা সরগরম থাকত। আড়াই বছর পর আগত মানুষেরা গ্রামের লোকের কাছে অভিযোগ জানাতে থাকে। গঞ্জনা এবং ঐশ্বরিক ভয়ভীতি দূরে রেখে গ্রামের হিন্দু মুসলিম জনতা মিলিতভাবে তদন্তে নেমে ঠকবাজির স্বরূপ জানতে পারে। শেষমেশ গ্রামবাসীদের চাপে প্রশাসনের সহযোগিতায় তখনকার মতো “ভর-এর নাটক” বন্ধ হয়।

আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন যে, ‘দ্য ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমিডিস (অবজেকশনাবল এডভার্টাইজমেন্টস) অ্যাক্ট ১৯৫৪’ অনুযায়ী মন্ত্র-তন্ত্র, দোয়া-তাবিজ দিয়ে কিংবা ঝাড়ফুঁক করে রোগ সারানো অথবা রোগ সারানোর দাবি করা আইনের চোখে অপরাধ। এর জন্য জেল-জরিমানার বিধান রয়েছে। পবন পোড়েলের মতো বুজরুকের উপর আইনের যথাযথ প্রয়োগ না হওয়াতে সে জেলখানার বাইরে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ-প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় জলপড়া-তেলপড়া, ঝাড়ফুঁক ইত্যাদি নানান ধরনের বুজরুকি চিকিৎসা ব্যবসা ও ধর্মীয় ভণ্ডামি বেড়ে চলেছে। কিন্তু আজকের যুগে এইসব অবৈজ্ঞানিক মিথ্যাচার চলতে দেওয়া যায় না। এতে যে শুধু আপনার আর্থিক ক্ষতি হচ্ছে তাই-ই নয়; রোগ-ব্যাধি জটিল আকার নিচ্ছে, দুরারোগ্য হয়ে উঠছে।

তাই আমাদেরকেই সতর্ক থাকতে হবে। মানুষের জীবনে ঘাত-প্রতিঘাত আসবেই। আমাদের দুর্দশাকে ‘ভাগ্য’ বলে না ধরে তার কারণ খুঁজতে হবে। অসুস্থতা বা জীবনের অন্য খারাপ পরিস্থিতিকে ‘গ্রহের ফের’ মনে করলে জ্যোতিষী-তান্ত্রিকদের কাছে আংটি-পাথর পরে ঠকতে হবে। কোনও সমস্যা থেকে মুক্তি পেতে ‘দৈব অনুগ্রহ’ নয়, যুক্তি দিয়ে সমস্যা থেকে পরিত্রাণের উপায় খুঁজতে হবে। নইলে পবন পোড়েলের মতো জালিয়াতের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়াতে হবে। এই সব বদমায়েশরা নিজেকে উপরওয়ালার ঠিকাদার বলে জাহির করে। এরা মোটেই ধার্মিক নয়। বরং অপকর্ম করেও টিকে থাকার জন্য এরা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে। এরা লুটের টাকায় মন্দির বা অন্য ধর্মস্থান বানায়।

বিজ্ঞান ও প্রযুক্তির এই উন্নতির সময়কালে দাঁড়িয়ে কুসংস্কার ও ধর্মান্ধতা ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হবে। জন্ডিসে তেলপড়া-জলপড়া আজ অচল। সাপে কাটলে থালাপড়া নয়, সোজা হাসপাতাল। পক্স হলে আর নিরামিষ নয়, মাছ-মাংস-ডিম খেলে শরীরে বল আসে। ডিসকো রোগের মিথ্যে আতঙ্ক আর নয়। বাঁশ গাছের জল পান করে রোগ সারানোর গুজবে কান দিলে বিপদ বাড়বে। আজকের দিনে পকেটে মোবাইল আর মগজে কুসংস্কারের গোবর একসাথে থাকতে পারে না। বিশাল পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন। একসময়ে যা অসম্ভব বলে মনে হত, মানুষ সেই সব কাজ অবলীলায় করছে। এখানে নারীপুরুষ, জাতপাত, ধর্ম বা ছুত-অছুতের ভেদাভেদ নেই।

আজ আমাদের নতুন করে বিচার করতে হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে আমরা কী শিক্ষা পাই? ওখানকার ডিগ্রির সাথে কুসংস্কারাচ্ছন্ন আচরণ আমাদের মানায় কি? বাবাজি-মাতাজি, জ্যোতিষী-তান্ত্রিকদের ঠকবাজি আর কত সহ্য করা যায়? একজোট হয়ে ঘুরে দাঁড়াতে হবে। অন্যায়ের সাথে আপস নয়। বুজরুকদের বুজরুকি বন্ধে প্রশাসনকে সদর্থক ভুমিকা নিতে হবে।

এই দাবিতে সোচ্চার হওয়ার জন্য আপনাকেও আমাদের পাশে চাই।

লেখক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র কর্মী।

PrevPreviousরড অফ এসক্লেপিয়াস
Nextশীতঘুম দেখে আর বিস্মিত হই নাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দেবাশিস গোস্বামী
দেবাশিস গোস্বামী
2 years ago

সময়োপযোগী খুব ভালো লেখা ভাই।অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671722
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]