Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মনেরে আজ কহো যে ৩

Screenshot_2022-12-23-01-34-57-46_680d03679600f7af0b4c700c6b270fe7
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • December 23, 2022
  • 8:10 am
  • No Comments

আজ একজনের মেসেজ পেলাম। তিনি জানাচ্ছেন, অন্যের ব্যবহারে বার বার আঘাত পাচ্ছেন। নিজেকে আঘাত থেকে রক্ষা করতে পারছেন না একে বারেই। ছোট থেকেই শান্ত স্বভাবের,, কাউকে কষ্ট দিতে পারেন না,,,,,, কেউ কিছু বললে পাল্টা উল্টো উত্তর দিতে পারেন না।

এমন সমস্যা হলে কি করা যেতে পারে?

এখানে ওনার সমস্যাটাকে আমি চার ভাগে ভাগ করছি।

1. ওনার পরিস্থিতি ( অন্যের আচরণ)
2. সেই পরিস্থিতি সম্বন্ধে ওনার চিন্তা, বিশ্বাস, ভাবনা।
3. ওনার মনের অনুভূতি (দু:খ, নিজের কথা বলতে না পারার যন্ত্রণা)
4. ওনার আচরণ। (চুপ করে থাকা)

উনি অন্যের আচরণ বদলানোর চান্স পাবেন না বললেই চলে। পরিস্থিতি সম্বন্ধে ওনার চিন্তা, বিশ্বাস, ধ্যান ধারণায় বদল আনা যেতে পারে।

সেটা করতে পারলে ওনার দু:খবোধের মাত্রা কমবে। “একেবারেই নিতে পারছেন না” এই জায়গার উন্নতি হবে।

স্বভাবতই ওনার চুপ করে সহ্য করা — এই আচরণে বদল আসবে।

এখানে অন্যের আচরণ ঠিক কি আমার জানা নেই। বাস্তবে ওনার পরিস্থিতি কতটা প্রতিকূল তাও আমার জানা নেই। কিন্তু ওনার মেসেজ পড়ে আমার মনে হল ওনার নিজের ব্যক্তিত্বের দুর্বল দিক হল উনি নিজের বক্তব্য স্পষ্ট ও দৃঢ় ভাষায় বলতে পারেন না। যার জন্য ওনার আশেপাশের মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়।

“ছোট থেকেই শান্ত স্বভাবের,, কাউকে কষ্ট দিতে পারেন না,,,,,, কেউ কিছু বললে পাল্টা উল্টো উত্তর দিতে পারেন না।”

এই বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে উনি বিশ্বাস করেন দুই ধরণের যোগাযোগ সম্ভব এক শান্ত (Passive) যেখানে নিজের বক্তব্য, ভাল লাগা মন্দ লাগা প্রকাশ করা যায় না ও অন্যটি অশান্ত (Aggressive) যেখানে নিজের মতামত জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়। উনি দ্বিতীয়টা পারেন না। তাই প্রথমটায় অভ্যস্ত।

আর এক ধরনের যোগাযোগ (communication) করার যে উপায় সে সম্বন্ধে ওনার ধারণা নেই।

তাকে বলা হয় Assertive communication মানে দৃঢ়তার সঙ্গে নিজের মতামত বা বক্তব্য অন্যকে জানানো। এর মানে ঝগড়া নয়, অশালীন ভাষার ব্যবহার নয়, অন্যের মতামতকে অশ্রদ্ধা নয়। কিন্তু নিজেরটা বলতে পারার ক্ষমতা।

এতে কি হবে?

অন্যের সঙ্গে ভুল বোঝাবুঝি কমবে।
নিজের বক্তব্য বলতে না পারার যন্ত্রণা কমবে।
তাছাড়া নিজের অসুবিধার সমাধান মেলার সম্ভাবনা বাড়বে।

প্রয়োজনে, এ ব্যাপারে অভিজ্ঞ মনোবিদের সাহায্য নেওয়া যেতে পারে। এই ধরণের ট্রেনিং কে Assertiveness Training বলা হয়।

করোনা মহামারী আমাদের শিখিয়ে দিয়ে গেছে জীবন ক্ষণিক ও মূল্যবান। তাই অযথা কষ্টে থাকবেন না। সমস্যা আলোচনা করুন। সমস্যা যখন আছে তখন তার সমাধানও আছে।

PrevPreviousকঞ্জাংটিভাইটিস – জয় বাংলা
Nextলং লিভ ডেমোক্রেসি! লং লিভ ৮৮,কলেজ স্ট্রীট!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না

January 20, 2026 No Comments

mo

‘As we go marching, marching We bring the greater days’

January 20, 2026 No Comments

গত ১৫ জানুয়ারি ২০২৬ অভয়া মঞ্চ এবং গার্ডেনরিচ নাগরিক সমাজের উদ্যোগে অভয়ার ন্যায় বিচারের দাবিতে ভারতের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গণ সাক্ষর সংগ্রহ

গার্গী রায় ।। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির দ্বাদশ সম্মেলনে অভয়া স্মরণে

January 19, 2026 No Comments

১৬ জানুয়ারী, ২০২৬।

মনীষা আদক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

January 19, 2026 No Comments

১৬ জানুয়ারি ২০২৬।

গোপা মুখার্জি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

January 19, 2026 No Comments

১৬ জানুয়ারি ২০২৬।

সাম্প্রতিক পোস্ট

আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না

West Bengal Junior Doctors Front January 20, 2026

‘As we go marching, marching We bring the greater days’

Gopa Mukherjee January 20, 2026

গার্গী রায় ।। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির দ্বাদশ সম্মেলনে অভয়া স্মরণে

Gargy Roy January 19, 2026

মনীষা আদক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

Abhaya Mancha January 19, 2026

গোপা মুখার্জি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

Gopa Mukherjee January 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

605167
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]