Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্যানডেমিক সিরিজ ১ঃ চেরিরেড

IMG_20200512_181756
Dr. Dolonchampa Dasgupta

Dr. Dolonchampa Dasgupta

Chest Physician, Novelist
My Other Posts
  • May 13, 2020
  • 8:38 am
  • 10 Comments

সিজারের পিছনে দাঁড়িয়ে ছিল কাসকা। ছুরির ঘা বসিয়ে দিল অতর্কিতে সিজারের বুকে । সিজার চেয়েছিলেন বাধা দিতে। কিন্তু নাহ। বড্ড দেরি হয়ে গেছে। প্রায় তেত্রিশটা ছুরির ঘা এসে পড়ল ষড়যন্ত্রকারীদের থেকে। আহত সিজার , রক্তমাখা সিজার- খুঁড়িয়ে, কষ্ট চেপে ব্রুটাসের কাছে গেলেন বাঁচার আর্তি নিয়ে। কিন্তু ব্রুটাসের আঘাত নেমে এল সিজারের মৃত্যু হয়ে ! একি!মৃত্যু ? শেষ ?

কিশোরটির চোখে জল এসে গেল। এভাবে কেউ চলে যেতে পারে ? চিরতরে?

অনলাইন ক্লাস হচ্ছে লকডাউনে। ছেলেটির মন চলে গেছে কোন সুদূরে। সারা শরীরে বর্ম এঁটে তার বাবা , মা লড়ে চলেছে হাসপাতালে। মুখ ঢাকা মাস্কে। কোনওভাবে যেন ভাইরাস এসে কাবু না করতে পারে।

কতোদিন সে বাবার সঙ্গে গলিতে ক্রিকেট খেলেনি। দাবার বোর্ড খোলেনি। কতোদিন হয়ে গেল মায়ের গায়ের গন্ধ পায়নি ছেলেটা। মায়ের হাতের আলুপোস্ত খায়নি। আধোঘুমে কপালে হাত বোলায়নি একটা নরম হাত।

কিন্তু নাহ। মন খারাপ করলে চলবেনা। তার থেকেও তার বাবা মাকে এখন বেশি দরকার সমাজের। হাজার হাজার মানুষ অসহায় হয়ে তাকিয়ে আছে বাবা মায়ের দিকে। কাতর দৃষ্টিতে। ওরা যে দাঁতে দাঁত চেপে লড়াই করছে সিজারের মতো।আর ছুরির পর ছুরি চালাচ্ছে ভাইরাসটা। ব্রুটাস!

গত বছর ‘মাদার্স ডে’র দিনে ছেলেটা একটা দোকানে ঢুকেছিল। স্কুলছুটির পর। কসমেটিক্সের দোকান। লিপস্টিক আর নেলপালিশ চাইতেই দোকানী অবাক হয়ে তাকিয়েছিল।

“কার জন্য নেবে? গার্লফ্রেন্ড?” ইতস্তত ভাবে প্রশ্নটা করেই ফেলেছিল দোকানি। তেরো বছরের কিশোরও আজকাল বান্ধবীর মন জোগাতে শপিং করে! কী দিনকাল এল!

“লাইট কালার নয়, আঙ্কল ঐ চেরি রেড লিপস্টিকটা দিন। আর ঐ গ্লসি নেলপালিশটা। মা একদম সাজগোজ করার সময় পায়না।”

মা কী খুশি যে হয়েছিল সেদিন। নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে চটপট মেখে নিয়েছিল লিপস্টিকটা।

অনেকদিন মা’কে দেখেনি ছেলেটা। পাছে সন্তানের কোভিড সংক্রমণ হয়, মা বাবা এখন অনেক দূরে। সে রয়েছে দাদু দিম্মার জিম্মায় । তালাবন্ধ প্রাণহীন শহর। সন্ধ্যা হতেই টিমটিমে আলো। আজকের দিনে মা’কে কিছু দেওয়া হল না।

কিন্তু ছেলেটা স্পষ্ট দেখতে পাচ্ছে, ফেস শিল্ড , মাস্কের মধ্যে মায়ের ঠোঁটে লেগে আছে দৃঢ়তার লিপস্টিক । গ্লাভসে ঢাকা আঙুলগুলো পরম যত্নে রোগীর হৃদয় আর ফুসফুস থেকে টেনে টেনে বার করছে এক একটা ছুরি ।

মায়ের নেলপালিশের রঙটা কী ছিল ? মনে পড়ছে না।

ভালোবাসার কী রঙ ?
চেরি রেড ?

