Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ছড়াঝুলি ওমা সরস্বতী

IMG_20210211_225943
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • February 12, 2021
  • 7:29 am
  • One Comment

তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা| তখনো differently abled বাচ্চাদের special education বা বিশেষ প্রশিক্ষণের ব্যাপারটি দেশে ততো চালু হয়নি| মানে থিওরি চালু হলেও সাধারণ মানুষের কাছে তেমন একটা পরিচিতি পায়নি| বরঞ্চ special child জন্মালে বাবা মা তাকে স্বাভাবিক ভেবে নিয়ে কল্পরাজ্য তৈরি করে ফেলতেন- নিজেদের মিছামিছি তৃপ্ত করতেন কিংবা শিশুটিকে লুকিয়ে রাখতেন|

দেশে যখন special education প্রসারের এমন হাল ঠিক সেই সময় এক বৃদ্ধ মানুষ লক্ষ্য করলেন — তাঁর একমাত্র নাতনিটি স্বাভাবিক বাচ্চার মত আচরণ করেন না| জন্মের মাস পাঁচেকের মধ্যেই স্থিতধী ঠাকুরদা অনুভব করলেন– কাছেপিঠে শব্দ হলে তাঁর নাতনিটি ফিরে তাকায় না এবং হাত পা ঘাড় কিছুই পুরুষ্টু নয়| দুপুরে কোলে নিয়ে ছাদে বসে ঠাকুরদা দেখেন— সূর্যের আলোয়ও দূরের বস্তু দেখতে সে চোখ কুঁচকোয়|

সেই দিন থেকে multiple disabled নাতনীর সাথে অদ্ভুত এক খেলা শুরু করলেন ঠাকুরদা| শব্দখেলা| হাতের কাছে একটা দোলনা বানিয়ে তার ওপর বসালেন শিশুটিকে| দোলনায় দোল খেতে খেতে শিশুর মনে মজা জন্মায় —| ছন্দ বলে —“এই তো আমি এসেছি রে।”

আর তখন কী করেন ঠাকুরদা? দুলতে থাকা শিশুর সামনে সারাদিন ধরে ছড়া বলে যান| নাগাড়ে ছোটে সে ছড়া নদী| এমনকি প্রতিদিন যে সমস্ত সাংসারিক কথা আমরা বলে থাকি বা ঘটনাচক্রে যা আমাদের বলতেই হয় — সবকিছুই ইচ্ছে করে দোলনায় বসা শিশুটিকে শুনিয়ে শুনিয়ে বলতেন|
ধরুন বাড়ির কেউ সত্যি দোষ করেছে| তাকে বকুনি দিতে হলেও শিশুটির সামনেই দিতেন| শিশু শেখে— কোনটাকে দোষ বলে, দোষ হলে কতটা রাগ করতে হয় এবং রাগ প্রকাশে কতটা চেঁচিয়ে (adequate loudness) শব্দ করতে হয়|

নিষ্ঠাবান শিক্ষক ঠাকুরদার নাতনি বড় হলো| শব্দ শিখলো| শব্দের ছন্দ শিখলো| সেই সঙ্গে শিখলো — কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হয় অর্থাৎ সমাজে শব্দপ্রয়োগের ন্যূনতম ঔচিত্যবোধ সে অর্জন করলো| সে যেমন কেউ দোষ করলে রাগের শব্দ বলতে শিখল আবার কেউ ভালো কাজ করলে কোন শব্দ দিয়ে তাকে প্রীত করতে হয় তাও শিখল| কারণ আলাদা ঘরে রেখে নয়—সবটাই ঠাকুরদা তাকে শেখালেন সমাজ ও সংসারের মাঝে ফেলে দিয়ে|

যে শিশু কোনোদিন স্কুলে যেতে পারবে না বা যাবার কথা চিন্তাও করতে পারে না কেউ তারও একটা স্কুল যাওয়ার সম্ভাবনা তৈরি হলো| এবার কী করলেন ঠাকুরদা| প্রিয় নাতনী— যার full spasticity তখন detected হয়ে গেছে সে যাতে স্কুল যাওয়াটাকেই ধর্ম জ্ঞান করে তার জন্য ফেলে দেয়া রঙিন কাপড়ের টুকরো দিয়ে ঠাকুরদা বানালেন স্কুলঝুলি| তাতে ভরে দিলেন কিছু বই| নাতনি ঐ স্কুল ঝুলি নিয়ে সারাদিন দাদুর কাছে বসে থাকে| তার মধ্যে তৈরি হতে থাকে একটা বইভর্তি বাড়ি অর্থাৎ স্কুলে যাওয়ার উত্তেজনা —খুশি —একটা —একটা ইচ্ছে| ভীষণ এবং তীব্র|

