Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাচ্চার কর্ড ব্লাড সংরক্ষণ

Screenshot_2024-05-01-06-55-05-19_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • May 1, 2024
  • 6:56 am
  • No Comments

প্রেগনেন্ট হবার পরে হবু বাবা মায়ের কাছে যে বিষয়ে সব থেকে বেশি ফোন আসে তার একটা হল বাচ্চার কর্ড ব্লাড সংরক্ষণ। এর খরচও খুব কম নয়। এই নিয়ে বিভ্রান্ত বাবা মায়েদের মনে প্রচুর প্রশ্ন থাকে। তাই এই লেখা।

আমেরিকান সোসাইটি ফর ব্লাড অ্যান্ড ম্যারো ট্রান্সপ্লান্টেশন অনুযায়ী নিজের কর্ড ব্লাড থেকে কোনও শিশুর উপকার পাওয়ার সম্ভাবনা মাত্র ০.০৪ থেকে ০.০০০৫%।

আমাদের দেশে ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট অ্যান্ড রুলস ১৯৪৫ এর অধীনে কেবলমাত্র ‘প্রাইভেট’ কর্ড ব্লাড ব্যাংক আছে। ইউরোপেও কর্ড ব্লাড ব্যাংক আছে তবে তা ‘পাব্লিক’ কর্ড ব্লাড। সেখানে বিভিন্ন দাতার থেকে কর্ড ব্লাড সংগ্রহ করে তার টিস্যু অ্যান্টিজেনিক স্টেটাস (HLA status) অনুযায়ী সংরক্ষণ করা হয়। আর তা লিউকোমিয়ার মতো বিভিন্ন অসুখের চিকিৎসায় কাজে লাগানো হয়। সবচেয়ে বড় কথা, এই সব পাব্লিক ব্লাড ব্যাংকে কর্ড ব্লাড রাখার জন্য কোনও টাকাও দিতে হয় না এবং তা অন্য রুগীর প্রয়োজনে ব্যবহারও করা যায়।

কিন্তু আমাদের দেশে চিত্রটা একেবারেই আলাদা। চিকিৎসকদের বৃহত্তম সংস্থা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পিডিয়াট্রিশিয়ান বা সংক্ষেপে আই.এ.পি. ২০১৮ সালে একটি বিবৃতিতে একথা জানিয়েছে। সেখানে সমালোচনা করে এও বলা হয়েছে, বেসরকারি কর্ড ব্লাড ব্যাংকের নজরকাড়া প্রচার ও লোকেদের বোকা বানিয়ে টাকা রোজগার করাটা প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। নিজেদের সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্যের কথা ভেবে আর খানিকটা আশঙ্কায় জর্জরিত হয়ে অভিভাবকরা আর্থিকভাবে এই ধরনের সংস্থার কাছে প্রতারিত হতে থাকেন।

‘ভবিষ্যতে বহু রোগের চিকিৎসায় সাহায্য করবে’-বেসরকারি কর্ড ব্লাড ব্যাংকগুলি এভাবেই প্রচার করে।যদিও বাস্তবে সন্তানের সমস্যায় তা খুব কম ক্ষেত্রেই কাজে আসে। কাজেই প্রচারে যা বলা হয় তা একেবারেই নির্ভরযোগ্য নয়। একথা বলাই যেতে পারে যে বেসরকারি কর্ড ব্লাড ব্যাংকের বিজ্ঞাপন, যাকে ‘বায়োলজিক্যাল ইনসিওরেন্স’ বলা হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই বিভ্রান্তিকর।

কর্ড ব্লাড ব্যাংকের গুণগত মান এবং তার দেখাশোনা মোটেও ভালভাবে করা হয় না আর তার ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণও দেখা যায় না।বেশিরভাগ সংস্থার হেড কোয়ার্টার দেশের বাইরে আর সংস্থা যারা চালান তাদের যোগ্যতা নিয়েও সংশয় আছে।এই সংস্থাগুলো আমাদের দেশের জনগণকে শুধুমাত্র ব্যবসার জন্য কাজে লাগায়।

আসলে বেসরকারি সংস্থায় কর্ড ব্লাড সংরক্ষণ করার মানে হল কোনও কাজে না এলেও তার জন্য বিপুল পরিমাণে অর্থ খরচ করা। আই.এ.পি. জানিয়েছে, জেনেটিক বা বংশগত রোগ নিরাময়ের জন্য নিজের কর্ড ব্লাড ব্যবহার করা যায় না, কারণ তাতে সেই একই মিউটেশন থাকবে।কর্ড ব্লাড কাজে লাগে হাই রিস্ক টিউমারের চিকিৎসায়। যদিও এক্ষেত্রে রোগীর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল নিয়ে চিকিৎসা করলেও একই ফল পাওয়া যায়।সংগ্রহীত কর্ড ব্লাডের পরিমাণ অল্প হওয়ায় একটি পূর্ণ বয়স্ক রোগীর ক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ নিয়ে এখনো বেশ কিছু প্রশ্ন অমীমাংসিত রয়েছে।

ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পিডিয়াট্রিশিয়ান এই বিষয়ের ওপর পর্যালোচনা করে ২০১৮ সালে এক বিবৃতিতে জানান, প্রায় ৬০% ডাক্তার নির্ধারণ করতে পারেন না, কোন ধরনের চিকিৎসায় কর্ড ব্লাড সেল ট্রান্সপ্লান্ট করা উচিত। প্রকৃতপক্ষে, ৯০% ডাক্তার বিশ্বাসও করেন যে আমবিলিক্যাল কর্ড ব্লাড ব্যবহার করা যায় সেই শিশুরই থ্যালাসেমিয়া চিকিৎসার ক্ষেত্রে, যা আসলে সঠিক নয়।

ভারতে বেসরকারি কর্ড ব্লাড ব্যাংকের ব্যবসার পরিমাণ আনুমানিক ১০০০ কোটি টাকা। বাস্তবে ২০ বছর ধরে এই ধরনের ব্যাংকে কর্ড ব্লাড রাখার খরচ পড়ে এক থেকে তিন লাখ টাকা অবধি। এককালীন অথবা মাসিক কিস্তিতে টাকা দিতে হয়। যদিও ঠিক কজন রোগী তাদের কর্ড ব্লাড ভবিষ্যতে ব্যবহার করেছেন তার কোনও সঠিক তথ্য কর্ড ব্লাড ব্যাংকের কাছে নেই অথবা তারা দিতে চান না।কেউ নিজেই নাকি অন্য কোন রুগীর চিকিৎসায় সেই কর্ড ব্লাড ব্যবহার করা হয়েছে সেই বিষয়েও কোন স্বচ্ছ উত্তর পাওয়া যায়না। এভাবেই চলছে এই বৃহত্তর অসামাজিক ব্যবসা।

তথ্য-ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পিডিয়াট্রিশিয়ান-২০১৮ নিয়মাবলী

PrevPreviousঅভিজয় কার্লেকার স্মরণে
Nextগোল্ড স্ট্যান্ডার্ড-২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গান ও শ্লোগান

April 14, 2026 No Comments

অরুণোদয়ের মৃত্যুর পর এটাই আমার এই সম্বন্ধে প্রথম এবং সম্ভবত শেষ পোস্ট। আমি মুর্শিদাবাদে ছেলেবেলা কাটানো এক মানুষ। কোনও শহরে নয়। বেশ প্রত্যন্ত গ্রামে। থাকতাম

জাদুকর

April 13, 2026 No Comments

ডাক্তার ব্যাপারটায় বেশ একটা আলাদা ওজন আছে। দিন যত গড়ায়, যত রোগী দেখি, আমার মধ্যে একটা ডাক্তার ডাক্তার ভাব চলে আসে। কথাবার্তায়, চলাফেরায়, এমনকি চিন্তাভাবনাতেও।

৯ এপ্রিল ২০২৬।। বিচারহীন ২০ মাসেও বিচারের দাবী

April 13, 2026 No Comments

আমাদের, ডাক্তারদের হাতে এখনো অনেক কিছু আছে

April 13, 2026 No Comments

গত ২ বছর হেলথ সার্ভিসের সাথে যুক্ত ছিলাম, পোস্টিং ছিল শহরের এক মহকুমা হাসপাতালে। আমাদের ডাক্তারি তে পড়তে আসা অধিকাংশ ছাত্র-ছাত্রীদের মত আমারো হেলথ সার্ভিস

কিভাবে এলার্জি হয়?

April 12, 2026 No Comments

আগেই বলা হয়েছে, রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হলে এলার্জি হয়। তাই- অ্যালার্জি হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার (Immune System) একটি অতিরিক্ত বা ভুল প্রতিক্রিয়া,

সাম্প্রতিক পোস্ট

গান ও শ্লোগান

Dr. Arunachal Datta Choudhury April 14, 2026

জাদুকর

Dr. Aindril Bhowmik April 13, 2026

৯ এপ্রিল ২০২৬।। বিচারহীন ২০ মাসেও বিচারের দাবী

Abhaya Mancha April 13, 2026

আমাদের, ডাক্তারদের হাতে এখনো অনেক কিছু আছে

Dr. Nebedita Dutta April 13, 2026

কিভাবে এলার্জি হয়?

Dr. Swapan Kumar Biswas April 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617467
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]