Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গঙ্গাসাগর মেলা বন্ধ হোক, তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নেওয়া হোক।

Ganga_Sagar_Mela_2021
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • January 5, 2022
  • 5:56 am
  • No Comments

দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ৩৩

গত কয়েকদিন ধরে ক্রমাগত বেড়েই চলেছে কোভিড রোগীর সংখ্যা। বিগত পাঁচ দিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী আক্রান্ত মানুষের সংখ্যা দশগুণ বেড়েছে এই রাজ্যে। কোন সন্দেহ নেই অপরীক্ষিত সংক্রমিত মানুষের সংখ্যা এর কয়েক গুণ। আগামী কয়েক দিনের মধ্যেই এই পরিস্থিতি আরও ভয়াবহ হবার সম্ভাবনা রয়েছে, আশংকা থাকবে অনেক মানুষের একসঙ্গে একই সময়ে সংক্রমিত হওয়ার। তাদের মধ্যে অল্প শতাংশ মানুষেরও যদি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার প্রয়োজন হয় তবে তা আমাদের রাজ্যের হাসপাতালগুলির সামগ্ৰিক চিকিৎসাক্ষমতার বাইরে চলে যাবে। এখনই অনেক চিকিৎসক, চিকিৎসা কর্মীরা আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে অতিমারী মোকাবিলা আরও কঠিন হবার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বিগত কয়েক সপ্তাহের প্রশাসনিক কর্মকান্ড অনেকটাই দায়ী। চিকিৎসকদের সমস্ত আশংকা ও সাবধান বাণী অগ্ৰাহ্য করে কলকাতা কর্পোরেশনের ভোটের প্রচারে সমস্ত বিধিনিষেধ ভেঙে জনসভা, মিছিল হয়েছে। সব রাজনৈতিক দলই অতি উৎসাহে এতে অংশ নিয়েছে। প্রশাসন কোন ব্যবস্থা নেওয়ার কথা ভাবতেও পারেনি বরং উৎসাহিত করতে সাহায্য করেছে।

এরপর খোদ সরকারি উদ্যোগে উৎসাহে ও প্ররোচনায় সাধারণ মানুষকে বড়দিন নববর্ষের বে-লাগাম জনসমাগম ও বাঁধন ছাড়া উচ্ছাসে উৎসবে পালনে সামিল করা হয়েছে।

এখনই হাসপাতালে হাসপাতালে কোভিড বেডে ভর্তির সংখ্যা বাড়ছে, অনতি ভবিষ্যতে আরও বাড়বে। আমরা চিকিৎসকরা গত বছরের মে মাসের ভয়াবহ পরিস্থিতির কথা ভুলতে পারিনি, ভুলতে পারিনি অক্সিজেনের জন্য মানুষের হাহাকার আর মৃত্যু মিছিলের দিনগুলো।

এই পরিস্থিতিতে আগামী ১০ জানুয়ারি ২০২২ থেকে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হলে কি ভয়ানক অবস্থা হবে কোন বিশেষজ্ঞ বা পরিসংখ্যানবিদের সাহায্য ছাড়াই সামান্য বুদ্ধিশুদ্ধি আর মানবিক বোধ দিয়েই তা বোঝা যায়।

পশ্চিমবঙ্গের চিকিৎসক সংগঠন গুলির যৌথমঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডকটরস, ওয়েস্ট বেঙ্গল- এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবী অবিলম্বে এই মেলা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া ও প্রয়োজনীয় আদেশনামা জারি করা হোক।

ভুললে চলবে না ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেই মানুষ জন এই মেলায় সমবেত হয়। অতীতের অভিজ্ঞতা থেকে সবাই জানে এই ধরনের মেলা থেকে কি ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়েছে।

সরকারিভাবে এই মেলার পৃষ্ঠপোষকতা করলে সারা দেশে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার দায় ও কলঙ্ক কিন্তু একান্তই সেই সরকারের উপরই বর্তায়।

আমরা আশা রাখছি সরকার আমাদের উদ্বেগ আশঙ্কার গুরুত্ব অনুধাবন করে এই মেলা বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নেবে।

পাশাপাশি সরকারের কাছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস দাবী জানাচ্ছে–১। সংক্রমিত মানুষদের খুঁজে বার করার জন্য কোভিড পরীক্ষার সংখ্যা বাড়ানো হোক, ২। দ্বিতীয় ঢেউএর সময় যেসব বেসরকারী হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে অধিগ্রহণ করা হয়েছিল সেগুলিকে আবার অধিগ্রহণ করা হোক, ৩। সরকারী হাসপাতালে খোলা যে সব কোভিড ওয়ার্ড বন্ধ করা হয়েছে সেগুলি আবার খোলা হোক।

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল
(এসোশিয়েসন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, হেলথ সার্ভিস এসোশিয়েসন, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, ডক্টরস ফর ডেমোক্রাসি)

অনলাইন পিটিশনে সাক্ষর করুন।

https://chng.it/N5C2ydTvxR

PrevPreviousএকচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার- সংখ্যাটা মনে রাখবেন
Nextএখনো সে মাটি পেলে প্রতিমা বানায়…Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতা

July 22, 2026 No Comments

প্রায় কুড়ি বছর পর তসলিমা নাসরিন বর্তমান সরকারের আমন্ত্রণে কলকাতায় আসছেন। তথাকথিত প্রগতিশীল এবং বিপ্লবীরা নিশ্চয়ই এতে খুব খুশি। কারণ তাঁরা ‘অধিকার’-এ বিশ্বাসী, ‘স্বাধীনতা’-য় বিশ্বাসী।

স্যার গ্যারি সোবার্স, বাবা আর আমার একটুকরো মেয়েবেলা

July 22, 2026 No Comments

সেই দুই বিনুনির ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে আমার সম্পর্কের রসায়ন এমন অনবদ্যভাবে জমে গিয়েছিল যে সমস্ত জীবনে আমি আমার বাবার কাছের বন্ধু হয়ে উঠতে পারিনি।

অথ হজম কথা…

July 22, 2026 No Comments

ইদানীং কালে আমার এক কনিষ্ঠ বন্ধু প্রবীর সামাজিক মাধ্যমে অসাধারণ কিছু মন ছুঁয়ে যাওয়া লেখা দিচ্ছে। ওর লেখার সঙ্গে আগে থেকেই পরিচিতি ছিল, আর ওর

সংহতি সভা

July 21, 2026 No Comments

১৭ই জুলাই ২০২৬ বিধাননগরে অনুষ্ঠিত।

এই সরকার প্রমাণ করল তারা দেউলিয়া হয়ে গেছে

July 21, 2026 No Comments

  ২০ জুলাই, ২০২৬ দিনভর দেশ সাক্ষী থাকল এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নের। দিল্লির যন্তর মন্তরে পুলিশ নির্বিচারে লাঠি চালাচ্ছে, লুটিয়ে পড়ছে প্রতিবাদী যুবক, তবুও এগিয়ে চলেছে

সাম্প্রতিক পোস্ট

ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতা

Kanchan Sarker July 22, 2026

স্যার গ্যারি সোবার্স, বাবা আর আমার একটুকরো মেয়েবেলা

Dr. Sukanya Bandopadhyay July 22, 2026

অথ হজম কথা…

Dr. Amit Pan July 22, 2026

সংহতি সভা

Abhaya Mancha July 21, 2026

এই সরকার প্রমাণ করল তারা দেউলিয়া হয়ে গেছে

Parichay Gupta July 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

653157
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]