২০২৩ এর একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন প্রকাশিত হয়েছিল ডা সুব্রত গোস্বামীর পথ চলার কাহিনী ‘ব্যথার পাহাড় ডিঙিয়ে’। ভারতে ব্যথা বিশারদ তৈরীর প্রথম সরকারি প্রতিষ্ঠান ডা গোস্বামীর তৈরি করা। নানা বাধা-বিপত্তি পেরিয়ে কিভাবে শিয়ালদহ ইএসআই হাসপাতালে গড়ে উঠলো ইনস্টিটিউট অফ পেন ম্যানেজমেন্ট তারই কাহিনী এই বইটি।।
বইটি লিখবার সময় মোটর নিউরন ডিজিজে সুব্রত আক্রান্ত, লিখবার অবস্থায় তিনি ছিলেন না। অনুলিখন করেন শুক্লা সরকার ও পিয়ালী দে বিশ্বাস।
সুব্রত গোস্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করতে চলেছেন তাঁর বন্ধু ও সহযোদ্ধারা ৫ই জুলাই রামরাজাতলার অভিজিৎ মিত্র মেমোরিয়াল চেরিটেবল সোসাইটিতে, বিকেল সাড়ে পাঁচটায়। সেই অনুষ্ঠানে প্রকাশিত হবে বইটির ইংরেজি রূপ Beyond the Mountain of Pain. অনুবাদ করেছেন শ্রীলা দত্ত।
বাংলা বইটির মতো এই বইটির প্রকাশকও প্রণতি প্রকাশনী। মুদ্রণের আর্থিক ভার বহন করেছে ‘স্বাস্থ্য শিক্ষা নির্মাণ’।












