Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারের চোখে দেখা বীরভূমের রোগ-কাহন

IMG-20191217-WA0055
Dr. Rezaul Karim

Dr. Rezaul Karim

My Other Posts
  • December 18, 2019
  • 6:19 am
  • No Comments

আমার রাজনীতি-বেলার ৪০ দিনে প্রায় ১২০০ কিমি পায়ে হেঁটে বীরভূমের আনাচে-কানাচে ঘুরেছি। এমন নয় যে বীরভূম আমার অচেনা কিন্তু ভোটের ময়দানে অনভিজ্ঞ আমার মনে হয়েছিল নিছক ভোট চেয়ে লোকের কাছে যাওয়ার পরিবর্তে তাদের খোঁজখবর নেওয়া অনেক বেশি জরুরি। বীরভূমে মাথা পিছু আয় কম ও সহজ সরল জীবনযাত্রার জন্য জীবনশৈলীঘটিত সমস্যা আমাদের ছোটবেলায় অজানা ছিল। জলবাহিত নানা অসুখ, হাম, জলবসন্ত এই সব তখন ছিল মূল অসুখ।
এই সুদীর্ঘ যাত্রায় মানুষের সাথে মেলামেশার সুযোগে দেখলাম যে বীরভূমে অসুখের বারোমাস্যায় সেই জলবাহিত অসুখের প্রকোপ তো কমে নি তার সাথে যোগ হয়েছে নতুনতর মারী- এ শুধু প্রাণে নয়, ধনপ্রাণে মারে। এই জেলার যে প্রান্ত বরাবর আমি ঘুরেছি প্রায় ৩৭০০০ পরিবার সরাসরি পাথর খাদানের সাথে যুক্ত। উন্মুক্ত খাদানে অত্যন্ত দূষিত বাতাসে প্রশ্বাসে প্রদাহকারী ক্ষুদ্র কণিকা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমি কিছু তথ্য সংযুক্ত করে এই বিষয়ে আলোকপাত করছি।
বীরভূম জেলায় চারটি ব্লকে পাথর খাদান আছে।
১) রামপুরহাট -১ ব্লক :- সরাসরি পাথর খাদানের শ্রমিক সহ পাথরের অন্যান্য কাজে যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় ১৪০০০ জন।
শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত শ্রমিক প্রায় ৩০০০ জন।
২) মহম্মদবাজার ব্লক :-সব মিলিয়ে শ্রমিকদের সংখ্যা প্রায় ১২০০০ জন।
শ্বাসতন্ত্রের সমস্যায়
আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০০ জন।
৩) নলহাটি -১ ব্লক :- সব মিলিয়ে শ্রমিকদের সংখ্যা প্রায় ৫০০০ জন।
শ্বাসরোগে আক্রান্ত শ্রমিকদের সংখ্যা প্রায় ৫০০ জন।
৪) মুরারই -১ ব্লক :- সব মিলিয়ে শ্রমিকদের সংখ্যা প্রায় ৬০০০ জন।
শ্বাসতন্ত্রের রোগেআক্রান্ত শ্রমিকদের সংখ্যা প্রায় ৪০০ জন।
অটোমেশন হওয়ার জন্য সর্বত্র শ্রমিকের সংখ্যা কমেছে।
প্রধান গুরুত্বপূর্ণ খাদান এলাকাগুলি হল শালবাতরা, পাঁচামি, বড়পাহাড়ি, বাহাদুরপুর, খনামারা , কল্যাণপুর, রাজগ্রাম, প্রভৃতি এলাকা।
এইসব এলাকায় আদিবাসী জনগোষ্ঠীর কর্মরত শ্রমিকদের বিরাট অংশ ১৫ বছর থেকে ৫০ বছর বয়সী মহিলা। সর্দি, কাশি, হাঁপানি ছাড়া সবাই রক্তাল্পতার শিকার। একটি গ্রামে একজন অসুস্থ মহিলার বাড়ীতে আমাকে নিয়ে গেল। রক্তক্ষরণে ফ্যাকাসে মহিলা, ভাল করে কথা বলতেও পারছেন না। তৎক্ষনাৎ তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হল। কিন্তু যানবাহনের সমস্যা ও বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকার জন্য সেদিন আর পাঠানো গেল না। মুরারইয়ে একটা গ্রামে একজন মহিলা অসুস্থ হয়ে প্রায় শয্যাশায়ী। আমি আর বন্ধু দীপক তাঁকে দেখতে গেলাম। মহিলার ডানদিক পক্ষাঘাতগ্রস্ত, পিঠের নীচে ক্ষতচিহ্ন। পরীক্ষা করে বোঝা গেল মেরুদণ্ডের কশেরুকার যক্ষ্মা হয়েছে, তার ফলে পক্ষাঘাত হয়েছে। এই ঘটনাটি আমাকে গভীর ভাবে নাড়া দেয় এই জন্য যে, এই ভদ্রমহিলা পক্ষাঘাতের আগে নিয়মিত ডাক্তার দেখিয়েছেন। তিনি যক্ষ্মারোগ বলে সন্দেহ করেছেন কিন্তু যেহেতু তাঁর কফে জীবাণু পাওয়া যায় নি তাই হাসপাতালে তিনি ওষুধ পাননি। এখন যক্ষ্মার ওষুধ দোকানে কিনতে হলে নাকি জেলা যক্ষ্মা অফিসারের অনুমতি লাগে। সরকারী নিয়মনীতি যদি মাছিমারা কেরানির মত অনুসরণ করা হয় তাহলে কি অসুবিধা হতে পারে এ তার আদর্শ উদাহরণ।
গ্রামে গঞ্জে মানসিক অসুখ খুব বেড়েছে- মূলত অনিদ্রা, হতাশা আর যৌন অক্ষমতার বেশ কিছু রোগীর সাথে কথা বলেছি। ফিটের ব্যামো আমাদের ছোটবেলায় মেয়েদের একচেটে ছিল। এবার দেখলাম সেটা তেমন নেই, তার জায়গা নিয়েছে অনিদ্রা। উচ্চ রক্তচাপজনিত সমস্যা, স্থূলতা ও ডায়াবেটিস রোগও অনেকগুলি চোখে পড়ল।


