Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ত্রাণ, সাহায্য বা রিলিফ

FB_IMG_1623365676639
Partha Ghosh

Partha Ghosh

Associate Professor of Physics in a government college
My Other Posts
  • June 12, 2021
  • 9:29 am
  • No Comments

যেদিকে চোখ যায়, আদিদিগন্ত বিস্তৃত শুধু জল আর জল। নৌকা থেকে চোখে পড়ে, একটা সরু লম্বা অস্থায়ী বাঁধ, আর সেখানে আমাদের গন্তব্যের ভাঙাচোরা ঘাটে কাতারে কাতারে অপেক্ষায় মানুষ। অস্থিচর্মসার, শতচ্ছিন্ন কাপড়জামায় আবালবৃদ্ধবনিতা।

আজকাল ত্রাণ, সাহায্য বা রিলিফ শব্দগুলো কানে বড্ড ক্লিশে লাগে শুনতে। কাদের রিলিফ? কিসের রিলিফ? রায়মঙ্গলের শাখানদী কলাগাছিয়া ধরে যে গ্রামটায় আমরা পৌঁছালাম আজ, তার নাম ছোটতুষখালি। পাঁচখানি পাড়া জুড়ে প্রায় দুশো পরিবারের বাস। হুড়োহুড়ি পড়ে গেলো তক্ষুনি। ঘন্টা দুই আড়াইয়ের মধ্যে সমস্ত সামগ্রীর বিলিব্যবস্থা শেষ। পরিবারপিছু এক ইউনিট, মানে যেটুকু খাবারদাবার, কাপড়জামা আর ওষুধ আমরা বঙ্গবাসী কলেজ ন্যাশনাল সার্ভিস স্কিমের টিম নিয়ে যেতে পেরেছিলাম।

প্রয়োজনের তুলনায় সেটা নিতান্তই নগণ্য। আধবেলাও একটি পরিবারের পেট ভরবে কিনা সন্দেহ। সরকার বাহাদুরের তরফ থেকে আপাতত একটি করে ত্রিপল ছাড়া কিছু জোটেনি। তাই মাথায় দিয়ে, কোমরজলে ডোবা ভাঙা বাড়ি ছেড়ে এসে, চাঁদিফাটা রোদ্দুর, বৃষ্টি, বাৎসরিক সাইক্লোন আর অতিমারীর মধ্যে কীটপতঙ্গের মত বেঁচে আছে মানুষগুলো। হ্যাঁ, ঠিক শুনলেন। কীটপতঙ্গই বললাম। যাদের শুধুমাত্র বোতাম টেপার সংখ্যার নিরিখেই পাঁচবছর অন্তর খবর নেওয়া হয়। আর প্রধান দুই সম্প্রদায়ের সহাবস্থানের নমুনা শুনবেন? “বাবারা, ও পাড়ার রহিমা-বেওয়ার লগে একখান কাপড় দিবেন? বুড়ি উটতে পারচে লাই গো বিচানা ছেড়ে…”- শাঁখাপলা পরিহিত শীর্ণ একটি হাত এগিয়ে এসেছিলো সামনে। “বিশ্বাস না হলি চলেন আমার ঠেঁয়ে, উ ত কুপন পায় নাই কেনে…।।

হে ভগবান। একি দৃশ্য দেখে আসতে হলো আজ নিজের চোখে? শুধু একটু জীবনধারণের জন্য এতটা লড়াই? খাদ্য নেই, বস্ত্র নেই, মাথার ওপর ছাদ নেই, ন্যূনতম স্বাস্থ্যসেবা নেই। আর শিক্ষা? ভাবলেও হাসি পাচ্ছে আজ। লোলচর্মসার এক বৃদ্ধ বললেন, জাল ফেলে মাছ ধরতে গিয়ে গতবছর জোয়ান ছেলের হাঁটুর তলা থেকে কেটে নিয়ে গেছে কামট। এইট অব্ধি পড়তে পেরেছিলো ছেলেটা। অগত্যা নিজেই অল্প জলে তেলাপিয়ার মীন ছেড়েছিলেন এবার। গতমাসের ছাব্বিশ তারিখ সব ভেসে গেছে। সমস্তকিছু।

আর শহুরে আমি? লেফট ভেন্ট্রিক্যুলার হাইপারট্রফি, এল-৩ এল-৪ স্যাক্রিলাইজেশন, অর্থাৎ সুখের কিছু অসুখে ভোগা আমি একটা বেশ বিশাল কিছু করে ফেলছি মনে করে আজ ভিড়ে গিয়েছিলাম কলেজের দলে। ফিরে এসেছি একরাশ লজ্জা আর অপরাধবোধ নিয়ে। ঘুমোতে পারবো না বোধহয় আজ আর আগামি অনেকদিন রাতে। ওই মুখগুলো, ওই চোখগুলো ফিরে ফিরে আসবে চেতনায়। আর কতদিন শুধু নিজের জন্য বাঁচবো?

আর প্রাপ্তি? হ্যাঁ, তা একটা হয়েছে। আমাদের কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের সহকর্মী Priyadarshini D র তোলা এই ছবিটা। আমার মিথ্যা আত্মশ্লাঘায় সজোরে দুটো থাপ্পড় কষিয়ে দিয়েছে অপাপবিদ্ধ শৈশবের ফ্রেমবন্দী মুহূর্তটা।

PrevPreviousসব দেখলাম
Nextপ্রাকৃতিক বিপর্যয়ে জনস্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে দেওয়ার জন্য নির্দেশিকা – পর্ব ১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

July 16, 2026 No Comments

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এনটিএ (NTA) বাতিল এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ব্যানারে লাগাতার বিক্ষোভ ও অনশন

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

July 15, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

Tales of Hope

July 15, 2026 1 Comment

Dastaan-e-Ummeed Struggles for Resilience, Hope and Justice Vikas Bajpai AfterNote Press Price: Rs. 1600.00 Presenting a book authored by one of my junior comrade–Dr. Vikas

সাম্প্রতিক পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

Sangrami Gana Mancha July 16, 2026

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

Kanchan Sarker July 15, 2026

Tales of Hope

Dr. Punyabrata Gun July 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

650827
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]