Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওষুধ থেকে ত্বকের অসুখ

Fixed drug eruption
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • January 25, 2020
  • 11:47 am
  • No Comments

সময়টা একদম ভালো যাচ্ছে না অনিন্দ্যর। জ্বর থেকে উঠতে না–উঠতেই আবার একটা উটকো সমস্যা। আজ দিন পাঁচেক হল নীচের ঠোঁটের ডানদিকে একটা বিশ্রী ব্যাপার হয়েছে। প্রথমে ফুলে লাল হয়ে চুলকোতে শুরু করেছিল দু’দিন থেকে। কালো হয়ে গেছে জায়গাটা। প্রথমে ভেবেছিল পিঁপড়ে বা পোকা–টোকা কামড়েছে বোধহয়। কিন্তু না, তলপেটেও একটা দাগ হয়েছে একই রকম।

ক’দিন এটা–সেটা লাগিয়ে যখন কোনো লাভ হল না, তখন অনিন্দ্য গেল ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু মানে ডা মৈনাক গুপ্ত। ত্বক–বিশেষজ্ঞ।

দাগ দুটো দেখলেন ডাক্তারবাবু। প্রথমে এমনি, তারপর ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখে নিলেন একঝলক। তারপর হাসলেন।

কী ওষুধ খেয়েছিলে, অনিন্দ্য? জ্বর হয়েছিল নাকি?

অবাক হল অনিন্দ্য। গোয়েন্দা, না ডাক্তার!

–হ্যাঁ, মানে, ওই পাড়ার ওষুধের দোকানের জহরদা, ও–ই দিয়েছিল জ্বরের ট্যাবলেট। সাদা মতন।

–ওই ট্যাবলেট থেকেই এই গন্ডগোলটা হয়েছে।

–মানে! ওষুধ খেয়ে? এটা ওষুধ থেকে হয়েছে?

-ঠিক তাই অনিন্দ্য। এটা ওষুধ থেকেই হয়েছে। এটাকে বলে ফিক্সড ড্রাগ ইরাপশন। কিছু নির্দিষ্ট ওষুধে, নির্দিষ্ট কিছু জায়গায় এই উৎপাতটি ঘটে বলে ‘ফিক্সড’ কথাটা বলা।

–কী ওষুধে হয়েছে, ডাক্তারবাবু?

–তোমার ক্ষেত্রে হয়তো সালফা ড্রাগস অথবা ব্যথা কমার স্যালিসাইলেট জাতীয় ওষুধ থেকে হয়েছে। তবে এছাড়া আরও বেশ কিছু ওষুধে হতে পারে এফ. ডি. ই.। যেমন—টেট্রাসাইক্লিন, ব্যথা কমার অক্সিফেনবুটাজোন অথবা ক্লোরডায়জিপক্সাইড, বারবিচুরেট বা ফেনলফথ্যালিন । আবার ক্লোরোকুইন, কুইনিন, এসিটামিনোফেন থেকেও হতে পারে। তবে সবার যে একই ওষুধে হবে, তা কিন্তু নয়।

–তবে কী করব অসুখ করলে? অনিন্দ্যর জিজ্ঞাসা।

–ওষুধ খাবে, তবে ডাক্তারবাবুর পরামর্শ মতো। কারণ এটা না হয় অল্পের ওপর দিয়ে গেল, ওষুধ খেয়ে বড় ধরনের বিপদও কিন্তু ঘটতে পারে।

–বড় ধরনের বিপদ?

–হ্যাঁ, যেমন ধরো এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। সারা শরীর জুড়ে চামড়া উঠে গিয়ে বিপদ হতে পারে।

–তাই নাকি! কোন ওষুধে?

–ওষুধ? ওই যা বললাম মোটামুটি তা–ই। এছাড়া পেনিসিলিন, কার্বামাজেপাইন, ক্লোরোপ্রোমাজিন, আয়োডাইন ইত্যাদি।

–আর কী হতে পারে ডাক্তারবাবু ওষুধ থেকে? দুর্বল গলায় জিজ্ঞেস করল অনিন্দ্য।

হাসলেন ডা গুপ্ত।

–হতে পারে আরও অনেক কিছু। যেমন ধরো, পেনিসিলিন থেকে হওয়া প্রাণসংশয়কারী অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন অথবা আমবাত থেকে অ্যাঞ্জিওইডিমা, ঠোঁট–মুখ ফুলে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। অথবা ধরো, ফোস্কা—সারা গা জুড়ে। এরিথিমা মাল্টিফর্মি থেকে সাংঘাতিক স্টিভেনস–জনসন সিনড্রোম সবই সম্ভব।

মাথা ঝিমঝিম করছিল অনিন্দ্যর।

কী সব নাম, ডাক্তারবাবু!

