Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভারতবর্ষের আর এক নাম কি হিংসা?

FB_IMG_1579462897704
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • January 26, 2020
  • 9:02 am
  • 2 Comments

ভারতবর্ষের আর এক নাম কি হিংসা? নাকি হিংসার আর এক নাম ভারতবর্ষ?

আমি জানি এই প্রসঙ্গ উঠলে সবাই হা রে রে রে করে উঠবে। বলবে নিজের ভাল নিজে বোঝে না। ব্যাটা মহান কবি কালিদাসের মতো যে ডালে বসে আছে সেই ডাল কাটছে। যা হচ্ছে সব ঝুট হ্যায় বলে মেহের আলির মতো অন্যায় সম্বন্ধে মানুষকে চ্যালেঞ্জ জানাতে বসেছে। মেহের আলিদের অবস্থা ঢিলে সে খবর রাখে না গর্দভ।

প্রথমেই জানিয়ে রাখি আমি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নয়। আমার সবুজ, গেরুয়া, কমলা, হলুদ কোন রং নেই। আমি একজন ছাপোষা সংসারী লোক। বাজারদরের সঙ্গে সঙ্গে যার ব্লাড প্রেসার ওঠানামা করে।কাজেই আদার ব্যপারী যেমন জাহাজের খবর রাখে না, আমিও তেমন রাজনীতির খবর রাখি না। কিন্তু খবরের কাগজ পড়ি রোজ। প্রথম পাতা জুড়ে যখন নজরে পড়ে রক্তাক্ত ছাত্র ছাত্রীর ছবি তখন বুঝি আসলে কোন সামাজিক মানুষেরই অরাজনৈতিক হওয়া বোধ হয় সম্ভব নয়। সেইভাবে দেখলে আমিও রাজনীতির বাইরে নই।

যে কথা হচ্ছিল। এই যে কোন রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ করলে নেমে আসছে হিংস্র আঘাত এর পিছনে কি মনস্তত্ব কাজ করছে সেইটা বিশ্লেষণ করতে বসেছে এই কালিদাসের উত্তরসূরি।

আমার দেশে আজ একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে। এই হিংসাত্মক আচরণের নেপথ্যে কাজ করছে ঘৃণার মনোভাব। ঘৃণা সামাজিক দিক থেকে যুক্তিযুক্ত হতে পারে । যেমন অন্যায়কে আমি ঘৃণা করি। আবার ঘৃণার কারণ বিভিন্ন কুসংস্কার, ধর্মান্ধতা হতে পারে। ওরা আলাদা, ওরা নিকৃষ্ট এই বিশ্বাস থেকেই অন্য গোষ্ঠীর মানুষ জনের ওপর ঘৃণা তৈরি হয়। সেই ঘৃণার প্রকাশ ঘটছে বিভিন্ন হিংসাত্মক ঘটনায়।

ভারতবর্ষে এক দল মানুষ অন্য এক গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে জন সাধারণের মধ্যে ঘৃণা ছড়াচ্ছেন। সচরাচর সংখ্যলঘুদের বিরুদ্ধে সংখ্যা গরিষ্ঠরা এমন করে থাকেন। অন্যান্য দেশে, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, তাঁরা মুসলিমদের হাতে লাঞ্ছিত হলে সেই উদাহরণ তুলে এখানকার হিন্দু সংখ্যাগরিষ্ঠদের মনে প্রচন্ড ঘৃণার সঞ্চার করা হচ্ছে। ভাবটা এমন ওরা দাঁত উপড়ে নিলে আমরা চোখ উপড়ে নেব।

এই যে হিংসা আর ঘৃণার রাজনীতি, রাষ্ট্র-স্বীকৃত এই হিংসার নেপথ্যে কি মনস্তত্ত্ব কাজ করে আসলে? অস্তিত্ত্বের সংকটজনিত ভয়। “When one race of persons unconsciously feels fear in response to a different race group—fears that their own level of security, importance, or control is being threatened—they will develop these defensive thoughts and behaviors,” মনোবিজ্ঞানী ড: রেনে কার এমনটাই মনে করেন।

গভীরে তলিয়ে দেখলে দেখা যাবে নিজের চাহিদা, আকাঙ্খা, কামনা বাসনা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার মতো ডিফেন্স মেকানিজম আমরা প্রায়ই ব্যবহার করি। সহজ উদাহরণ দিলে বোঝা যায় বিষয়টা। আমার মনে খুব হিংসা আছে। আমি প্রতিবেশিনী বৌদিকে হিংসুটে বলে মনে করি। একে প্রোজেকসন বলা হয়। সামাজিক দিক থেকেও দলগতভাবে এমন ডিফেন্স হামেশাই ব্যবহার হয়। যে দল হিংসা ও ঘৃণায় বিশ্বাসী সে দল প্রতিপক্ষকে ঘৃণা ও হিংসুটে মনে করে। বিশেষত: ধর্মান্ধ মৌলবাদী যে কোন দল এমন বিশ্বাসের বশবর্তী হয়ে বৃহত্তর সমাজে, আম জনতার মনে হিংসার বীজ বপন করে। মানুষের অস্তিত্ব রক্ষার প্রাকৃতিক চাহিদাকে কাজে লাগিয়ে জনমানসে ভয়ের সঞ্চার করে নিজেদের মৌলবাদী ক্ষমতা জিইয়ে রাখতে চায়।

সাধারণ মানুষের দরবারে তাই একটাই আবেদন, হিংসার এই মনস্তত্ত্ব বুঝুন। অযথা এই সব বাজে যুক্তির দ্বারা প্রভাবিত হবেন না। বাবর কবে রাম মন্দির ভেঙেছিল তার প্রতিশোধ আজ নিতে গিয়ে আমরা আসল উন্নয়নের থেকে পিছিয়ে যাচ্ছি। এ যেন পেট ব্যথা ছিল এক মাস, ব্যথার ওষুধ খাচ্ছি এখন। তার চেয়ে ব্যথা কেন হয়েছিল বুঝে আর যেন অমন ব্যথা না হয় সেই দিকে লক্ষ্য রাখাটাই সভ্যতার মাপকাঠি।

ভারতবর্ষের জনস্বাস্থ্য, জনশিক্ষার মান উন্নত করতে উদ্যোগী হতে হবে। নাগরিকদের জীবনের সার্বিক উন্নতির দাবীতে, সবার জন্য স্বাস্থ্য’ এই দাবীতে সোচ্চার হতে হবে। তবে যদি ভারতবর্ষের আর এক নাম সভ্যতা হয়ে ওঠে।

PrevPreviousওষুধ থেকে ত্বকের অসুখ
Nextবিহুঃ উত্তম দত্তের লেখা গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
পল্লববরন পাল
পল্লববরন পাল
6 years ago

ভীষণ তাৎপর্যপূর্ণ লেখা। আলোর দিশা দেখালেন। ধন্যবাদ।

0
Reply
Asim Gayan
Asim Gayan
6 years ago

অসাধারণ লেখা

0
Reply

সম্পর্কিত পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

A Death: Some Arguements Trailer

September 28, 2026 No Comments

The premiere showbof this documentary will be at 6 pm today at Ram Mohan Library Hall.

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

সাম্প্রতিক পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

A Death: Some Arguements Trailer

Doctors' Dialogue September 28, 2026

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

682391
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]