Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দুর্বাসা রে! চললি কোথা? কপাল ছেড়ে মাথায়?

IMG_20200628_181940
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • June 29, 2020
  • 6:57 am
  • 2 Comments

কপালে দুর্বাসা বসেছিল সেদিন| কপালে দুর্বাসা বসা —শব্দগুলো আমার ঠাকুমা রাধারাণীর আবিষ্কার| খুব মুডি আমি| ইচ্ছে আর অনিচ্ছেতে দুলতেই থাকি সারা দিন| সারা মাস| বছর কে বছর| তো যেদিন ইচ্ছে আর অনিচ্ছেতে চরকি খেতে খেতে প্রবল ইচ্ছেতে একান্ত অনিচ্ছের কাজটি করে বসতাম সেদিন ঠাকুমা বলতেন ,আজ তোর কপালে দুর্বাসা পিড়ি পেতেছে —পেতে বসেছে| অনিচ্ছের কাজে যদি সেদিন সেরকম কোনো দুর্ঘটনা নাও ঘটত, তাও এমনটাই থাকত রাধারাণীর বিধান| আসলে অনিচ্ছের কাজ ভালো ফল দেয় না –এমনটাই ছিল রাধারাণীর বিশ্বাস|

যাবো না যাবো না করেও সেবার চলে গিয়েছিলাম নাগেরবাজার ডায়মন্ড প্লাজায়| তিননম্বর ফ্লোরে আজব খেলা| বিশাল এক রঙিন বাথটবে অগুনতি কেলে কুচ্ছিত মাছ| কুচো ট্যাংরার চেয়েও ছোট| একেবারে কিলবিল করছে| আর তাতে পা ডুবিয়ে বসে আছে বেশ কিছু দামড়া| মেয়ে পুরুষ সবকটারই হাঁটু অব্দি প্যান্টু | সবার চোখ বাথটাবের জলে| জলে ছলবল করতে লাগা মাছে| মাছগুলো তাদের পায়ের ময়লা খুঁটে খেয়ে সাফ করবে| পায়ের পাতায় নড়েচড়ে আরাম দেবে মৎসবাচ্ছা| বিনিময়ে মাছুয়া মানে টবের মালিককে চার্জ দিতে হবে | যতটা ময়লা যতক্ষণ ধরে খুঁটে খাবে তদানুযায়ী চার্জ|

তো মায়েরা তো সব লাইন দিয়ে বসে পড়েছে কালো মাছের জলাধারে| বাচ্চাগুলো এই আজব কিস্যা দেখে হৈ হৈ করছে| কোলের শিশুকে কোলে টেনে নিয়ে মা দেখাচ্ছে নিজের ক্রমশ পরিস্কার হতে লাগা পা| মা বাচ্চা সবাই মাপছে পায়ের পাতায় মাছের দেয়া আরাম|

একটি বাচ্চা ব্যতিক্রম| কিছুতেই দেখবে না সে মায়ের পায়ে মাছের নাচ| প্রথমে খানিক বায়না —–ওপরে গিয়ে অনেকগুলো কলম কিনবে| আর তাতে নাকি অনেকখানি সময় লাগবে তার| মা পটলো না| এবার বাচ্চাটা প্লাজার মাইকে গাওয়া রবিঠাকুরের গানের সাথে নাচল খানিক|

বাচ্চার চোখ পড়তে পারি| বুঝলাম নিজের নাচ দেখানো যত না উদ্দেশ্য, মাছের নাচ থেকে মায়ের দৃষ্টি ঘোরানোটাই মূল ইচ্ছে| কেন জানি প্রথম থেকেই মাছের ওই খেলা এবং তা নিয়ে পয়সার ছড়াছড়িকে তীব্র বিরাগে দেখছিল সেই অন্যরকম শিশুটি|

কোনটাই কিছু করতে না পেরে মায়ের চুমকিবুটি ব্যাগ ছিনিয়ে নিল| ঠাস! ঠাস! ঠাস! মাগো! মেঝেতে লুটিয়ে পড়লো সে| চিললে চিললে কী কান্নাটাই না কাঁদলে বাচ্চাটা! আছাড়িপিছাড়ি| মাছের আবেশে চক্ষু মুদে মা| টইটম্বুর জলাধার| বড় রংদার|হাবুডুবু ভারত|

বাথটবেই ডুবে মোলো ভারতমায়ের দল| দুর্বাসা রে! চললি কোথা? কপাল ছেড়ে খোকার মাথায়|

PrevPrevious“কা করে সাহাব, গরীব আদমি হ্যায়”
Nextমেডিকাল ক্যাম্প রায়দীঘি ও হেরম্বগোপালপুরেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
5 years ago

মা তার সন্তানের ভাবনা চিন্তা কে সঙ্গ না দিয়ে আপন রূপ চর্চায় মশগুল। এনারা মা সেজেছেন। মা হবার যোগ্যতা অর্জন করেনি। এদের সন্তান শাসন বড়ই নির্মম। আমাদের দেশের এই মায়ের কবে সুমতি হবে কে জানে।

0
Reply
অরুণ কুমার ঘোষ
অরুণ কুমার ঘোষ
5 years ago

অনবদ্য,এই সময়ের অন্বেষণ । চোখে পড়ে সবাই ।শিশুর মনবিকাশের অবকাশ নেই । জানিনা এটাই হয়তো শিশুমনে অবসাদ এনে দেবে । কপালে দুর্বাসা নিয়ে থাকতে হবে ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

June 1, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার। কয়েকটা ব্যাচের ছেলেমেয়েদের এরা বুঝিয়েছে যে পড়াশোনা করে পাশ করা একটা অসম্ভব ব্যাপার, এদের পায়ে

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

June 1, 2026 1 Comment

রক্তকরবী নাটক দেখতে গিয়েছিলাম ২৭ মে একাডেমিতে। জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় এই নাটকের কথা শুনছিলাম কিছু দিন ধরে। সংগ্রামী কমরেড কুশল দেবনাথ এবং বন্ধু উর্বীর ফেসবুক

নির্বাচিত প্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন

June 1, 2026 No Comments

আমরা কিছুদিন আগে এক দৃশ্য মাধ্যমে দেখলাম হাবড়ার নবনির্বাচিত বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে সর্বসমক্ষে ঐ হাসপাতালের সুপারিনটেনডেন্টকে অপমান অসম্মান করে কথা বলছেন। এটাও শোনা যায়

Shaheed Hospital: Started as a part of Peoples Health Movement

May 31, 2026 No Comments

Shaheed hospital was born out of a simple dream of Shankar Guho Neogy. “Toiling masses will have their own hospital”-was Neogyji’s dream. The apparent justification

নতুন সরকার #৫

May 31, 2026 1 Comment

আজ দুটো পর পর ঘটনায় পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ঘটনা এক। রক্তদান শিবিরের আয়োজক এক ক্লাবের কর্তারা এসেছিলেন নেমন্তন্ন করতে। আগামী রোববার তাদের

সাম্প্রতিক পোস্ট

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

Dr. Arunima Ghosh June 1, 2026

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

Gopa Mukherjee June 1, 2026

নির্বাচিত প্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন

Dr. Hiralal Konar June 1, 2026

Shaheed Hospital: Started as a part of Peoples Health Movement

Dr. Asish Kumar Kundu May 31, 2026

নতুন সরকার #৫

Dr. Samudra Sengupta May 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627315
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]