–হ্যাঁ অনিন্দ্য, শুধু নাম নয়, রোগগুলিও মারাত্মক। তবে আমি কিন্তু তোমাকে ভয় পাওয়ানোর জন্য এত কথা বলছি না। বলছি তোমাকে সচেতন করতে। সাবধান করতে।

–হ্যাঁ, সেটা বুঝতে পারছি। শুকনো হাসার চেষ্টা করল অনিন্দ্য।

–তারপর ধরো, কিছু ওষুধ খেয়ে হতে পারে ফোটো অ্যালার্জি জাতীয় কিছু অসুখ। ক্লোরথায়াজাইড, ক্লোরপ্রোপামাইড, ন্যালিডিক্সিক অ্যাসিড, সিপ্রোফ্লক্সাসিন খেয়ে ত্বক হয়ে যেতে পারে আলোক বা সূর্য–সংবেদী। চুলকে, লাল হয়ে ফোস্কা পড়তে পারে শরীরের উন্মুক্ত অংশে। কিছু ওষুধে কালো হয়ে যায় গায়ের রঙ। ম্যালেরিয়ার ওষুধ, ক্লোফাজিমাইন, অ্যামিওডারোন এইসব ক্ষেত্রে দায়ী।

–এছাড়া? অনিন্দ্যর উৎসাহ বেড়েই চলেছে।

–আমবাত হতে পারে ব্যথার ওষুধ খেয়ে। অথবা আরও কিছু অন্য ওষুধ থেকে। মুখে ঘা তো হতেই পারে ডাইলানটিন, বিসমাথ, মিথোট্রিক্সেট জাতীয় ওষুধ থেকে। চুলের রঙ বদলে যেতে পারে কার্বামেট, ক্লোরোকুইন বা ক্লোরপ্রোমাজিন থেকে। আবার গ্যাংগ্রিন হতে পারে কুমারিন থেকে।

–গ্যাংগ্রিন? সে তো সাংঘাতিক ব্যাপার, ডাক্তারবাবু! চোখ বড়–বড় হয়ে যায় অনিন্দ্যর।

–তা তো নিশ্চয়ই, তাহলে আরেকটা অসুখের নামও জেনে রাখো। সেটা আরও সাংঘাতিক। তার নাম টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বা সংক্ষেপে TEN। হাইড্রালাজিন, আইসোনিয়াজিড, অ্যাসিটাজোলামাইড, অ্যালোপিউরিনল, বারবিচুরেট, কুইনিডিন, বোরিক অ্যাসিড পাউডার, কার্বামাজেপাইন, স্যালিসাইলেট, পেনিসিলিন, ফেনাইলবুটাজোন, আসলে এগুলো খুব শক্তিশালী ওষুধ। সাধারণ ফেস–ক্রিম আদৌ নয়। বন্ধুদের বোলো এসব, কেমন?

–হ্যাঁ, ওষুধের দোকানের জহরদাকেও বুঝিয়ে বলতে হবে, এভাবে ওষুধ না দিতে।

–ঠিক তাই, অনিন্দ্য।

–আর ডাক্তারবাবু, আমার ঠোঁটের দাগটা?

–ওটা সেরে যাবে। এই যে তোমাকে ওষুধ লিখে দিয়েছি। আর শুধু এরপর থেকে একটু সচেতন থেকো ওষুধের ব্যাপারে। কোন ওষুধে তোমার অ্যালার্জি সেটা জেনে রাখাই ভালো।

হাসি ফুটল অনিন্দ্যর মুখে।

সচেতনতার হাসি।

PrevPreviousভেন্টিলেশন নিয়ে আরও জানার কথা
Nextভারতবর্ষের আর এক নাম কি হিংসা?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

May 10, 2026 No Comments

৭ মে, ২০২৬ গত তিনদিনে পশ্চিম বাঙলার খেটে খাওয়া দিন-আনি-দিন-খাই জনগণ মানে টোটোওয়ালা-অটোওয়ালা-আনাজ বিক্রেতা-খুচরো বিক্রেতা-হকার-ফেরিওয়ালা,জীবিকার কারণে যাদের রাস্তা ব্যবহার করতে হয়, গ্রামে গঞ্জে দৈনিক হারে

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

May 10, 2026 1 Comment

বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিমবঙ্গের দাপুটে বিরোধী নেত্রীর কিছু বক্তৃতার রেকর্ডিং বাজানো হত রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের তরফে। সেরকম দু’একটা

ডিপ্রেশান বা অবসাদ রোগ

May 10, 2026 No Comments

এই মুহুর্তে পৃথিবীতে অন্তত 28 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছেন। আর ভারতবর্ষে এই সংখ্যা সাড়ে চারকোটির একটু বেশি। মানুষের সব থেকে মূল্যবান জিনিস হোল তার মন।

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

May 9, 2026 4 Comments

পুরনো কথা ব্যক্তি ‘অভয়া’র হাসপাতালে ডিউটি চলাকালীন অবস্থায় কর্মস্থলে নৃশংসতম উপায়ে খুন ও আরও ঘৃণ্যতম অবস্থায় ধর্ষণ (কিংবা ঘটনাক্রম আগে পরেও হতে পারে, যদিও এখনও

হিংসা বন্ধ হোক

May 9, 2026 No Comments

নাগরিক বিবৃতি হিংসা বন্ধ হোক ভোটের দু’দিন বা তার আগে কোনও লোকক্ষয় না হলেও ৪ মে বাংলায় ফলপ্রকাশের পরের মাত্র তিন দিনে রাজনৈতিক হিংসায় অন্তত

সাম্প্রতিক পোস্ট

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

Dr. Amit Pan May 10, 2026

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

Dr. Koushik Dutta May 10, 2026

ডিপ্রেশান বা অবসাদ রোগ

Dr. Sumit Das May 10, 2026

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

Dr. Jayanta Bhattacharya May 9, 2026

হিংসা বন্ধ হোক

Doctors' Dialogue May 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621513
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]