Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একজন আদ্যন্ত অসফল অথচ দুর্দান্ত সুখী মানুষের কথা

Oplus_131072
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • June 20, 2024
  • 9:36 am
  • No Comments
বাবার কথা লিখতে আমার একদম ইচ্ছে করে না।
একজন আদ্যন্ত অসফল অথচ দুর্দান্ত সুখী মানুষের কথা লিখতে অস্বস্তি হয় বড্ড। সঙ্কোচও হয় বৈকি!
মেধায় কমতি ছিল না বাবার, নামের পাশের চারখানা ডিগ্রি — এমএসসি, বিএড, ডিএসডব্লু, এলএলবি তার উজ্জ্বল সাক্ষী। সেই মেধাকে বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে খামতি ছিল হয়ত। কিংবা অনিচ্ছা। অথবা দুর্ভাগ্য। অসাফল্যের কারণ জানা নেই আমার। শুধু জানতাম, সেটা নিয়ে কোনো আক্ষেপ ছিল না বাবার, ছিল না আফশোস।
এখনো কত মানুষের মুখে শুনি, ‘সে কি, ওঁর কোনো পেনশন ছিল না?’
না, সারাজীবন বেসরকারি চাকরি করা মানুষটার পেনশন ছিল না কোনো। সন্তানকে জীবনের সিংহাসনে প্রতিষ্ঠিত করে, জমানো পুঁজি ঢেলে মাথা গোঁজার ঠাঁইটুকু গড়ে একেবারে নিঃস্ব, রিক্ত হয়ে গিয়েছিল বাবা।
ভুল বললাম। নিঃস্ব হয়নি। আমি ছিলাম। কিন্তু উপযুক্ত সন্তানের মুখাপেক্ষী হওয়ার কথা বাবা ভাবতেই পারেনি কখনো। নিতান্ত অবিবেচকের মতো, বোকার মতো ভেবেছিল স্ব-উপার্জনের ভরসায় কাটিয়ে দেবে জীবনের বাড়তি সময়টুকু। চিরকালের বেহিসেবি মানুষটা নিজের সবচেয়ে দামি সম্পদ, স্বাস্থ্যকে হিসেবের মধ্যে রাখেইনি। ছেলেবেলার নির্ভেজাল দুধ ঘি খাওয়া শরীর যে সিগারেটের অত্যাচারে অভিমান করে ছেড়ে যাবে হাত, সেই হিসেব আর রাখা হয়নি বাবার।
ফলে, জীবনের অন্তিম লগ্নে বড় দিশাহারা হয়ে পড়েছিল লোকটা। চারপাশের ভোগবাদী দুনিয়াদারি, অসুস্থ শরীর আর মেয়ের হাততোলা হয়ে না থাকার জেদ — এই ত্রিমুখী চাপে হারিয়ে গিয়েছিল তার চিরকালীন ইউএসপি — সন্তুষ্টি।
আজও মনে পড়ে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে বাবাকে, আর রক্তাভ চোখ মেলে আমার দিকে চেয়ে মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার মতো অসহায় গলায় বিড়বিড় করছে বাবা — ‘আমি তোকে বড্ড বিপদে ফেলে দিলাম বাপি, বড্ড বিপদে ফেলে দিলাম।’
না, বিপদে ফেলেনি আমাকে। বাবা তো! পরের দিনই সুতো কেটে উড়ে গিয়েছিল ঘুড়ি — নিরুদ্দেশে। আর ফেরেনি নতুন কোনো বোকামির ডালা নিয়ে।
মেয়ের তৎকালীন সীমাবদ্ধতাটুকু বুঝতে একটুও ভুল হয়নি আমার অবুঝ বোকা বাবাটার।
মা থাকলে এই লেখাটা পড়ে রাগ করত খুব। ভাবত, বাবাকে বোধহয় সর্বসমক্ষে ছোট করে ফেললাম আমি।
যে মানুষটার নাগালই পাই না আর, তাকে ছোট করব কী করে, মা?
জানি, তুমি বলবে —
‘মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম’।
তবু লিখলাম। হৃদয়ের ভার লাঘব করব বলে — নিতান্ত স্বার্থপরের মতো।
তোমার জন্য কিচ্ছু করতে পারিনি বাবা। শুধু কলকাতা শহরের এই জলে জঙ্গলে ভরা অনুন্নত উপান্তে তোমার কষ্ট করে তৈরি করা বড় গর্বের বাড়িটি আঁকড়ে পড়ে রয়েছি — শত প্রলোভন, অনুরোধ, অভিযোগেও যাইনি কোত্থাও। যাবোও না। এবাড়ির ছাদের পাঁচিলে তোমার পরিশ্রমী ঘামের গন্ধ লেগে আছে কুড়ি বছর পরেও। বারান্দায়, খাবার ঘরে এখনো মায়ের আঁচলের খসখস শোনা যায় নিস্তব্ধ দুপুরে। শোবার ঘরের আলমারিতে ভাঁজ করা শার্টগুলোয় হাত বুলোলে তোমার ঈষদুষ্ণ স্পর্শ পাই আজও। আমার ড্রেসিংটেবিলে চিরুনির পাশে এখনো রয়েছে তোমার মণিবন্ধের এইচএমটি — দম দিই রোজ। তোমার হারিয়ে না ফেলা অস্তিত্ব অনুভব করি। কোথায় যাব বাবা, এ সব ছেড়ে?
কত সাজিয়েগুছিয়ে, মেরামত করিয়ে নতুনের মতো তকতকে করে রেখেছি আমার পরাজিত সম্রাটের প্রাসাদ — তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়।
আশীর্বাদে তোমার বিশ্বাস ছিল না কোনোদিন। নিজের শর্তে জীবন বাঁচার সন্তুষ্টিটুকু পারলে দিও তোমার বাপিকে। দিও কিন্তু।
বাবার কথা লিখতে আমার একদম ভাল লাগে না। আমি যে একজন আদ্যন্ত অসফল এবং অসুখী মানুষ।
PrevPreviousনায়ার স্যার
Nextসবই যদি মানতে পেরেছেন, তাহলে এটুকু মেনে নিতে অসুবিধে কোথায়?Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633855
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]