Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“কা করে সাহাব, গরীব আদমি হ্যায়”

IMG_20200629_064406
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • June 29, 2020
  • 6:51 am
  • 3 Comments

মে মাসের লক্ষনৌ-এর বিয়াল্লিশ ডিগ্রি গরমে চোখ মুখ জ্বালা করছে। সামনে টুলে বসা ময়লা ধুতি আর ফতুয়া পরা মাঝবয়েসী মানুষটাকে হিন্দিতে জিজ্ঞেস করলাম “নভেম্বর মাসে আপনার ক্যান্সার ধরা পরেছে দুসপ্তাহ বাদে রেডিওথেরাপি র ডেট পেয়েছিলেন, আসেননি কেন? জানেন এখানে ডেট পাওয়া কত মুশকিল? এখন আপনার ক্যান্সার সারা শরীরে ছড়িয়েছে এখন সম্পূর্ণ ভালো হওয়ার আর চান্স নেই,তখন তো ছিল। কত করে তো বোঝালাম। ছমাস ক্যান্সার নিয়ে কেউ বসে থাকে?” আমার গলায় হতাশ উষ্মা।

“কা করে সাহাব ররীব আদমি হ্যায়, মজদুরি করতে হ্যায়, দুন মাহিনা ইহা রাহে তো খায়েংগে ক্যায়া। কোই একঠো দাবাই দেইন দো, লেকে ঘর জায়েইন।”

তারপর থেকে অনেক বার শুনেছি
অপুষ্ট বাচ্চা পেট ফোলা পেটে জল, খেতে দাও না?
“কা করে সাহাব, গরীব আদমি হ্যায়”

এতদিন ধরে ব্লিডিং হচ্ছে, দুবছর ধরে ডাক্তার দেখাওনি কেন?                                                                          “কা করে বাবু গরীব আদমি হ্যায়”

এতটুকু বাচ্চা স্কুলে না পাঠিয়ে চা বেচতে পাঠিয়েছ?
“কা করে সাহাব্‌ গরীব আদমি হ্যায়”

এরা সব মেনে নেয়। এরা জানে মেনে নিতে হবে। এরাই আমার দেশের ৭০%। এরা জানে মুম্বাই থেকে ছাপড়া বউ বাচ্চা নিয়ে পায়ে হেঁটে ফিরতে হবে
“কা করে সাহাব, গরীব আদমি হ্যায়”

এরা জানে পথে অনেকে মারাও যাবে।
“কা করে সাহাব গরীব আদমি হ্যায়”

এরা জানে পেটের দায়ে ভয়ংকর করোনার ভয়কে উপেক্ষা করে ভিড়ে ঠেলাঠেলি করে কাজে যেতে হবে। অনেকের করোনা হবে। অনেকে মারাও যাবে। তা মেনে নেবে বইকি “কা করে সাহাব গরীব আদমি হ্যায়”

এরা জানে হাসপাতালে বেড পাওয়া যাবে না। মেঝেতে শুয়ে মরতে হবে। মেনে নেবে। “কা কারে সাহাব, গরীব আদমি হ্যায়”

এরা জানে রাস্তায়, বাসে, ভিড়ে, কাজে যেতেই হবে। সরকার বলবে কাজে আসতেই হবে কিন্তু যানবাহনের ব্যবস্থা করবে না। এদের দেখিয়ে জাল ভেন্টিলেটর কেনা হবে। এদের ঝড়ের ক্ষতিপূরণের টাকা মেরে দেওয়া হবে। এরা মেনে নেবে। এদের টেস্ট হবেনা। এরা মেনে নেবে। “কা করে সাহাব গরীব আদমি হ্যায়”।

ধর্মগুরু রা করোনা নিয়ে ব্যবসা করবে। করোনা মায়ের দয়া ভেবে এরা ভুলে থাকবে পরিজন বিয়োগ এর শোক। “কা কারে সাহাব গরীব আদমি হ্যায়”।

আর এরা যে মেনে নেবে সরকার জানে। নেতারা জানে। তাই সরকার হঠাৎ করে এমন ভাব করে যেন করোনার আর ভয় নেই। সরকার জানে তার বন্ধুদের চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। তাদের সুরক্ষার ব্যবস্থা হয়ে গেছে। একজন দুজন ভি আই পি এখনো ইনফেক্টেড হবে, তা ওটুকু ম্যানেজ করে নেওয়া যাবে। তাদের জন্য প্লাজমা থেরাপি আছে, ভেন্টিলেটর আছে। ভাগ্যিস করোনা প্লেনে চেপে এসেছিল, পায়ে হেঁটে এলে যেটুকু হয়েছে তাও হতো না। কেননা আমাদের দেশের মানুষ তো মেনে নেবে সব।
“কা করে সাহাব, গরীব আদমি হ্যায়”।

PrevPreviousডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ২১ (ডায়েট চার্ট)
Nextদুর্বাসা রে! চললি কোথা? কপাল ছেড়ে মাথায়?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

এইটুকু পড়লেই, অনেকটা দেখা যায়।

0
Reply
Dr Sayan Paul
Dr Sayan Paul
Reply to  Partha Das
5 years ago

অনেক ধন্যবা।

0
Reply
Animesh Bandyopadhyay
Animesh Bandyopadhyay
5 years ago

সত্যিই নিদারুণ এক সমাজ ব্যবস্থা।
আমাদের স্মৃতিও ক্ষণস্থায়ী।
এবং আমরা, সিংহ ভাগ জনতা আত্মসুখীও।

0
Reply

সম্পর্কিত পোস্ট

নতুন সরকারের প্রতি আরও কিছু দাবি

June 2, 2026 No Comments

সম্প্রতি ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং ডাঃ ইন্দ্রনীল খান মহাশয় ডাক্তারদের নিয়ে কিছু ভালো পরিকল্পনার আশ্বাস দিয়েছেন, শুনে ভালো লাগলো। ডাক্তারদের জন্য কেউ কোনোদিন কিছু করেনি।

জাস্টিস

June 2, 2026 No Comments

জনরোষের নানা ঘটনা ঘটছে চারপাশে। বিরোধীদলের শীর্ষনেতৃত্ব আক্রান্ত হয়েছেন। তৃণমূল বলছে বিজেপির চক্রান্ত, শাসক বলছে জনরোষ। এনিয়ে চাপান উতোর চলছে। সে যাই হোক, এই জনরোষ

Ectopic pregnancy হলে জীবনহানির সম্ভাবনা কী ভাবে কমাবেন?

June 2, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

June 1, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার। কয়েকটা ব্যাচের ছেলেমেয়েদের এরা বুঝিয়েছে যে পড়াশোনা করে পাশ করা একটা অসম্ভব ব্যাপার, এদের পায়ে

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

June 1, 2026 1 Comment

রক্তকরবী নাটক দেখতে গিয়েছিলাম ২৭ মে একাডেমিতে। জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় এই নাটকের কথা শুনছিলাম কিছু দিন ধরে। সংগ্রামী কমরেড কুশল দেবনাথ এবং বন্ধু উর্বীর ফেসবুক

সাম্প্রতিক পোস্ট

নতুন সরকারের প্রতি আরও কিছু দাবি

Dr. Subhanshu Pal June 2, 2026

জাস্টিস

Pallab Kirtania June 2, 2026

Ectopic pregnancy হলে জীবনহানির সম্ভাবনা কী ভাবে কমাবেন?

Dr. Indranil Saha June 2, 2026

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

Dr. Arunima Ghosh June 1, 2026

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

Gopa Mukherjee June 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627371
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]