আমি সবচেয়ে বেশি দুঃখিত হয়েছি গ্রামের পুকুরগুলোকে দেখে। আগে বীরভূমের গ্রাম ছিল সত্যি ছায়া সুনিবীড় শান্তির নীড়। পুকুরের কাকচক্ষু জল ছিল চোখের শান্তি আর স্বচ্ছ সেই জল আঁজলা ভরে খাওয়াও যেত। কতদিন স্কুল থেকে ফেরার পথে কচুরিপানা আর পদ্মশোভিত পুকুরে নেমে আঁজলা ভরে জল খেয়েছি। এবার দেখলাম ঘোলাটে জলে পোকা কিলবিল করছে। বাড়িতে বাড়িতে স্যানিটারি প্রিভি, তার জল নির্গমনের নিকাশি নালার অভাবে জল বেরিয়ে জমা হচ্ছে পুকুরে। এই পোকা কিলবিল জলে ছোটরা স্নান করছে, থালা বাসনও ধোয়া চলছে।
জলবাহিত পেটের অসুখ তাই ঘরে ঘরে। গ্রামে গ্রামে গ্রাম্য চিকিৎসকের রমরমা। সেখান থেকে মুড়িমুড়কির মত ওষুধ কিনে গলাধঃকরণ চলছে। রানিটিডিন, প্যানটোপ্রাজল খাওয়া চলছে, চলছে আন্টিমাইক্রোবিয়ালের অবাধ প্রয়োগ। এই বীরভূম আমি চিনি না। আমার ছোটবেলার বীরভূম ছিল মনোরম পরিবেশ, শান্তির নিকেতন। তখনো ব্রতচ্যুত কোন মণ্ডলাধিকারী তার তিক্ত, তপ্ত জিহ্বা আর রোমশ হাত দিয়ে একে দলিত মথিত করে নি। রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লড়াই আর স্বাস্থ্যের অধিকার কেন সমানুপাতে বাড়ে কমে তার যেন হাতে কলম শিক্ষা দিয়ে গেল।

PrevPreviousভারতের স্বাস্থ্য-ব্যবস্থা ও ডাক্তার-রোগী সম্পর্ক
Nextতিন মাস জমিয়ে রাখা যায় মায়ের বুকের দুধ। কোথায়?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

A Death: Some Arguements Trailer

September 28, 2026 No Comments

The premiere showbof this documentary will be at 6 pm today at Ram Mohan Library Hall.

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

সাম্প্রতিক পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

A Death: Some Arguements Trailer

Doctors' Dialogue September 28, 2026

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681789
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]