Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন

311922319_1892071997806792_7815973622065465772_n
Dr. Anindya Sundar Mandal

Dr. Anindya Sundar Mandal

Junior Resident, Medical College
My Other Posts
  • December 2, 2022
  • 9:43 am
  • No Comments
অবশেষে আজও দিনভর টালাবাহানার পর ঘোষিত হল ইলেকশনের ডেট। ৭ বছর। দীর্ঘ ৭ বছর পর আবার মেডিকেল কলেজ কলকাতার স্টুডেন্টস ইউনিয়ন তৈরী হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে। কলেজে কলেজে ইউনিয়ন ইলেকশন তুলে দিয়ে সিলেকশনের মাধ্যমে সরকারের দালাল অথোরিটির আদেশ পালন করা ‘ভালো’ ছাত্রছাত্রীদের কাউন্সিল নয়; ছাত্রছাত্রীদের দাবি দাওয়া কন্ঠস্বর যাতে ন্যায্যভাবে উঠে আসতে পারে, তার জন্য মেডিকেল কলেজে ইউনিয়ন ইলেকশন অনুষ্ঠিত হবে আগামী ২২ শে ডিসেম্বর। ছাত্রছাত্রীরা নিজেরাই যেখানে বেছে নেবে তাদের নিজের প্রতিনিধিদের। আর তার নেপথ্যে MCDSA-র হারা না মানা লড়াই। ইউনিয়ন ইলেকশন তুলে দিয়ে অগণতান্ত্রিক কাউন্সিল মডেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের কন্ঠস্বর কবরে চাপা দেওয়ার নয়া উদারবাদী চক্রান্তের বিরুদ্ধে এ জয় নিঃসন্দেহে ঐতিহাসিক। এ জয় কারো হাত পা ধরে চেয়ে পাওয়া নয়। দিনের পর দিন মাটি কামড়ে পড়ে থেকে লড়াই দিয়ে পাওয়া।
আরো একবার MCDSA এই একটি মাত্র কলেজে উপস্থিত থেকেও বর্তমান সময়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিল সময়ের খাতে বইতে বইতে বর্তমান বৃহৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আরো কতটা প্রাসঙ্গিক উঠেছে তার লড়াই। মেডিকেল কলেজগুলোর মধ্যে তো প্রথম বটেই, যে টানা লড়াই দিয়ে এই ইউনিয়ন ইলেকশনের দাবি MCDSA ছিনিয়ে আনল, বাংলার ছাত্রছাত্রী রাজনীতিতে নিঃসন্দেহে তা একটি ল্যাণ্ডমার্ক।
বাংলার অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতেও ছড়িয়ে পড়ুক ইউনিয়ন ইলেকশনের দাবি। কাউন্সিল নয়, ইউনিয়ন। ছাত্রছাত্রীদের কন্ঠস্বরকে চাপা দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠুক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আর যে ছাত্রটি ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েও শেষে নীরব থেকে যেতেই বাধ্য হয় বহিস্কার হওয়ার ভয়ে, যে ছাত্রটি পিতৃতান্ত্রিক পাওয়ার স্ট্রাকচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েও নীরব হয়ে থেকে যেতে বাধ্য হয় ক্ষমতার কাছে পরাজয় স্বীকার করে কিংবা ফেসবুকের পাতায় সীমাবদ্ধ থেকে, ইচ্ছার বিরুদ্ধে যে ছাত্রটি আজও বাধ্য হয় শাসকদলের কোন দাদার ভয়ে শাসকদলের মিছিলে অংশ নিতে, পরিকাঠামো -বিহীন ল্যাবে দাঁড়িয়ে যে ছাত্রীটি শুধুই দীর্ঘনিশ্বাস ফেলে; MCDSA-র লড়াই হয়ে উঠুক তাদের অনুপ্রেরণা। হয়ে উঠুক বাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লড়াইয়ের অনুপ্রেরণা। গড়ে উঠুক আরো DSA বা যাদবপুরের DSF র মত এরকম ছাত্রছাত্রীদের লড়াইয়ের নিজস্ব সংগঠন। কোন সাংসদীয় দলের পদলেহন না করে যে সংগঠনগুলি হবে ছাত্রছাত্রীদের নিজেদের অধিকার নিজে বুঝে নেওয়ার সংগঠন, নিজেদের হকের দাবি নিজেরাই লড়ে নেওয়ার সংগ্রামী সংগঠন। একখানা DSA বা DSF যদি এতোটা লড়াই দিতে পারে; শত শত কলেজে জন্ম নিলে তা ছাত্রছাত্রীদের নিজস্ব যে প্রতিস্পর্ধী ক্ষমতার জন্ম দিতে পারে….. সে ক্ষমতা ইতিহাসই আমাদের দেখিয়েছে।
পরিশেষে DSA-র সকল জুনিয়রদের জন্য এটাই বলা, এই লড়াই দিয়ে আদতে আর একটা নতুন লড়াইয়ের শুরু হল। সর্বোচ্চ শক্তি নিয়ে প্রস্তুত হ’ আগামীর দিনগুলোর জন্য। শাসকের ক্ষমতার দালালদে’র দালালির ক্ষমতা অনেক বেশী, অজানা নয়। কিন্তু তোদের লড়াই তো শুরুই হয়েছে অসম যুদ্ধে অসীম ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর জন্যে।
PrevPreviousঅ্যান্টিবায়োটিক এবং একটি সম্ভাব্য বিশ্বযুদ্ধের গল্প
Nextশিশুর পুষ্টির সমস্যাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 4 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656487
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]