Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কলকাতা বইমেলা ২০২৪-এ প্রণতি প্রকাশনী

419437779_6753009354808882_3634084486398227704_n
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • January 16, 2024
  • 7:35 am
  • No Comments
২০১৯ সালে নিজের একটি বই প্রকাশ করতে গিয়ে কয়েকজন প্রকাশকের সাথে কথা বলে অভিজ্ঞতা ভালো হয়নি। তাঁরা যে সব শর্ত বলেছিলেন এবং বইয়ের দাম যেমন হবে বলেছিলেন, মনে হয়েছিল এভাবে বই ছাপিয়ে কোনো লাভ নেই। একটি ১২০ পৃষ্ঠার হার্ড বাইন্ডিং বইয়ের দাম যদি ২০০ টাকা হয়, তাহলে ক’জন পাঠক সেটি কিনবেন? মাত্র ১০০ কপি যদি বই ছাপা হয়, তাহলে কজন পাঠকের কাছে পৌঁছানো যাবে।
আমরা চিকিৎসকরা লেখক নই। গল্প উপন্যাস লেখার ক্ষমতা নেই। সাধারণ মানুষের কাছে আমাদের চিকিৎসকদের কথা এবং রোগীদের কথা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ। সেসময় মনে হয়েছিল অন্যের ভরসায় বই ছেপে সেই উদ্দেশ্য কোনোদিনই পূরণ হবে না। অতএব সিদ্ধান্ত নিলাম আমরা নিজেরাই নিজেদের বই ছাপব।
নিজেদের একটা প্রকাশনা খোলার জন্য আমি আর কৌশিক দত্ত দৌড়াদৌড়ি শুরু করলাম। কৌশিক দত্ত পারিবারিক ভাবে আমার আত্মীয়। তিনি লেখালিখি করেন না, চিকিৎসকও নন। কর্পোরেট সেক্টরে উচ্চ পদে হাড়ভাঙা পরিশ্রমের চাকরি করেন। কিন্তু সম্পূর্ণ দুর্বোধ্য কারণে বাংলা বইয়ের প্রতি তাঁর এক অদ্ভুত ভালোবাসা আছে।
মূলত তাঁর চেষ্টায় আমাদের প্রকাশনীর ট্রেড লাইসেন্স হলো, প্যান কার্ড হলো, ব্যাংক একাউন্ট হলো, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হলো। সবে আমরা গুছিয়ে শুরু করতে যাচ্ছি, চলে এলো ২০২০ সালের কোভিড মহামারি। আমাদের দুটি বই ছাপানোর কাজ শুরু হয়েছিল। সব বন্ধ হয়ে গেল। সেসময় পরিস্থিতি এমন ছিল, বই ছাপার পর সেগুলো কীভাবে পাঠকের হাতে পৌঁছাবে, সেই নিয়েও সংশয় ছিল।
যাই হোক, লক ডাউন ওঠার পর ঝুঁকি নিয়ে আমরা ডায়াবেটিস নিয়ে একটি বই বার করলাম। ৯৬ পৃষ্ঠার হার্ড বাইন্ডিং বইয়ের দাম করা হলো ৭০ টাকা। ছাড় দিয়ে আরও কমে পাওয়া যাচ্ছিল। বইয়ের দাম কম রাখার জন্য আমাদের ছাপতে হয়েছিল ১০০০ কপি। চিন্তা ছিল, এতো বই নিয়ে কী করব। সেই ডায়াবেটিসের বই আজ ৯বম মুদ্রণ চলছে। সব মুদ্রণেই ১০০০ কপি ছাপানো হয়েছে।
ঐ একটি বই আমাদের সব সংশয় কাটিয়ে দেয়। এরপর বইয়ের সংখ্যা বেড়েছে। যেহেতু আমাদের মূল লক্ষ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং চিকিৎসকদের কথা সকলের কাছে পৌঁছে দেওয়া, তাই দু একটি ব্যতিক্রম বাদে অধিকাশং বইয়ের লেখক চিকিৎসক। প্রায় একই সময়ে মূলত ডা. পুণ্যব্রত গুণের উদ্যোগে ও অন্যান্য বেশ কিছু চিকিৎসকের সহযোগিতায় শুরু হয় ডক্টরস ডায়লগ ওয়েব ম্যাগাজিন। প্রণতি প্রকাশনী কিছু কিছু ক্ষেত্রে সেই ওয়েব ম্যাগাজিনের সহযোগী হিসাবে কাজ করে গেছে। পরপর দুবছর ওয়েব ম্যাগাজিন থেকে বাছাই করা লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ডক্টরস ডায়েরি। তাছাড়াও এই ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত বিভিন্ন চিকিৎসকের লেখা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক বই। এবং খুব কম বই ১০০০কপির কমে ছাপা হয়েছে। দাম করা হয়েছে যথাসম্ভব কম।
স্বাস্থ্যের বৃত্তে পত্রিকা নবপর্যায়ে প্রকাশিত হওয়ার শুরু থেকেই প্রণতি প্রকাশনী উল্লেখ যোগ্য ভূমিকা নিয়েছে। তাছাড়া বিজ্ঞান ও কুসংস্কার নামে একটি পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় প্রণতি প্রকাশনী থেকে।
অনেকের সম্মিলিত চেষ্টায় এবারের কলকাতা বইমেলায় আমরা স্টল পেয়েছি। প্রায় একটা বৃত্ত শেষ হলো। সকল চিকিৎসক এবং অচিকিৎসক বন্ধুদের আন্তরিক আহবান ৬২৪ নং স্টলে। স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষদের মধ্যে বিভেদের প্রাচীর ভাঙুক। সকলের গলায় সম্মিলিত ভাবে সকলের জন্য স্বাস্থ্যের দাবীতে আওয়াজ উঠুক।
