Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মনোচিকিৎসকের ডায়েরি ২

Screenshot_2023-08-01-00-00-36-60_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • August 1, 2023
  • 6:49 am
  • No Comments
মনোরোগের ডাক্তারের কাজ তো মানুষের জীবন আর জীবনের গল্প নিয়েই, সেই গল্পগুলোই একসাথে সাজিয়ে লিখে রাখবো ভাবছি….এই গল্পটা আমার PG-র সময়ের গল্প, তখন বর্ধমান মেডিক্যাল কলেজ-এ পিজি করছি…. একদিন OPD -তে –
– কে রুগী?
– এই যে ম্যাডাম ইনি। আমার স্ত্রী।
– কতদিনের অসুখ?
– তা ম্যাডাম চোদ্দ বছর দেখাচ্ছি! একবার স্ট্রোক-এর মত হয়েছিল, তারপর থেকেই এরকম।
– এখন কেমন আছেন?
– ওই তো আগের মতোই, আগে অনেক ভুল বকত, পালিয়ে যেত, আরো কত কি করত! এখন সেসব নেই, চুপ করে এক জায়গায় বসেই থাকে, কথা বলে না!
-নিজের কাজ নিজে করতে পারেন? স্নান করা, জামাকাপড় পড়া ইত্যাদি।
-না, সেসব কিছু পারেনা, সবই আমায় করে দিতে হয়। দেখুন না খাওয়া টা একদম কমে গেছে, চেহারাটা কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আপনি দেখুন!
-আচ্ছা অসুখটা শুরু হওয়ার আগে কেমন ছিলেন? তখন সব করতে পারতেন?
-হ্যা, তখন তো একদম ভালো। এই মানুষটার সাথেই তো কতদিন সংসার করলাম….!
-আচ্ছা, আপনি রুগী কে ওই চেয়ার টায় বসিয়ে, একটু অপেক্ষা করুন, আপনার রুগীকে একবার, পাশের ঘরে sir কে দেখাব, ভীড়টা একটু ফাকা হোক। বসুন।
এরপর ভদ্রলোক নিজের স্ত্রীকে চেয়ারে বসিয়ে, তার হাতটা ধরে, মাটিতে বসে রইলেন, পাছে যদি পড়ে যান উনি! দেখলাম, মাঝে মাঝে স্ত্রীর সাথে কথা বলছেন, বেশীরভাগই যার একতরফা কথা, উত্তর নেই! মহিলা বসে আছেন শূন্য দৃষ্টিতে চোখ মেলে!!
খুব সাধারণ এক দম্পতি!!!
এই চৌদ্দ বছর, এই মানুষটি প্রত্যেক মাসে স্ত্রীর ওষুধ নিতে আসেন! কখনও তাকে সঙ্গে নিয়ে, বা কখনও একা! প্রতিদিনকার দেখাশোনা, যত্ন, খাওয়ানো! ঠিক একটি শিশুর মতই ওনার পরিচর্যা করতে হয়!! অথচ কোন অভিযোগ নেই, বিরক্তি নেই!! এতোদিনে এটুকু বুঝেছেন, উনি আগের অবস্থায় আর কখনই ফিরে যাবেন না। তাই ওনার খুব সামান্য দাবি, “না খেলে শরীরটা যে আরো খারাপ হয়ে যাবে, একটু কিছু এমন ওষুধ দিন না,যাতে খিদে হয়, যেন একটু খাওয়াতে পারি! “
“ভালোবাসা” মানে কি??
ওরা Valentine’s day-র নাম শোনেনি , কিন্তু ওরা “ভালোবাসা” মানে জানে!!!
না, Candle light dinner নয়, Archie’s এর gift নয়, Valentine’s Day-র Date নয়…. !!
ভালোবাসার মানে, হাতের উপর রাখা এমনই একটি বন্ধুত্বের হাত, চিরকালীন বন্ধুত্বের বন্ধন…..!!!
“হাতের উপর হাত রাখা খুব সহয নয়, সারাজীবন বইতে পারা সহজ নয় “– হ্যা, হয়ত সহজ নয়, তবু আছে, আজও আছে…. ❤️
PrevPreviousStasis in Medical Research in CMC: Germ Theory, Suez Canal and Commercial Interest in Colonial India
Nextডাক্তারির কথকতা ১৫: বাইকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

April 22, 2026 No Comments

২০ এপ্রিল ২০২৫ ফেসবুক লাইভে আলোচিত।

।।দেয়ালে পিঠ।।

April 22, 2026 No Comments

বক উড়ে যায় ঝাঁকে ঝাঁকে দোলন চাঁপার পাতা কাঁপে তাই বলে কি দূর্বা ঘাসে ছিটে ছিটে রক্ত লেগে নেই? পুকুর পাড়ে শ্যাওলা জমে শামুক খোলায়

কার যেন এই মনের বেদন?

April 21, 2026 No Comments

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

April 21, 2026 No Comments

এক একটা বিপদ আসে, আর এক একটা নতুন শব্দ ঢোকে গ্রামের মানুষের মুখের ভাষায়। ২০১৮-তে ‘নোটবন্দি।’ ২০২০-তে ‘লকডাউন।’ আর এ বারে, এই ২০২৬-এ মুখে মুখে

Parkinson’s Disease -এর চারটি প্রধান লক্ষণ

April 21, 2026 No Comments

১. ব্র্যাডিকাইনেসিয়া (Bradykinesia – চলাচলের ধীরগতি) নড়াচড়া শুরু করতে অসুবিধা মুখের অভিব্যক্তি কমে যায় ধীরে হাঁটা, হাত দোলানো কমে যায় ২. রেস্টিং ট্রেমর (Resting Tremor)

সাম্প্রতিক পোস্ট

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

Doctors' Dialogue April 22, 2026

।।দেয়ালে পিঠ।।

Shila Chakraborty April 22, 2026

কার যেন এই মনের বেদন?

Pallab Kirtania April 21, 2026

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

Swati Bhattacharjee April 21, 2026

Parkinson’s Disease -এর চারটি প্রধান লক্ষণ

Dr. Aditya Sarkar April 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618658
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]