Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কী কী পেলাম এখন অব্দি!!

Oplus_0
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • September 15, 2024
  • 7:46 am
  • No Comments
কী কী পেলাম এখন অব্দি!!
কুণাল ঘোষ যে ডক্টরড অডিও ক্লিপ শোনালেন, তাতে এক ঢিলে দুই পাখি মারা হয়। প্রথমত, হুমায়ুন কবিরের কথার সুর টেনেই প্রচ্ছন্ন হুমকি… লোক আমরা ঢোকাবো, নাম দেব রাম্বামের। দ্বিতীয়ত, প্রশাসনিক তৎপরতা বাড়িয়ে স্বাস্থ্য ভবনের চত্বরে সাধারণ মানুষের যে ঢল নামছে, সেটায় আইনি বাধা নিয়ে আসার প্রচেষ্টা।
সোজা আঙুলে ঘি ওঠেনি। সরকার আঙুল বাঁকাতে শুরু করছে, আরো করবে। এবং এই থ্রেট কালচারটাই রয়েছে সব কলেজে- যে ‘জনরোষের’ আড়ালে রাজরোষের নিদান দেওয়া হচ্ছে, এটাই এখন সর্বত্র দস্তুর। আর এই ধারা চললে আন্দোলন স্তিমিত হতে বাধ্য। আমরা কেউ দুঁদে আন্দোলনজীবী নই- হাজারো অন্যায় অবিচার সহ্য করেও আমাদের কাজ করে যেতে হয়। কারণটা মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন- আমরা এসেনশিয়াল ডিউটির সাথে জড়িত, আমাদের কাজের উপর মানুষের জীবন নির্ভর করে। তাই আমরা পথে নামিনা সহজে- সন্দীপ ঘোষ সিন্ডিকেট চালায়, যাকে খুশি পাশ-ফেল করায়, অভীক টেকো থ্রেট কালচার চালায়, তার সাগরেদরা মেয়েদের যৌন হেনস্তা করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি; তাও আমরা আন্দোলন করিনা। কারণ মানুষের হয়রানি হলে দু’কান কাটা সরকার কুম্ভীরাশ্রু বিসর্জন করে, আমরা কাঁদি নীরবে।
আজ অভয়া খুন-ধর্ষণ হলেও আমরা এতদিন কর্মবিরতিতে থাকতাম না, যদি এটা স্টেট স্পন্সর্ড না হতো, যদি অপরাধীকে আড়াল করতে মুখ্যমন্ত্রী নিজের আঁচলটা এগিয়ে না দিত…
কিন্তু এই সরকারের ক্ষমতা আছে সর্বোচ্চ আদালত থেকে এই আন্দোলন তুলিয়ে দেওয়ার নিদান নিয়ে আসার। সুতরাং কালেদিনে এই আন্দোলন থেকে জুনিয়র ডাক্তারেরা হয়তো সরে আসতে বাধ্য হবে- কারণ তাদেরও কিছু মূল্যবোধ আছে। সরকার, জুডিসিয়ারির মতো দু’কান কাটা তারা হতে পারবেনা শত চেষ্টা করলেও। এই যে কুমিরটার এত চোখের জল পড়ছে, সে তো বলতে পারতো হ্যাঁ জুনিয়র ডাক্তারগুলো এঁড়ে, আমি এখনই এমইএসের ফাঁকা পরে থাকা ৩৫% পদে নিয়োগ করে দিচ্ছি- স্বাস্থ্যব্যবস্থা চাঙ্গা হয়ে যাবে। কিন্তু সেটা সে করবে না, কারণ তার দুঃখ মৃত্যু নিয়ে নয়, তার মূলমন্ত্র হচ্ছে রাজনীতি।
আর আমাদের আন্দোলনে কোনো রাজনৈতিক সমর্থন নেই। অভিজিৎ গাঙ্গুলিও ঢুকতে পারেননি, অগ্নিমিত্রা পালও তাই। অরাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক প্রহার হলে তা আমরা সামলাতে পারবোনা, তা বলাই বাহুল্য। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কুণালবাহিনী আমাদের খেদিয়ে দেয়, তাহলেও আমরা অনেক কিছু পেয়ে আছি।
১. পূর্ববর্তী খুনগুলোর মতো অভয়ার ‘আত্মহত্যা’র প্লটটা এক্সপোজড হয়ে গেছে। আমাদের রক্ষক পুলিশ যে অবলীলায় মিথ্যা বলতে পারে এবং আমাদের কারো খুন হলে তারা যে তথ্যপ্রমাণ লোপাটে সিদ্ধহস্ত সেকথা আজ প্রমাণিত।
২. ১০ই আগস্ট আরজিকরে দাঁড়িয়ে যে সন্দীপ ঘোষের পদত্যাগের প্রস্তাব টুকু রাখা যায়নি, তার বাহিনী এসে ঘর বন্ধ করে মারামারির উপক্রম- সেই সন্দীপ ঘোষ এখন মশার কামড়ে সাথে ঝোলভাত খাচ্ছে।
৩. বিভিন্ন কলেজে থ্রেট কালচারের কোমর ভেঙে উল্টো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এখন দালালগুলো ভাবছে, কবে তার কীর্তিগুলোও সামনে আসবে!