প্রণতি প্রকাশনীর সম্পূর্ণ বইয়ের তালিকা নিচে দেওয়া হলো
১. কিছু অসুখ কিছু কথা – ডা. দীপঙ্কর ঘোষ (১৫০টাকা)
২. রঙিন কৈশোর – ডা. দীপঙ্কর ঘোষ (১৫০টাকা)
৩. রহস্য ১২ – দোলনচাঁপা দাশগুপ্ত (১২০টাকা)
৪. ডক্টরস ডায়েরি (৩১ জন চিকিৎসকের চিকিৎসক জীবনের অভিজ্ঞতার নানা রঙের গল্প।) (১৫০টাকা)
৫. ডক্টরস ডায়েরি দুই – ( ৫০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ডায়েরি) (১৫০টাকা)
৬. মেডিক্যাল কলেজের ইতিহাস – ডা. জয়ন্ত ভট্টাচার্য (২০০টাকা)
৭. মেডিকেল কলেজের ইতিহাস (২য় পর্ব ) – ডা. জয়ন্ত ভট্টাচার্য (২৫০টাকা)
৮. জোড়া গোয়েন্দা – দীপঙ্কর ঘোষ (৭০টাকা)
৯. প্রাপ্তমনস্ক – দীপঙ্কর ঘোষ (১০০টাকা)
১০. ডা. নন্দ ঘোষের চেম্বার – ডা. সৌম্য কান্তি পন্ডা (১০০টাকা)
১১. সত্যি বলছি গল্প নয় ১- ডা. ঐন্দ্রিল ভৌমিক (৮০টাকা)
১২. সত্যি বলছি গল্প নয় ২- ডা. ঐন্দ্রিল ভৌমিক (৮০টাকা)
১৩. সত্যি বলছি গল্প নয়-৩ ডা. ঐন্দ্রিল ভৌমিক (৮০টাকা)
১৪. সত্যি বলছি গল্প নয় ৪ – ডা. ঐন্দ্রিল ভৌমিক (৮০টাকা)
১৫. সত্যি বলছি গল্প নয় ৫ – ডা. ঐন্দ্রিল ভৌমিক (৮০টাকা)
১৬. ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দু – ডা. ঐন্দ্রিল ভৌমিক (৭০টাকা)
১৭. হাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু – ডা. ঐন্দ্রিল ভৌমিক (৭০টাকা)
১৮. বারো আর বারো (ছোটদের গল্প) – ডা. ঐন্দ্রিল ভৌমিক ও সুমন ভট্টাচার্য (১০০টাকা)
১৯. হাসপাতালের জার্নাল -১ ডা. অরুণাচল দত্ত চৌধুরী (৮০টাকা)
২০. বর্ণময় ইতিহাসের মালা- কাদম্বিনী থেকে সোভিয়েত মেডিসিন – ডা. জয়ন্ত ভট্টাচার্য (২০০টাকা)
২১. তিস্তা পারের হাসপাতালে – ডা. চিন্ময় নাথ (১০০টাকা)
২২. সাপ সমস্যা ও প্রতিকার – দীপক চক্রবর্তী (৫০টাকা)
২৩. কোভিডের দিনলিপি – ডা. পার্থ প্রতীম গুপ্ত (২০০টাকা)
২৪. ব্যথার পাহাড় ডিঙিয়ে – ডা. সুব্রত গোস্বামী (১০০টাকা)
২৫. অবেদন – ডা. কাঞ্চন মুখোপাধ্যায় ও অনুপ ধর (১৫০টাকা)
২৬. স্বাস্থ্য ও কুসংস্কার- দীপক চক্রবর্তী (২০টাকা)
২৭. ওষুধের যুক্তিসঙ্গত ব্যবহারের লক্ষে- ডা. পুণ্যব্রত গুণ (১০০টাকা)
২৮. মেডিসিনঃ সময়ের সন্তান সময়ের ধারক- ডা. জয়ন্ত ভট্টাচার্য (২০০টাকা)
২৯. বিজ্ঞান ও কুসংস্কার ত্রৈমাসিক পত্রিকা
৩০. স্বাস্থ্যের বৃত্তে ত্রৈমাসিক পত্রিকা
PrevPreviousAN ইনজেকশন বাঁচাতে পারে মাত্র কুড়ি টাকায়
Nextসম্মানের সাথে মৃত্যুর অঙ্গীকার প্রসঙ্গেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

June 4, 2026 1 Comment

(চিকিৎসক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি প্রকাশিত পুস্তক The Calcutta Medical College, 1822-1897: Medicine, Social Psyche and the Making of Modern Citizenry (Primus, 2025) শুরুর

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

June 3, 2026 No Comments

রবিবার বলে আজ দুপুরে কিছুক্ষণ বাড়িতে থাকতে পেরেছিলাম। দশ- পনেরো মিনিট টিভি দেখার সুযোগ পেলে আমি সাধারণত খবর দেখি এবং অভ্যাসবশত ১৩৬০ টিপে এবিপি আনন্দ

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

June 3, 2026 No Comments

অধিকার না দয়া? ঠিক এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার নারী সমাজে। বহু অর্থনীতিবিদ ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার কথা বলে চলেছেন এবং

সাম্প্রতিক পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

Dr. Jayanta Bhattacharya June 4, 2026

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

Dr. Koushik Dutta June 3, 2026

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

Parichay Gupta June 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628166
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]