Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার বাড়-বাড়ন্ত

IMG_20200708_163455
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • July 11, 2020
  • 5:31 am
  • No Comments

গতকাল কাজে বেরোচ্ছি। সিঁড়িতে পা রেখেই দেখলাম লম্বা মত এক যুবক মুখে মাস্ক ছাড়াই ফোনে কথা বলতে বলতে আমার আগে সিঁড়ি দিয়ে নামছে। আমার মুখে মাস্ক ও ফেসশিল্ড। তবু একটু থমকে গেলাম। যুবকটি নীচে নেমে আবাসনের সিকিউরিটি স্টাফকে দেখে পকেট থেকে মাস্ক বের করে মুখ ঢাকলো।
এরকম অভিজ্ঞতা আপনাদের সবার নিশ্চয়ই দিনে পাঁচবার করে হয়। কি জানি কার সাথে লুকোচুরি খেলে এরা!

এবছর এপ্রিল মাস। মুম্বাই এর ধারাভি বস্তিতে প্রবল সংক্রমনের আশঙ্কা। কলকাতার বেলগাছিয়া বস্তি নিয়ে জনগণ ও প্রশাসনের তীব্র আশঙ্কা। ওখানে ছোটছোট ঘরে ৬-৭ জন মানুষ বাস করে। একই কল-বাথরুম ভাগাভাগি করে ব্যবহার করে। কি করে সংক্রমন ঠেকাবে এরা? মিডিয়া এবং গুজববিলাসী কিছু লোক প্রচারে প্রচারে জনসাধারণের রোম খাড়া করে হৃদস্পন্দন বাড়িয়ে দিল। আমার এক বন্ধু যিনি বেলগাছিয়া অঞ্চলে ফ্ল্যাটে থাকেন, আপাততঃ তল্পিতল্পা গুটিয়ে বর্ধমানে দেশের বাড়িতে চলে গেলেন। তাঁর ব্যবসায়িক বন্ধু ফ্যামিলিশুদ্ধ করোনা হয়ে অশেষ ভোগান্তির শিকার- তার পূর্ণ বিবরণ তিনি শুনেছেন। সুতরাং, আপাততঃ বেলগাছিয়া অঞ্চল থেকে পাততাড়ি।

আমার আর এক বন্ধু, বেলগাছিয়াতে যাঁর পৈতৃক বাড়ি, বলেছিলেন- ‘ছোটবেলা থেকে দেখছি তো, এখানে কিন্তু অত খারাপ কিছু হবে না। কন্ট্রোল হয়ে যাবে।’ রামকৃষ্ণ মিশনের সঙ্গে তিনি যুক্ত। বস্তিতে ত্রাণকাজের অভিজ্ঞতা আছে। তবুও তার আশ্বাসে আমি ভরসা করি নি।

কিন্তু এই দ্বিতীয় বন্ধুটিই ঠিক আন্দাজ করেছিলেন। দেড়মাস বাদে দেখা গেল, কি ধারাভি, কি বেলগাছিয়া- দু’জায়গাতেই সংক্রমণ কমেছে। এলাকার সাধারণ মানুষ প্রশাসনের সহায়তায় সুশৃংখল ভাবে, স্বাস্থ্যবিধি মেনে, টেষ্ট ও কনট্যাক্ট খুঁজে, আইসোলেট করে, হাত ধুয়ে, মাস্ক পরে সংক্রমণকে আপাততঃ বশে এনে ফেলেছে।

অন্যদিকে আলিপুর ও কলকাতার অন্যান্য মধ্যবিত্ত ও অভিজাত অঞ্চলে নিজস্ব বড় বাড়ি, বড় বড় ফ্ল্যাট, বাংলো, ডুপ্লে, পেন্টহাউসে সংক্রমণ বেড়েই চলেছে। কেন?

কারণ এরা সবজান্তা, নিয়ম ভাঙার দলে। তারা মাস্ক পরবে না, দূরত্ববিধি মানবে না, জিমে- রেস্তোঁরায় যাবে, মিটিং করবে, পার্টি করবে, দলবেঁধে চায়ের দোকানে আড্ডা মারবে, সকাল-বিকেল বেড়াতে এবং বাজার করতে বেরোবে। বাড়িতে করোনা হলে বাড়ির লোকেরা আইসোলেশনে থাকবে না। উপরমহলে প্রতিপত্তি খাটিয়ে স্বাভাবিক ঘুরে বেড়াবে। কেউ বারণ করলে তাকে ভীতু, অপদার্থ বলে উপহাস করবে, তর্ক করবে। এমনকি চড়াও হবে।

কারণ কমবয়স হলে এদের ধারণা, ‘আমার সংক্রমণ হবে না। দুর্ভাগ্যক্রমে যদি হয়েও যায়- মরব না। সুতরাং, কিছু মানব না।’ বেশী বয়স হলে ‘যা হয় হবে। অতশত মানা যায় না। হলে পরে টাকাপয়সা আছে, স্বাস্থ্যবীমা আছে। বড় কর্পোরেট হাসপাতালে ভর্তি হয়ে যাব।’

কর্পোরেট হাসপাতাল দিয়ে যে জনস্বাস্থ্য বিষয়ক এমার্জেন্সী ও অতিমারী সামলানো যায় না, তারজন্য সরকারের তরফে সঠিক জনস্বাস্থ্য পরিকল্পনা এবং তার কঠোর বাস্তবায়ন, জনসাধারণের তরফে অবাধ্যতা বর্জন করে শৃংখলা অর্জন করা যে খুব জরুরী- একথা এরা বোঝে নি। তাই মুম্বাই-দিল্লী-বেঙ্গালুরু- কলকাতার অভিজাত অঞ্চলগুলোতে সংক্রমণের গ্রাফ ক্রমশঃ উর্দ্ধমুখী।

আমলাতান্ত্রিক জটিলতা, ভুল পরিকল্পনা, তথ্য চেপে রাখার প্রবণতা, সময়মত সুরক্ষাবিধি লাগু করায় গাফিলতি তো আছেই। তার সঙ্গে বেশ কিছু মধ্যবিত্ত, উচ্চবিত্ত ও ক্ষমতাবান মানুষের সবজান্তা এবং যথেচ্ছাচারী মনোভাব সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী।

PrevPreviousমেডিকাল কলেজের সাম্প্রতিক আন্দোলন
Nextমধ্য রাতের পথিকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

অভয়া আজও বিচার পায়নি

August 9, 2026 No Comments

সুধী, ২০২৬ এর ৯আগষ্ট অভয়া হত্যার দু’ বছর পূর্ণ হলো। ২৪ মাস ধরে আমরা অপেক্ষা করে রয়েছি অভয়ার বিচারের। প্রকৃত বিচার আজও অধরা। “আমার চক্ষে

এক বিকল্পের পথে….

August 8, 2026 No Comments

“অভয়া” আমাদের মাঝে আর নেই। এই সমাজের গর্ভ থেকেই জন্ম নেওয়া কিছু পশু নৃশংসভাবে তাঁকে ধর্ষণ ও হত্যা করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ২০২৪-এর

To protect the dignity of doctors and women… Join us

August 8, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

অভয়া আজও বিচার পায়নি

Abhaya Mancha August 9, 2026

এক বিকল্পের পথে….

Sukalyan Bhattacharya August 8, 2026

To protect the dignity of doctors and women… Join us

Abhaya Mancha August 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659524
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]