৪.আমাদের পিতৃ-মাতৃসম কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষক-শিক্ষিকারা যে মেরুদণ্ড বিকিয়ে সিন্ডিকেটের কথায় পাশ-ফেল করান, মস্তানদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত যোগান, একথাও দিবালোকের মত পরিষ্কার।
৫. পুলিশকে চোখে আঙুল দিয়ে তার ব্যর্থতা ও দুর্নীতিপরায়ণতা দেখানো হয় গেছে। সাধারণ মানুষ জানতে পেরেছে কাদের হাতে তাদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে। কর্মক্ষেত্রে একজন ডাক্তার খুন-ধর্ষণ হলে বাকি সমাজের নিরাপত্তার খতিয়ান মানুষ পেয়ে গেছে।
৬. স্বাস্থ্য ভবন যে সবচেয়ে অসুস্থ এবং তার তিন মাথা যে সিন্ডিকেটরাজ চালান রাজ্যজুড়ে, সেই বার্তাও মানুষ পেয়েছেন।
৭. দেশের সর্বোচ্চ আদালত জানে, কর্মক্ষেত্রে খুন-ধর্ষণ হয়েছে। অপরাধী অভয়ারণ্যে বিচার করছে, পুলিশ তথ্যবিকৃতি করছে- সব জেনেও সে ডাক্তারি ছাত্রছাত্রীদের কাজে যোগ দিতে
বলছে। বিচার না প্রহসন- এই প্রশ্নও উঠেছে।
৮. ১৩ বছরের মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা জননেত্রী- কয়েকজন জুনিয়র ডাক্তারকে অন ক্যামেরা ফেস করতে ভয় পাচ্ছেন। পাপ, মিথ্যাচার মানুষকে কোথায় নামিয়ে দেয়!
৯. ডাক্তারি পড়ুয়াদের সব ভুলে এক মঞ্চে আসা- বিভিন্ন কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গড়ে ওঠা- আগামী দিনে সব কলেজ থেকেই দুর্নীতির পরিপন্থী হবে আশা করা যায়।
১০. সবশেষে কোনো রাজনৈতিক রং ছাড়া এত মানুষের একসঙ্গে রাজপথে নামা- নবান্নের চোদ্দ তলায় এই বার্তা নিশ্চয়ই যাবে। এই একতাবোধটা জারি থাকা দরকার। তবেই শাসক নিজের গণ্ডির মধ্যে থাকবে…
PrevPreviousঅধঃপতনের পিচ্ছিল পথ
Nextকথাটা আমাদের মতো সিনিয়রদের নিয়েNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

September 1, 2026 1 Comment

Published in British Journal of Hospital Medicine  on 18 August 2026 as editorial The significant rise in healthcare costs arising from precision medicine and artificial

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

September 1, 2026 No Comments

(এক) জ্ঞান হওয়া থেকেই দেখছি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দলের লড়াই। পঞ্চাশের দশক থেকেই। কংগ্রেসের কোনও মিটিং মিছিল ছোটবেলায় কখনও দেখেছি বলে মনে পড়েনা।

সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়

September 1, 2026 1 Comment

স্বাস্থ্যমন্ত্রী যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সত্যিই করতে চান, এই ঢপের স্কিম সব বন্ধ করুন। স্বাস্থ্য সাথী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত পয়সা মারার এক অভিনব পন্থা।

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

সাম্প্রতিক পোস্ট

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

Dr. Rahul Mukherjee September 1, 2026

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

Dipak Piplai September 1, 2026

সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়

Dr. Subhanshu Pal September 1, 2026

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671875
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]