কোনো এক সকালে ঐ ঝুলিটি নিয়েই সে স্কুলে রওনা দিল তার special বুটজোড়া পরে| এক পা বড় এক পা সামান্য ছোট|আজও সে আমাদের স্কুলে পড়ে চলেছে| তার তিরিশ বছর বয়স হল| আজও তার স্কুলে আসার ইচ্ছেটাকে কেউ মারতে পারেনি| যেদিন স্কুলে আসা হয় না চিৎকার করে ঝগড়া করে —সে তো জানে স্কুলে না আসা বেঠিক কাজ এবং বেঠিক কাজে কীভাবে রাগ করতে হয় কিংবা কতটা রাগ করা উচিত| আজও আমি ক্লাসে ফাঁকি দিলে কড়া গলায় ধমকে ওঠে|

পড়া– ঝগড়া– প্রেম— আমার সাথে কোনটারই কি বিরাম আছে তার? ঠাকুরদার ছড়া পাখি হয়ে আজো তার ঠোঁটে বেঁধে আছে বাসা|

কেন গল্পটা বললাম?

একজন সংস্কারমুক্ত বৃদ্ধের differently abled শিশুর উন্নতির জন্য এই অনুভব ও তাৎক্ষণিক বুদ্ধিপ্রয়োগকে সম্মান জানাতে| সেই সঙ্গে গ্রাম ও শহরে যে সব গরিব মা বাবার এই ধরণের শিশু আছে তাঁদের খানিকটা নির্ভয় করতে|

সরকারী অর্থদান প্রকল্পের সুযোগ নিশ্চয় নেবেন –কারণ এ প্রাপ্তি আপনার অধিকার| কিন্তু কোনো কারণে হাতে অর্থ ও কাছেপিঠে special school এ পড়াবার সুযোগ না থাকলেও এ ধরণের শিশুকে প্রকৃতি, সমাজ ও মানুষের মাঝে স্থাপন করে—নিজের বুদ্ধি ও শ্রম দিয়ে জীবনে চলার উপযোগী করে তুলুন| তিরিশ বছর আগে এক বৃদ্ধ পেরে থাকলে আপনিও পারবেন| কারণ বইয়ের পাঠের চেয়ে এইসব শিশুর জীবনের পাঠ অনেক বেশি জরুরি|

দয়া করে special child-কে normal স্কুলে পাঠিয়ে ভুয়ো পাশের খেলায় মাতাবেন না| বাবা মাকে টেনেহিঁচড়ে পয়সার লোভ দেখিয়ে normal স্কুলে special child কে নিয়ে গিয়ে বই খুলে টুকতে শেখাবেন না| এরা আগে trainable তারপর educable, তাই না? একটি স্বাভাবিক শিশুর যেখানে এই পাশ ফেল না রাখায় মারাত্বক ক্ষতি সেখানে এইসব বাচ্চার ক্ষতির পরিমাণ নিশ্চয় আন্দাজ করতে পারছেন| নাকি আন্দাজ করা যাচ্ছে না?

নমস্কার নেবেন|

PrevPreviousভ্যাম্পায়ারদের লড়াই চলতে থাকে
Nextঅকর্মণ্য হাতুড়ে ও ঘরোয়া ডাক্তারি যন্ত্রপাতির গপ্পোNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sandip Goon
Sandip Goon
5 years ago

লেখাটা খুব সুন্দর হয়েছে। আমি একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি। পেশায় স্পেশাল এডুকেটর ও হাই স্কুল শিক্ষক। সাধারণ বিদ্যালয়ে অনেক বিশেষ শিশু পড়াশুনা করছে বর্তমানে। তারা দিব্যি সাধারনের সাথে থেকে trainable ও Educable দুটোই হচ্ছে। আমাদের দেশে স্পেশাল স্কুল গুলোর যা হল সেখান থেকে ভবিষ্যৎ তৈরি হওয়া খুবই মুশকিল।

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 4 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656328
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]