Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কথা বল বল কথা

IMG-20200831-WA0010
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • September 25, 2020
  • 6:54 am
  • One Comment

আমাদের স্কুলে বধির বা hearing impaired বিভাগে একটি দারুণ বাঁদর আর দারুণ সোনা ছেলে আছে| বাঁদরামি আর সোনামি দুইয়ে মিলে fantastic হয়ে গেছে আমাদের লিডার| হ্যাঁ —–লিডার বলেই ডাকি তাকে|

লিডার সবসময় হাতপাগুলোকে ছুটিয়ে চলেছে গগনের গানে| লিডার বলেই যেন সে উড়ে চলবে বাকিদের মাথার প্যারালাল ওপরে| ফলে কী হয়—ক্লাসরুমের যেখান দিয়ে সে চলে কিছু না কিছু পড়ে যায়| যায়ই যায়| ধরুন, লিখবে বলে গেল ব্ল্যাকবোর্ডের কাছে| বেশি কিছু না– বোর্ডটা জাস্ট খসে গেল মাটিতে| স্কুলের ছোট কিচেনে জল খেতে গেল সবাইকে নিয়ে| সমবেত জলপানে কিচেন টলটলে এক দীঘি হয়ে গেল| তারপর সে দীঘিতে তার উদোম ডান্স প্রোগ্রাম| লিডার তখন পাকা কোরিওগ্রাফার| উদোম কেলাই| অন্তত কেলানোর ভাবটা বজায় রাখি শরীরের প্রতি বিভঙ্গে| কেলানোর ভাবটুকুও না দেখলে লিডার রান্নাঘরেই চান ফান করে একটা জ্যান্ত জলকেল্লা হয়ে যাবে|

অবাক হই কোথায় জানেন? যখন দেখি পিঠে পড়বে ভেবেও লিডারের হাসি মায়াময়| নির্মল| সে তো সব শিশুর শিশুলিডার –তাই না? ছোট্ট পিটুনির পর তার একটাই আবদার, দিদিমনিদের মাঝে বসে কাপে চা খাবে ফুঁ দিয়ে দিয়ে| ফুঁ এর ভঙ্গিটাও নির্ভুল করে দেখিয়ে দিয়েছে লিডার| শুধরে দিয়েছে আমাদের ভুল ফুঁ|

আর আশ্চর্য পাপশূন্য পপিতার চোখ! গরিব মায়ের দেয়া একটুকুশ কেক সে ভাগ করে দেয় সবাইকে| নিজে একফোঁটা না খেয়ে মেঝেতে হেসে শুয়ে পড়ে লিডার| পড়াশুনায় দারুন ভালো| লহমায় ঠোঁটস্থ করে নামতা| পদ্য পড়ে– ঠাকুমা যাবে গয়া কাশি| পরের লাইন না বলে আকাশমুখে ঠ্যাং তুলে ডুগডুগি বাজায়|

তার মা দিতে পারেন না একটি কম দামের শ্রবণযন্ত্রও| কেবলমাত্র আমার leap read করেই তুলে নেয় বাক্যের পর বাক্য| আমার কথা বলার বিশেষ tune| তো ক্লাসে আমরা দিদিমনিরা প্রায়ই আলোচনা করি– বধির কিংবা mentally challenged বাচ্চাদের দিয়ে কথা বলাতে হবে বেশি– লেখা বা writing skill এর চেয়ে reading ও speaking skill বাড়াতে হবে— নাহলে খুব বিপদ হবে এদের আগামী দিনে–ইত্যাদি ইত্যাদি| যেমন সব দিদিমনিরা ক্লাশ শুরুর আগে প্ল্যান করে আর কী!

একদিন দেখি, কখন যেন leap read করে এইসব কথাও তুলে নিয়েছে লিডার| পড়াচ্ছি দুজনকে| পাশের বাচ্চাটা কিছুতেই কথা বলছে না, কেবল পেন্সিল বুলাচ্ছে খাতায়| বাঁদর লিডার করেছে কী, বাচ্চাটার পেন্সিলটা ছুঁড়ে ফেলে দিয়েছে একটানে|তারপর বাচ্চাটাকে নিজের ছোট্ট বুকটায় জড়িয়ে ধরে বলছে— ওরে লেখা না–লেখা না– কথা বল কথা বল– নইলে বিপদ হবে আমাদের| বলেই যাচ্ছে– বলেই যাচ্ছে| আর আমি অবাক হয়ে দেখেই যাচ্ছি– দেখছিই—

ছোট লিডারের ছোট বুকে কুলোচ্ছে না সতীর্থর মাথা| তবুও বন্ধুকে বুকেই রেখে দিয়েছে লিডার|আর ভয়ঙ্কর ত্রস্ত গলায় বলে চলেছে– ওরে কথা বল, তোরা কথা বল, মিসের মত করে কথা বল| নাহলে বিপদ! বিপদ! আরে আরে একীইইই– উঠে দাঁড়িয়ে ড্যাবা চোখে বক্তৃতাই শুরু করেছে যে লিডার| ততক্ষণে ওর দেখাদেখি বেশ কটা বাচ্চা নিজেরাই এগিয়ে এসেছে আমার দিকে আর আমারটা শুনে শুনে আপ্রাণ ছড়া কেটে যাচ্ছে| জল দিলাম একজনকে| না খেয়ে ছড়া চালালো| সারা ঘরময়– কথা বল, কথা বল| অস্বস্তি বাড়ছিল আমার| ওরা কি বুঝে গেছে, এ সমাজ এ সংসারে বড় বিপদে আছে ওরা? পিছিয়ে পড়া শিশুর দল একে অপরকে কেন জড়ায় এমন আকুতিতে?

গলা ফেটে যাচ্ছে লিডারের| তার চিল চিৎকারে ফাটছে আমার কান| নিজের চোখটা যেন বেশি খটখটে লাগছিল আমার| কাছে টেনে কেবল হাত রাখলাম লিডারের পিঠে! এবার লিডারের প্রশ্ন : “আর কতোটা কথা বলব মিস?? কটা পর্যন্ত বলতে হবে কথা?” —

লিডারররর! যাস নে ভাই| তোর জলকেল্লায় ঠাঁই চাই| কেল্লায় যে টাটকা জল| পাপীর বাক্য ভিজে খই| নতুন শব্দ– তা থৈ তাতা থৈ|

PrevPreviousসেবা ও পরিসংখ্যান—ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অজানা দিক
Nextশুশ্রূষা ও অন্ধকার (পর্ব সাত)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mausumi Goswami
Mausumi Goswami
5 years ago

লেখাটা খুব ভালো। কী মায়া ওদের , অথচ আমরা সুস্থ সবল হয়েও বুঝি না ওদের কত সময় ! লিডারদের অস্তিত্ব নিয়ে মাথাব্যথা নেই। সময়টাই বিপন্ন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 No Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657765
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]