Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

লেনিনের মৃত্যু নিয়ে

Screenshot_2024-01-23-03-29-51-13_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • January 23, 2024
  • 7:13 am
  • One Comment

কুৎসা প্রচারটা কেউ কেউ আর্টের পর্যায়ে নিয়ে গেছে। আর সুলভ ইন্টারনেট ও গুগল বাবার দৌলতে এই উত্তর-সত্যকালে কোনটা যে সত্যি আর কোনটা যে মিথ্যে সেটা ধরাও মুশকিল। আজকের দিনেও দেখলাম লেনিনের মারা যাওয়া নিয়ে সেই কুৎসা অব্যাহত। লেনিন নাকি সিফিলিসে মারা গেছিলেন। এই জাতীয় বক্তব্য পশ্চিমা গণমাধ্যমে অনেক সাংবাদিক, গবেষক, ঐতিহাসিক নানান সময়ে হাজির করেছেন এমনকি ইজরায়েলের তিনজন ডাক্তার একটি প্রবন্ধও লিখে ফেলেছেন বৈজ্ঞানিক জার্নালে। এসব থেকে উৎসাহিত হয়ে আমাদের দেশেও একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা বলে থাকেন যে “সিফিলিস”!! “যৌনরোগ”!! এমনকি সেই যৌনকর্মীর নাম অবধি বের করে ফেলেছেন কেউ কেউ। যথারীতি হোয়াটস এপ, ফেসবুক, টুইটারে এসব গল্প ঘরে। এর একটা ফ্যাক্ট চেক দরকার।

১৯১৮-এর তিরিশ আগস্ট ফানি কাপলান লেনিনকে লক্ষ্য করে তিনটি গুলি চালান। ব্রাউনিং পিস্তলের একটি বুলেট লেনিনের কোটের মধ্যে দিয়ে চলে যায়, একটি বুলেট লেনিনের বাম কাঁধে লাগে, তৃতীয় বুলেটটি লেনিনের গলার বাম দিক দিয়ে বাম ফুসফুসে প্রবেশ করে বেরিয়ে এসে ডান কলার বোনে আটকে যায়। প্রচুর রক্তপাত হলেও গুলির আঘাতে লেনিন মারা যাননি। গুলি চালানো পরে লেনিনের অপারেশন হয়।

ওই হত্যা প্রচেষ্টা মামলার একজন সাক্ষীর বয়ান অনুযায়ী বুলেটগুলো বিষ মাখানো ছিল। থাকতে পারে, কিন্তু ফরেনসিক মেডিসিন অনুসারে ওই হাই টেম্পারেচারে ওই বিষের যা কেমিক্যাল চেঞ্জ হবে তাতে ওটা কাজ করার কথা নয়, করেও নি, লেনিনের শরীরে বিষক্রিয়ার কোনও লক্ষণ ছিল না।

লেনিনের উপসর্গ শুরু হয় ১৯২১ সালে – মাথাব্যাথা, অনিদ্রা, মাঝে মধ্যে মাথা ঘুরে পরে যাওয়া। গোর্কিকে চিঠিতে লেনিন লিখছেন, “খুব ক্লান্ত লাগে। কিছুই করতে ইচ্ছে করে না।”

২২শে এপ্রিল বিঁধে থাকা বুলেট বের করার জন্য লেনিনের অপারেশন হয়। এর পরে ১৯২২ সালের ২৬শে মে লেনিন প্রথমবারের জন্য স্ট্রোক বা মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হন। এফাসিয়া ও রাইট হেমিপ্লেজিয়া হয়। লেনিন আস্তে আস্তে সেরে ওঠেন। এর পরেও লেনিনের আরো দুটি স্ট্রোক হয় – ১৯২২ এর ডিসেম্বর ও ১৯২৩ এর মার্চ। শেষ পর্যন্ত লেনিন মারা যান ১৯২৪ এর ২১শে জানুয়ারি।

বুলেটের আঘাত নয়, লেনিনের মৃত্যুকে ঘিরে যাবতীয় বিতর্কের মূলে ওই স্ট্রোক বা মস্তিষ্কের পক্ষাঘাত। এই পক্ষাঘাতের কারণ খুঁজতে গিয়ে কেউ কেউ এই তত্ত্ব হাজির করেন যে ওই কারণটা হল সিফিলিস বা নিউরোসিফিলিস। এই তত্ত্বের মস্ত বড় ফাঁক এটাই যে লেনিন যদি সত্যি সত্যি সিফিলিসে আক্রান্ত হতেন তাহলে শুধুমাত্র মস্তিক নয়, লেনিনের অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হতো। লেনিনের হৃদযন্ত্র বা হাড়ে সিফিলিসের কোনও চিন্হ পাওয়া যায় নি।

এই বিভ্রান্তির জন্য অপপ্রচারই কেবল দায়ী নয়, লেনিনের নিজের কিছু চিকিৎসকও দায়ী। ওই “অল্পবয়সে” লেনিনের স্ট্রোক হওয়ার কথা নয়, লেনিন ধূমপান করতেন না, মদ্যপান পরিমিত, হরমোনের কোনো অসুখ ছিল না, যথেষ্ট শক্ত সমর্থ ছিলেন, ওভারওয়েট ছিলেন না, তাঁর সেরিব্রাল আর্টারিতে অমন পরিবর্তন হওয়ার কথা নয়, তাই ডায়াগনোসিস হিসেবে কেউ কেউ নিউরোসিফিলিসের কথা ভেবেছিলেন এমন কি সেই মতো চিকিৎসাও করেছিলেন।

পরে প্রমাণিত হয়েছে যে রোগটা সিভিয়ার আথেরোক্লেরোসিস। ধমনীতে পরিবর্তন, বিশেষ করে মস্তিষ্কের ধমনীতে। এই পরিবর্তন এতটাই ছিল যে অটোপসির সময়, সার্জেন বলেছিলেন যে ফরসেপস লাগাতে “ধাতব আওয়াজ হচ্ছে।” লেনিনের পারিবারিক হিস্ট্রিও আছে। একই রোগে ৫৪ বয়সে লেনিনের বাবাও মারা যান, আরো তিন ভাইবোন মারা যান। তাই জিনগত কারণেই অপেক্ষাকৃত অল্প বয়সে লেনিনের ওই অসুখ হয়েছিল। তাতেই উনি মারা যান।

এতদিন আগে মৃত এই বিপ্লবী এখনও বহু দক্ষিণ পন্থীদের হাড় মজ্জায় আতঙ্ক তৈরি করেন। তাই লেনিনের সুনাম ধ্বংস করার এত আয়োজন। আমরা যদি একটু সজাগ থাকি তাহলে যে যেখানে পারি যেভাবে পারি এই চক্রান্তের প্রতিবাদ আমরা করতে পারি। লেনিন অমর হয়ে থাকুন আমাদের মননে।

PrevPreviousআজ বিজয় মিছিলের দিন
Nextহে রাম থেকে জয় শ্রীরামNext
3.5 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Sengupta
Partha Sengupta
1 year ago

লেনিন সম্পর্কে দক্ষিণপন্থী কিছু নিকৃষ্ট মনের মানুষ সংকীর্ণ মনের পরিচয় দিয়ে নিজেদের ই ছোট করে থাকেন সুধু ঈর্ষা থেকে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679340
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]