Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশে উত্তাল দ্বিতীয় ঢেউ

images (1)
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • April 22, 2021
  • 2:01 pm
  • No Comments

ওয়ার্ডে থইথই করছে করোনা। সন্দেহজনক রোগীরা তো বটেই, অদ্ভুতভাবে এমন সব বাচ্চাদের পজিটিভ আসছে যাদের সেরকম বলার মতো উপসর্গ নেই। সে তালিকায় সাধারণ ভাইরাল হেপাটাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, অল্পস্বল্প পেট-খারাপ, একবার জ্বর তড়কার পর সারা ওয়ার্ডে ছুটে বেড়ানো বাচ্চা ইত্যাদি কী নেই? কত বাচ্চা সুস্থ হয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হঠাৎ রিপোর্ট দেখা গেল পজিটিভ। পজিটিভদের কেউ হোম-আইসোলেশনে যাবে। বাড়াবাড়ি অসুস্থরা করোনা-ওয়ার্ডে ভর্তি থাকবে। হাজারো কাউন্সেলিং, বাড়ির লোকের উদ্বিগ্ন চাউনি, কান্নাকাটি, হোম-আইসোলেশনের নিয়ম বোঝানো ইত্যাদি মিলিয়ে পুরো গলদঘর্ম অবস্থা। মোটামুটি দুপুর সাড়ে-বারোটা বাজলেই রোজ ওয়ার্ডে ওয়ার্ডে এই এক ছবি! এখন হঠাৎ করে শুরু হওয়া কোনও অসুস্থতা মানেই সবার আগে কোভিডের কথাই ভাবতে হচ্ছে। সে জ্বর থাক বা না থাক। আজ আমাদের ইউনিটের পজিটিভ রোগীদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। এরকম চললে ক’দিন বাদেই করোনা ওয়ার্ডেও তিল ধারণের জায়গা থাকবে না। কী জানি, সামনের দিনগুলো কতটা ভয়ংকর হ’তে যাচ্ছে!

– কী করে হ’ল ডাক্তারবাবু? আমরা তো সবসময় মাস্ক পরে ছিলাম…

– আর পাশের বেডে? ওই মা যে বারবার মাস্ক খুলে ফেলছিল সেটা দেখেও কিছু বলেন নি কেন? আমরা তো আর ২৪ ঘন্টা চোখে চোখে রাখতে পারি না…

– বললে আবার কী ভাববে, সেই ভেবে…

– নিজের আর বাচ্চার ভালোর জন্য প্রয়োজন হ’লে গালাগাল দেবেন। এতবার বলার পরেও যারা নিয়ম মানে না তাদেরকে ভালোমানুষি দেখিয়ে কাজ নেই।

– যা হওয়ার হয়ে গেছে। এখন কী করবো ডাক্তারবাবু?

– যেমন বলে দিয়েছি বাড়িতে সেগুলো মেনে চলবেন। মনে করে মাস্ক পরবেন। সবাই মাস্ক পরে থাকলে রোগ সংক্রমণ অনেকটাই ঠেকানো যায়।

– আচ্ছা স্যার।

– আর ওই যেমনটা বললাম, রাস্তায়-বাজারে-গাড়িঘোড়ায় আপনার পাশে কেউ মাস্ক না পরলে সোজাসুজি বলুন। সবাই মিলে সতর্ক না হ’লে আপনার নিজের সচেতনতার বেশিরভাগটাই জলে যাবে।

ততক্ষণে গ্রাউন্ড ফ্লোরে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। ভ্যাক্সিনের জন্য লম্বা লাইন। আগে ভ্যাক্সিন নেওয়ার জন্য কামড়াকামড়ি চলছে। সিকিউরিটি দাদা-দিদিরা সামনের গেট বন্ধ করে এক একজন করে ঢোকানোর বন্দোবস্ত করছেন। চিকিৎসকদের তরফে দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে অনেকদিন আগে থেকেই সতর্কবার্তা দেওয়া শুরু হয়েছিল। কেউ শোনে নি, কথা রাখে নি কেউ। রোদ উপেক্ষা করে ভ্যাক্সিনের জন্য এই উদগ্রীব চাউনির কণামাত্র আগে থেকে হ’লে আমরা অনেক ভালো জায়গায় থাকতে পারতাম। শুধুমাত্র নিজেদের দোষে একটা প্রায় জিতে যাওয়া ম্যাচ হারতে বসেছি!

এর মধ্যেই অনেকে জানতে চাইছেন, ইমিউনিটি বাড়ানোর জন্য হরলিক্স, কমপ্লান, বোনভিটা খাওয়ানো যাবে কিনা। সবাইকে বলছি,

হরলিক্স নয়, ইমিউনিটির জন্য বরং আপনার বাচ্চাকে মরশুমি ফলে lick করান।

কমপ্লান না করে বেশি প্লান করুন। বাচ্চাকে একটা গোটা ডিম দিন। অনেক বেশি উপকার হবে। দামেও কম হবে।

বোনভিটা কেন দেবেন? বোন কিংবা ভাই, ভিটামিনের অভাব মেটাতে শাকসব্জী দেওয়া চাই।

বছরখানেকের ধুন্ধুমার নাটক পেরিয়ে এখন আর কেউ করোনা ঠেকাতে আয়ুর্বেদিক ক্কাথ কিংবা আর্সেনিকাম অ্যালবাম খাওয়া যাবে কিনা জানতে চাইছেন না, এটুকুই বাঁচোয়া। করোনারোধক তাবিজ-কবচওলাদেরও আর দেখা নেই। মারীর দেশের দ্বিতীয় ঢেউয়ের দিনে শুধু আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসাই ভরসা। যদিও ঢেউয়ের গতি দ্রুত না কমানো গেলে সে দেওয়ালও ভেঙে পড়া সময়ের অপেক্ষা।

PrevPreviousপাঞ্চজন‍্যে শঙ্খ মুখরিত হোক
Nextদ্বিতীয় ঢেউ এর দিনগুলি ৯Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 2 Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 No Comments

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

হাতুড়ি

August 29, 2026 No Comments

ভাঙা তো সহজ, গড়াটা কঠিন হাতুড়ি থাকলে ছেনি হাতে নিন শুধু যদি হন হাতুড়ি-মালিক, দুনিয়া পেরেক মনে হবে ঠিক হাতুড়ি একলা হাতে বেমানান তার জানা

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

সাম্প্রতিক পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

হাতুড়ি

Arya Tirtha August 29, 2026

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670949
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]