Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নন কোভিড চিকিৎসা, পঠন-পাঠন-প্রশিক্ষণ শুরুর দাবিতে আন্দোলন মেডিকাল কলেজে

FB_IMG_1593623977415
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • July 3, 2020
  • 6:48 am
  • No Comments

পয়লা জুলাই চিকিৎসক দিবসের দিন থেকে মেডিকেল কলেজের রেসিডেন্ট ডাক্তাররা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

গত 17ই মে মুখ্যমন্ত্রী ডাক্তার সংগঠনগুলোর প্রতিনিধিদের নবান্ন সভা ঘরে এক বৈঠকে ডেকেছিলেন। সে বৈঠকে ডাক্তারদের প্রতিনিধিরা প্রশাসনের কাছে দাবী জানিয়েছিলেন মেডিকেল কলেজে পঠন-পাঠন এবং হাতে কলমে প্রশিক্ষণ নতুন করে যেন আবার শুরু করা হয়। করোনা রোগীদের পাশাপাশি যেন শুরু করা হয় নন কোভিড রোগীদের চিকিৎসা যা তিন মাস ধরে বন্ধ আছে।

আশ্বাস দেওয়া হয়েছিল প্রস্তাব বিবেচনা করা হবে। গত 24 শে মে জয়েন্ট প্ল্যাটফর্মের প্রতিনিধিরা স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করেন। সেখানেও আশ্বাস মেলে দ্রুত সমস্যার সমাধান হবে।

মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের প্রতিনিধিরা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাদের সঙ্গে সহমত হন এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরে তাদের বক্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন।

কিন্তু কি দেখা গেল? পয়লা জুলাই দুটি সরকারি নির্দেশ বেরোলো, প্রথমটিতে বলা হলো মেডিকেল কলেজের ইন্টার্নদের প্রশিক্ষণের ব্যবস্থা অন্য মেডিকেল কলেজে করা হবে। দ্বিতীয়টিতে বলা হলো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের প্রশিক্ষণের ব্যবস্থাও হবে অন্য মেডিকেল কলেজে।

মে মাসের শেষে মেডিকাল কলেজে এমসিআই ভিজিট ছিল। সেই সময়ে কোন বিক্ষোভকে এড়াতেই বোধহয় এই নির্দেশ বার করা হয় ভিজিটের পরে।

মেডিকেল কলেজের রেসিডেন্ট ডাক্তাররা কেবল নিজেদের জন্য আন্দোলন করছেন না। স্পষ্টতই তাদের আন্দোলন করোনা রোগী চিকিৎসার পাশাপাশি করোনা নয় এমন রোগীদের চিকিৎসা করার জন্যও। আমরা সবাই জানি নন কোভিড রোগীদের কি দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে সারা রাজ্য জুড়ে।

অবশ্যই সব রোগীদের চিকিৎসা হলে মেডিকেল ছাত্র, ইন্টার্ন, এমডি-এমএস প্রশিক্ষণার্থী, ডিএম-এমসিএইচ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে। মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজও। সেখানে ছাত্রছাত্রীরা হাতে কলমে কাজ শিখতে পারবেন না এমনটা কেমন ভাবে হতে পারে?

ছাত্র-ছাত্রীদের এই দাবির পক্ষে মত দিয়েছেন কলেজ কাউন্সিল উপস্থিত সমস্ত বিভাগীয় প্রধান প্রথমবার 27 শে মে, আবারও 2রা জুন।
2রা জুন কলেজ কাউন্সিল মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও।ছাত্র শিক্ষকদের সঙ্গে সহমত হয়েও তিনি জানিয়েছেন তার কিছু করার নেই।

কোভিড 19 এর বিরুদ্ধে লড়াইয়ে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস রাজ্য সরকারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। যখনই মুখ্যমন্ত্রী আলোচনার জন্য ডেকেছেন তারা গিয়েছেন, পরামর্শগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন। তারা জানেন কোভিড 19 এর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব সরকারকেই দিতে হবে। সরকারের পাশে থাকা তারা নিজেদের কর্তব্য মনে করেছিলেন।
কিন্তু আজ সরকার যুক্তির ধার থাকছেন না।

