Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রসঙ্গঃ রুট ক্যানাল ট্রিটমেন্ট

IMG-20200124-WA0049
Dr. Dipanjoy Ghosh

Dr. Dipanjoy Ghosh

Dental Surgeon
My Other Posts
  • January 31, 2020
  • 11:06 am
  • No Comments

১. রুট ক্যানাল ট্রিটমেন্ট বা RCT কী ও কেন করতে হয়?
উঃ এই প্রশ্নের আগে আমাদের বুঝতে হবে, দাঁতের বেসিক গঠন সম্পর্কে। দাঁতের ভিতরে একটি প্রকোষ্ঠ থাকে, যাকে পাল্প চেম্বার বলা হয়। যেখানে আদতে প্রচুর নার্ভ এবং রক্তনালী থাকে। দাঁতে ক্যাভিটি বা গর্ত হলে তা সঠিক সময়ে ফিলিং না করালে ক্যাভিটির গভীরতা বাড়তে থাকে। এমতাবস্থায় ক্যাভিটি পাল্প চেম্বার পর্যন্ত প্রসারিত হয়ে গেলে শুরু হয় ব্যথা। এই ব্যথা উপশমের পদ্ধতি একটাই, পাল্প চেম্বারের নার্ভকে বাদ দেওয়া। এটা দুভাবে করা যায়, ক) দাঁত রেখে শুধু পাল্প চেম্বারের নার্ভ এবং রক্তনালীকে বাদ দিয়ে, খ) গোটা দাঁতটাকেই উপড়ে ফেলে। প্রথম পদ্ধতিটিই RCT এর মূল লক্ষ্য।

২. রুট ক্যানাল ট্রিটমেন্ট কি যেকোন অবস্থাতেই করা যায়?
উঃ না, RCT করতে গেলে কয়েকটি দিকে নজর দিতে হয়। যেমন – RCT-র পর দাঁতটার অবশিষ্ট কতটা স্ট্রাকচার পড়ে থাকবে, দাঁতটার মাড়ির অবস্থান, দাঁতটা আদৌ আলগা হয়ে গেছে কিনা ইত্যাদি। একজন ডেন্টাল সার্জন মূলত ক্লিনিকালি এবং রেডিওগ্রাফ দেখে সিদ্ধান্ত নেন, দাঁতটা আদৌ RCT করা যাবে কিনা। তিনি যদি বোঝেন, RCT করে থাকবে না, সেক্ষেত্রে তিনি নিজে থেকেই দাঁত তুলতে বলে দেবেন।

৩. RCT করলে কি দাঁত আলগা হয়ে যায়?
উঃ অনেকেই এমন কথা বলেন, কিন্তু এর কোন ক্লিনিকাল ভিত্তি নেই। বরং বলা যায়, যে দাঁত ইতিমধ্যেই আলগা হয়ে গেছে, তাকে RCT করার বদলে তুলে ফেলার পরামর্শই দেন ডেন্টাল সার্জেন।

৪. তাহলে কি নড়ে যাওয়া দাঁতে RCT করা সম্ভব নয়?
উঃ নড়ে যাওয়া দাঁতের ক্ষেত্রে দেখতে হয় সেই দাঁতের কতটা হাড়ের সাপোর্ট আছে। যদি মাড়ির অবস্থা ঠিক থাকে এবং মাড়ি খুব বেশী না ক্ষয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে বোন গ্রাফটের মাধ্যমে দাঁতের ভিত মজবুত করে RCT করা যেতে পারে। কিংবা কিছু ওষুধের মাধ্যমে প্রয়াস করা হয়, যাতে নতুন করে হাড়ের গ্রোথ হয়। তবে এই প্রক্রিয়া সাধারণ RCT-র থেকে অধিক সময়সাপেক্ষ এবং ব্যয়সাপেক্ষ।

৫. RCT করলে কি ক্রাউন করতেই হবে?
উঃ সাধারণত, RCT এর পর ক্রাউন করার পরামর্শই দেওয়া হয়ে থাকে। RCT-র পর ক্রাউন না করার অর্থ হল, আপনার অ্যাপেন্ডিক্স অপারেশন করে পেটে সেলাই না দেওয়ার মতো। তবে এখানে বলে রাখা দরকার, বর্তমানে ক্রাউনলেস RCT নিয়ে গবেষণা চলছে। হয়তো অদূর ভবিষ্যতে এমন দিন আসবে যেদিন RCT করে ক্রাউন দিতে হবে না।

