Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এই ধর্ষণের প্রতিবাদে তারা-ই আবারও পথে নেমেছে

protesting rapes
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • July 3, 2025
  • 7:08 am
  • No Comments
যদিও খুনই বলুন বা ধর্ষণ, এসব ক্ষেত্রে আক্রান্তের দেশ-জাতি-ধর্ম-বর্ণ বা রাজনৈতিক পরিচয় কোনোটিই বিচার্য নয় (এধরণের ঘটনা সবরকম পরিচয়-বিচার নির্বিশেষে নিন্দনীয়), তবু কিছু তিক্ত কথা মনে হলো।
১. ধর্ষিতা মেয়েটি, যদ্দূর জেনেছি, একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক। স্রেফ সমর্থক নন, এতটাই নিবিড় সেই “সমর্থন”, যাতে তিনি আশায় ছিলেন, কেবলমাত্র অমুকদাদার কাছ থেকে সবুজ সঙ্কেত পেলেই তিনি কলেজের নির্বাচন-মুক্ত ছাত্রসংসদের সাধারণ সম্পাদক হয়ে যাবেন। নিজেরই দলের অমুকদাদা যে সবুজ সঙ্কেত দেওয়ার পরিবর্তে সপারিষদ ধর্ষণে লিপ্ত হবেন, তা তিনি আগাম অনুমান করতে পারেননি (যদিও দলের সেই “দাদা”-র ট্র‍্যাক রেকর্ড মাথায় রাখলে, সামান্য কাণ্ডজ্ঞান প্রয়োগ করলেই, তেমন অনুমান কঠিন ছিল না – কিন্তু আমার এই পোস্ট আক্রান্ত মেয়েটিকে দোষারোপ, বা ভিক্টিম ব্লেমিং-এর উদ্দেশে নয়)।
২. ধর্ষিতার বাবা-ও, যদ্দূর শুনলাম, সেই একই দলের সমর্থক। স্রেফ সমর্থক নন, দলের কোনও একটি ‘সেল’-এর সক্রিয় সদস্য।
তো দলের নির্বিকল্প শাসনকালে, শাসক দলের এক সক্রিয় সদস্যের কন্যা (যিনি কিনা নিজেও দলের ছাত্রসংগঠনের সক্রিয় সদস্যা) ধর্ষণের শিকার হয়েছেন – আপনি কি আশা করছেন যে সেই দলের নেতৃবৃন্দ থেকে সদস্য-সমর্থক সকলেই ক্ষোভে ফেটে পড়ছেন?
না। একেবারেই না।
দলের নাম তৃণমূল কংগ্রেস হলে তেমন আশা অবান্তর।
দলের সদস্য বা সমর্থকের বিরুদ্ধে দলেরই কোনও উঠতি নেতা কোনও অপরাধ ঘটালে যে দল চুপ করে থাকে – অর্থাৎ মৌনতার মাধ্যমে (বা হাবিজাবি অবান্তর বাজে বকার মাধ্যমে) অপরাধী তথা অপরাধমূলক কাজের প্রতি সমর্থন জ্ঞাপন করে থাকে – সেই দলই তৃণমূল।
যাঁরা সক্রিয়ভাবে তৃণমূল করছেন অথবা ইনিয়েবিনিয়ে তৃণমূলের পক্ষে থাকছেন – আগের কথাগুলো মাথায় রেখে তারপর দলে থাকুন।
আচমকা নিজে বা আপনারই পরিবারের কেউ এধরণের অবাঞ্ছিত ঘটনার শিকার হলে, আর যা-ই হোক, প্লিজ, বিস্মিত হবেন না। অথবা বিস্মিত হওয়ার ভান করবেন না।
(অবশ্য বিলেত-আমেরিকায় বসে তৃণমূলের পক্ষে হ্যাজ নামালে চাইলে নির্বিঘ্নে নামাতে পারেন। নিরাপদ দূরত্ব থেকে ওসবে অসুবিধে নেই।)
আশা করা যাক, তৃণমূলের সক্রিয় সদস্য বাবা বা টিএমসিপি-র নেতৃত্ব-অভিলাষী মেয়েটি, কেউই আরজিকরে ডিউটিরতা ডাক্তার মেয়েটির খুন-ধর্ষণের প্রতিবাদে কখনও পথে নামেননি। বলা যায় না, হয়তো তাঁরা, যাঁরা প্রতিবাদ করছিলেন, সর্বতভাবে তাঁদের বিরুদ্ধে ছিলেন – সক্রিয়ভাবে না হলেও, অন্তত মনে মনে তো বিরুদ্ধেই ছিলেন।
তো যা-ই হোক, সেদিন যারা পথে নেমেছিল – আজও যারা প্রতিবাদ বন্ধ করেনি – এই ধর্ষণের প্রতিবাদে তারা-ই আবারও পথে নেমেছে। ভোটের অঙ্কে তাঁরা যত শতাংশই হোন না কেন, প্রতিবাদ তাঁরাই করছেন।
আর আইন কলেজের ধর্ষিতার (বা তাঁর বাবার) তথাকথিত ‘সহযোদ্ধা’-রা হয়ত এরই মধ্যে আরও নতুন কোনও ধর্ষণের ছক কষছেন। হ্যাঁ, প্রাপ্ত ভোটের শতাংশ এবং খুন-ধর্ষণে অংশীদারত্ব – দুইয়েই তাঁদের তাকলাগানো সমৃদ্ধি।
এটুকুই মনে করিয়ে দেওয়ার ছিল।
PrevPreviousসম্ভবামি
Nextডা বিধান চন্দ্র রায়: অন্য চোখেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678041
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]