কেবল মেডিকেল কলেজ নয়, একই অবস্থা কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতাল এবং এন আর বাঙ্গুর হাসপাতালেরও। সাগর দত্ত হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি নেই বললেই চলে, কেবল ইন্টার্নদের ভরসায় সেখানে ডাক্তারদের জন্য কোভিড চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এম আর বাঙ্গুর হাসপাতালে কেবল কোভিড চিকিৎসার জন্য দক্ষিণ 24 পরগনার এক বিশাল সংখ্যক রোগীর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ডি এন বি প্রশিক্ষণার্থীদের পঠন পাঠন ও প্রশিক্ষণ।

সরকারের কাছে ডাক্তারদের দাবিঃ
১। কোভিড 19 চিকিৎসার বিকেন্দ্রীকরণ করা হোক। কোন টিচিং হাসপাতালকে কেবল কোভিড চিকিৎসার কেন্দ্র না করে প্রত্যেকটি মেডিকেল কলেজে একটি করে ব্লক থাকুক করোনা চিকিৎসার জন্য।

২। যে কলেজ থেকে ইন্টার্নরা পাস করেছেন সে কলেজ ছাড়া অন্যত্র তাদের রোটেশনাল ট্রেনিং হতে পারে না। কেননা সব কলেজই পরিকাঠামো না বাড়িয়ে ছাত্র সংখ্যা বাড়ানোয় চাপের মধ্যে রয়েছে।

৩। একই কথা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের জন্যও। তারা ভর্তির সময় যে মেডিকেল কলেজকে বেছে নিয়েছেন তাছাড়া অন্যত্র তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা অনায্য।

৪। কেবল কোভিড চিকিৎসা কেন্দ্র হিসেবে যে হাসপাতালগুলোকে চিহ্নিত করা হয়েছে, সেগুলির সমস্ত ভবনের স্থাপত্য করোনা চিকিৎসার উপযুক্ত নয়। অন্য চিকিৎসা বন্ধ রাখায় এক বিশাল সংখ্যক (মেডিকেল কলেজের ক্ষেত্রে সহস্রাধিক) শিক্ষক চিকিৎসক এবং প্রশিক্ষণার্থী চিকিৎসক কর্মহীন বসে রয়েছেন। সরকার ভবনগুলোকে এবং চিকিৎসকদের কাজে লাগিয়ে রোগগ্রস্ত জনতার দুর্দশা লাঘবের চেষ্টা করবে এমনটাই সরকারের কাছে প্রত্যাশা।

৫। করোনা চিকিৎসা থেকে সিনিয়ার বা জুনিয়ার কোন শ্রেণীর ডাক্তারই পিছনে হটতে চাইছেন না। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের নেতৃত্বে তারা প্রাণপাত করবেন কিন্তু পাশাপাশি তারা চান অন্য রোগীদের চিকিৎসাও হোক, পঠন পাঠন ও প্রশিক্ষণ আবার শুরু হোক।

PrevPreviousঅ্যাঞ্জিওপ্লাস্টির হারিয়ে যাওয়া দাদা
Nextবেঁচে থাকলে EVM-এ, না থাকলে Mortuary Bag-এNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

July 11, 2026 No Comments

বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের কর্মসূচি ৭ জুলাই, ২০২৬।

প্রশ্ন

July 11, 2026 No Comments

সে কী কী জানতো তা জানা গেলো না হাতের মুঠোয় ছিলো, কোনোখানে উড়ে চলে যাচ্ছিলো না, মশা বা মাছির মতো মারা যেতো থাবড়িয়ে যখন তখন।

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

July 11, 2026 No Comments

আমার জীবনের সবচেয়ে পছন্দসই মানুষদের তালিকায় একদম সামনের সারিতে থাকবেন করণদা মানে নিমাই করণ, প্রাক্তন WBCS officer। এখন অবশ‍্য সবদিক থেকেই প্রাক্তন .. যে কোনো

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

সাম্প্রতিক পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

Abhaya Mancha July 11, 2026

প্রশ্ন

Arya Tirtha July 11, 2026

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

Dr. Amit Pan July 11, 2026

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

649086
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]