৬. ক্রাউন না করলে কী ক্ষতি হতে পারে?
উঃ ক্রাউন না করলে RCT করা দাঁত ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আসলে RCT করার ক্ষেত্রে দাঁতে গর্ত করে ট্রিটমেন্ট করতে হয়, তার ফলে দাঁত তার কিছুটা শক্তি হারায়। ক্রাউন দাঁতটিকে ঢেকে রেখে তাকে সুরক্ষা প্রদান করে। এক্ষেত্রে তাই ক্রাউন করাটা বাধ্যতামূলক।

৭. RCT এবং ক্রাউন করানোর পর কী কী সাবধানতা অবলম্বন করতে হবে?
উঃ মূলত শক্ত খাবার যেমন – মাংসের হাড়, মাছের মোটা কাঁটা, আখ, গোটা আপেল বা পেয়ারা (সামনের দাঁতের ক্ষেত্রে) চিবোনো থেকে বিরত থাকতে হবে। চুইংগাম জাতীয় চটচটে খাবার, যা নেগেটিভ প্রেসার তৈরী করতে পারে, পরিহার করতে হবে। অনেকের অভ্যাস থাকে, দাঁত দিয়ে কোল্ড ড্রিঙ্কস বা বিয়ারের বোতলের ছিপি খোলার। এই অভ্যাসও ছাড়তে হবে। মানুষের দাঁত বোতলের ছিপি খোলার মতো শক্তপোক্ত নয়। এছাড়াও ভাত মুড়ি খাওয়ার সময় লক্ষ্য রাখতে হবে, যাতে কাঁকড় ওই দাঁতে না পড়ে। এসব নিয়ম মোটামুটি মেনে চললেই RCT করা দাঁত ঠিকঠাক ভাবে থাকবে।

PrevPreviousরেড ইণ্ডিয়ান, কম্বল ও জৈব অস্ত্র
Nextআইনি গর্ভপাতের মেয়াদ বাড়ানো হলো ২৪ সপ্তাহ পর্যন্তNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

October 15, 2026 No Comments

যন্তর-যন্ত্রণা

October 15, 2026 No Comments

যন্তর মন্তর, খারাপ কি মন তোর, চিরকাল শুনেছিস প্রতিবাদী কোন স্বর দেশ জুড়ে যে যেখানে ভাবে হলো গড়বড় নিজেকে জানাতে সে তো এসে গেছে তোর

পুজোর সময়

October 15, 2026 No Comments

গল্পটা পুজোর সময় এক বাঙালির বাড়ি ফেরা নিয়ে। গল্পটা এক বাঙালি অন্ত্রেপ্রেনিওর এর। গল্পটা গল্প ই। কিন্তু গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর কলমের জাদুর গুণে

এই হলো গণতন্ত্র!

October 14, 2026 No Comments

গতকাল এই পোস্টারটি হীরক রাজার দেশে ছবির গান “আর বিলম্ব নয়” সহ ফেসবুকে পোস্ট করি। আপনারা দেখেছেন, কেউ কেউ শেয়ারও করেছেন। ফেসবুক এই পোস্টটিকে আমাদের

Remembering Guha Niyogi

October 14, 2026 No Comments

Sandip Bandopadhyay writes after reading Punyabrata Gun’s monograph শংকর গুহ নিয়োগীর সঙ্গে কয়েক বছর এক সহযোদ্ধার প্রতিবেদন (My years with Shankar Guha Niyogi-account by a

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

Dr. Kanchan Mukherjee October 15, 2026

যন্তর-যন্ত্রণা

Arya Tirtha October 15, 2026

পুজোর সময়

Dr. Samudra Sengupta October 15, 2026

এই হলো গণতন্ত্র!

Dr. Koushik Lahiri October 14, 2026

Remembering Guha Niyogi

Doctors' Dialogue October 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691160
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]