Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আরাধ্যা ফিরে এলো

IMG-20200120-WA0038
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • January 24, 2020
  • 12:37 pm
  • 17 Comments

এই মিষ্টি মেয়েটিকে চেনেন?

চিনতে পারছেন না নিশ্চয়ই।

চলুন, সেদিনটার গল্প বলি..

টানা ঘন্টা তিনেকের খিঁচুনি নিয়ে অচৈতন্য ও মৃতপ্রায় অবস্থায় তিন বছরের মেয়েটি আমাদের হাসপাতালের ইমার্জেন্সিতে এসে পড়ে। সময়টা রোববার দুপুর। ঘড়ির কাঁটা আড়াইটা পেরিয়েছে।

সবে খেতে বসেছিলাম। খাওয়া ফেলে দৌড়ে এলাম।

গ্রামের হাসপাতালে পরিকাঠামোর ভাঁড়ে-মা-ভবানী। সামান্য কয়েকটি জিনিস ছাড়া এ ধরনের রোগীর চিকিৎসা করার মত কিছুই নেই।

শুরু হয় মৃত্যুর সাথে আমাদের অসম লড়াই। ‘আমাদের’ কথাটা খেয়াল করুন। এসব লড়াই একা লড়া যায় না।

জোড়াতালি চিকিৎসা শুরু করে ২৫ কিমি দূরে শহর থেকে ওষুধপত্র আনার ব্যবস্থা করা হ’ল। বন্ধুরা, খেয়াল করবেন এটা মেট্রো সিটি নয় যে আপনি ওলা-উবের ডেকে বসবেন। এই রাস্তাটা পেরিয়ে জিনিস নিয়ে ফিরে আসতে ঘন্টা তিনেক তো বটেই..

এদিকে বাচ্চার শ্বাসের গতিক সুবিধের নয়। মৃত্যুর সাথে পাঞ্জা কষা হাত ক্রমেই দুর্বল হয়ে আসে। চোখের তারাও আলোর আহ্বানে ঠিকমত সাড়া দিতে পারে না। প্রাণের স্পন্দন মন্দিত হয়ে আসে..অথচ এই অবস্থায় রেফার করলে রাস্তাতেই..

গলায় নল পরিয়ে হাওয়া ভর্তি ব্যাগ দিয়ে পাম্প করা শুরু হয়। এক ঘন্টা..দু’ঘন্টা..তিন ঘন্টা..
সূর্য ঢলে পশ্চিমে। সারারাত..আবার পরের দিন..

আমাদের নার্স-দিদিমণি, ওয়ার্ড বয়, সিকিউরিটি দাদা, সাফাইকর্মী সবাই এসে হাত লাগান।

পরের দিন দুপুর থেকে বাচ্চাটি একটু একটু করে অচৈতন্য অবস্থা থেকে সাড়া দিতে থাকে। বিকেলে গলার নল খুলে ফেলার কিছুক্ষণ বাদে জড়িয়ে জড়িয়ে বলে ‘গলায় কুব ব্যতা’!! আমাদের চোখে আনন্দাশ্রু!!

পুরো সময়টা জুড়েই আমাদের সব স্টাফ অক্লান্তভাবে কাজ করে গেছিলেন। বিশেষ করে নার্স দিদিমণিদের কথা আলাদাভাবে উল্লেখ করতে হয়। যাঁরা কথায় কথায় নার্সদের তুলোধোনা করেন তাঁদের ভার্চুয়াল দুনিয়া বাদে সমাজের অন্য কোনও প্রয়োজনে পাওয়া যায় না এটাই হতাশার।

আজ বেশ জানি, এটা হ্যাপি এন্ডিং ছিল বলে গোটা পাঁচেক নিউজ পেপারে বড় করে ছাপা হয়, অনেকে পিঠ চাপড়ে দেন। আজ বাদ কাল এটাই অন্যরকম হলে ‘চিকিৎসার গাফিলতিতে…’ বলে পরিবেশিত হ’ত। বিষ্ঠা মাখা, রক্তাক্ত ডাক্তার দেখতে আমার-আপনার অভ্যেস হয়ে গেছে এতদিনে। বরং উপরি পাওনা কয়েকটা তিন-চার অক্ষরও জুটে যেত বোধহয়।

হ্যাঁ, এই মেয়েটিই আরাধ্যা। এই ঘটনা যখন ঘটছে তখন এ রাজ্যে ডাক্তার-নিগ্রহ প্রাত্যহিক খবর। তবু জানিনা, কীভাবে চ্যালেঞ্জটা নিতে পেরেছিলাম.. আজ ভাবলে মাঝে মাঝে আনন্দের থেকে ভয়ই হয় বেশি। সমাজ ডাক্তারের ওপর বিশ্বাস হারালে ভবিষ্যতে জীবন-মৃত্যুর সরু সুতোর ওপর দিয়ে হাঁটতে গেলে অনেকবার থমকে যাবো নির্ঘাত। অনেক দ্বিধায়। “যদি খারাপ কিছু হয়? যদি লাব-ডুব থেমে যায়?”