PrevPreviousকরোনার দিনগুলি পর্ব ৩২ঃ দোকান খুলে গেছে
Nextঅজানা সাপের কামড় থেকে প্রাণরক্ষা রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
10 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mahashweta
Mahashweta
6 years ago

Dolon you are gifted… তুই cardiologist না হয়েও হৃদয় ছুঁয়ে যাস, বার বার… May your cherry red lips keep spreading the smile, mile after mile

0
Reply
Aminul Islam Khan
Aminul Islam Khan
6 years ago

নভোনীল তার মা-বাবার এই সামাজিক দায়বদ্ধতা ও আত্মত্যাগের সাক্ষী হয়ে রইল। সেও মা-বাবাকে অনুসরণ করে সুনাগরিক হয়ে উঠুক, এই আশা রাখি।
নভোনীল-চেরিরেড লিপস্টিক-নভোনীলের মা-বাবা-দাদু-দিম্মা আখ্যানটির চমৎকার চিত্রাঙ্কন আপনার কলমে। নভোনীল স্নেহচুম্বনের উৎসস্থলকে সদা সজীব রাখার দাওয়াই হিসেবে রঙের রাজা চেরিরেডকেই বেছে নিয়েছে। তার রঙ নির্বাচন প্রশংসনীয়।
সব যাত্রা নির্বিঘ্নে চলুক।

0
Reply
Mukulda
Mukulda
6 years ago

?দোলন,
তোমার লেখা,যত লোকে পড়বে,তত লোকের
মতামত এক হবেনা।তাই আমার মতে,তুমি
আরো অনেক,অনেক•••••লেখ।
অশীর্বাদ রইল।

0
Reply
Debanjali Banerjee
Debanjali Banerjee
6 years ago

দোলনদি,কী মারাত্মক সত্যি আর সৎ লেখা! নভোনীলকে আদর দিও গো। সিরিজটা চলতে থাকুক। নিজের খেয়াল রেখো।

0
Reply
jayasree chakraborty
jayasree chakraborty
6 years ago

খুব ভালো লাগলো।
ভালো থেকো।
সুস্থ থেকো।

0
Reply
Smriti Gupta
Smriti Gupta
6 years ago

Awesome

0
Reply
তপন দাশগুপ্ত।
তপন দাশগুপ্ত।
6 years ago

জীবন ও মৃত্যুর নিরন্তর লড়াই। মধ্যিখানে
Buffer.আশা ভরসা নির্ভরশীলতা।
সিজার জীবন ব্রুটাস মৃত‍্যু ।
Buffer. নভোনীল ভালোবাসা।
তাই ভালোবাসা রঙ লাল ।রেড চেরি।
বাচিয়ে রাখা ও ভালোবাসা নিয়ে বেচে থাকার লড়াইয়ের আশ্চর্য উপাখ্যান এই লেখা।
জীবন দর্শনের সুন্দর রঙমশাল। অভিনন্দন।

0
Reply
কাজল
কাজল
6 years ago

ছুয়ে গেল

0
Reply
Santanu Mandal
Santanu Mandal
6 years ago

মন ছোঁয়া সব পলগুলোকে একটা সুতোয় গেঁথেছেন। দারুন ভাবে।

0
Reply
Koushik Lahiri
Koushik Lahiri
4 years ago

Osadharon

0
Reply

সম্পর্কিত পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

June 19, 2026 8 Comments

১. আমার কিশোর বেলার এক মর্মান্তিক মৃত্যুর কথা আজ মনে পড়লো। সমীর দা,সমীর সেনগুপ্ত নামে আমাদের পাড়ার এক সিনিয়র দাদা ছিলেন। ছ’ফুটের ওপর লম্বা, রীতিমতো

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

Somnath Mukhopadhyay June 19, 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633290
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]