আসলে ডাক্তারের মাথা বড্ড সহজলভ্য এখন..

ও হ্যাঁ, বলা হয়নি। সালটা ২০১৮। আর তারিখ? পয়লা জুলাই। ডক্টরস’ ডে!! আর হাসপাতালের নাম? শালবনী সুপারস্পেশালিটি হাসপাতাল। সে হাসপাতাল এখন কেমন আছে জানতে চাইবেন না। আমার ভয় আছে- ঘাড়ে সাকুল্যে একটিই মাথা!! আর, কখনও কখনও সত্যি বলতে ভয় পাই।

অনেক বড়ো হয়ে গেছে আরাধ্যা। মাঝে মাঝে এসে দেখিয়ে যায়। ওর বাবা আমার জন্য বাড়ির কাড়ান ছাতু, লেবু, সব্জী দিয়ে যান মাঝেমাঝেই। আরাধ্যা হেসে বলে, “আমি এখন ভালো আছি, সৌম্য কাকু!!”

ডক্টরস’ ডে’র জন্য শিশুর হাসির চেয়ে ভালো উপহার? হতেই পারে না!!

PrevPreviousপাহাড়ি রাস্তায় জিপ দুর্ঘটনা থেকে বাচলেন অনির্বাণ
Nextনবজাতকের যত্ন নিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
17 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
6 years ago

চমৎকার । পোলিও মহামারীর সময় এভাবেই চিকিৎসা হতো । সে বহু যুগের ওপরের কথা ….

0
Reply
ঐন্দ্রিল
ঐন্দ্রিল
6 years ago

তোর জন্য গর্বিত।?❤❤

0
Reply
Sujit GHOSH
Sujit GHOSH
Reply to  ঐন্দ্রিল
6 years ago

Hats off.

0
Reply
Rajib
Rajib
6 years ago

Bravo!!!

0
Reply
Subroto RoyChoudhury
Subroto RoyChoudhury
6 years ago

আপনারা আছেন বলেই এখনো মানুষ ডাক্তারদের ভগবান মানে

0
Reply
Jayanti Datta
Jayanti Datta
6 years ago

দারুণ…রুরাল হসপিটাল এ এই ধরণের পদক্ষেপ নিতে অনেক বুকের পাটা থাকা দরকার।

0
Reply
Saikat Kundu
Saikat Kundu
Reply to  Jayanti Datta
6 years ago

Tomake selam

0
Reply
pijush Banerjee
pijush Banerjee
6 years ago

সৌম্য বাবু। আপনিও ভালো থাকবেন। হাসপাতাল নিয়ে একদমই কথা নয় তাহলে গড়াই বাবুর দশা হবে। তবে এটাও ঠিক, আমার গ্রামের একটি ছেলের হাত ভেঙ্গে ছিল, তো তার বাবা আমাকে এসে বললো টাকা দাও অর্থ পিশাচের কাছে যাব। আসলে উনি বলতে চাইছিলেন অর্থোপেডিক্স। সৌম্যকান্তি পান্ডা তো সবাই নয়। তাই ওনার ভুল টা ভাঙ্গিয়ে দিয় নি। ধন্যবাদ।

0
Reply
DR. SOVAN SIKDAR
DR. SOVAN SIKDAR
6 years ago

Tomar jonyo gorbito Soumya da…

0
Reply
Debabrata Ghosh
Debabrata Ghosh
Reply to  DR. SOVAN SIKDAR
6 years ago

Ei khabar ta sonar porei apnar upor sradha anek bere gecche. Tachara salboni super speciality hospitaler porikathamo ami vloi jni, sottie namer superspeciality. Lot of thanks

0
Reply
Dr.Sangita Mondal.
Dr.Sangita Mondal.
6 years ago

Great job Dada..salute..

0
Reply
Kumar S.
Kumar S.
6 years ago

ঔষধ নেই, যন্ত্রপাতি নেই, থাকলেও তার ৯৯% কাজ করে না, এহেন সব জেলায় জেলায় হাসপাতালের বাইরে “সাদা নীল” রং করে দিয়েই ‘হীরক রাজার রানী, মমতাজউদ্দিন বন্দেমিঞা’ তাদের সব “সুপার স্পেশালিটি হাসপাতাল” নাম দিয়ে দিচ্ছে।
এই না হলে পশ্চিমবঙ্গের “বদলা নয় বদল।”

0
Reply
Biswanath Mitra
Biswanath Mitra
6 years ago

এই যে আনন্দ এই যে ছোট শিশু টির নিস্পাপ ভালবাসা এর চেয়ে দামি কি আছে। কজন পেতে পারে এই আনন্দ।

0
Reply
Manjur Alam
Manjur Alam
6 years ago

Excellent work.

0
Reply
ปั้มไลค์
ปั้มไลค์
5 years ago

Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.

0
Reply
กรองหน้ากากอนามัย
กรองหน้ากากอนามัย
5 years ago

A big thank you for your article.

0
Reply
SMS
SMS
5 years ago

I used to be able to find good info from your blog posts.

0
Reply

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 1 Comment

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624628
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]