Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সূর্যমুখী ও অলৌকিক ফড়িং

IMG-20200504-WA0131
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • May 7, 2020
  • 8:23 am
  • One Comment

সে এক রূপকথা ।

দেশের পর দেশ তখন লড়ে চলেছে শত্রুর বিরুদ্ধে, খিদের বিরুদ্ধে।  কেউ পারছে, কেউ লড়াইয়ের ময়দানে … সে থাক।  কিন্ত সে শত্রু- যেন ইন্দ্রজিতের মতো- অদৃশ্য থেকে ছুঁড়ে চলেছে একের পর এক মৃত্যু। সভ্যতার ইতিহাসে এমন অভিশাপ – মনে পড়ে না খুব বেশি!

ইয়েমেন থেকে একদিন সূর্যমুখী মেয়েটি জানালো- পাহাড়ের গায়ে যত গাছ ছিল, তার অল্প কিছু পাতা বাকি আছে। সে ক’টা ফুরালে, খিদে আর লাগবে না মনে হয়!

আফ্রিকা থেকে এক সূর্যমুখী মা জানালো- সর্বভূক রাক্ষুসে বাচ্চাগুলো কাঁদছিল খুব।

বললাম- চুপ! মুখপোড়ার দল! এই তো উনুনে….তখন ঢাকনা দেয়া হাঁড়িতে জল আর পাথরের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাচ্ছিল একসাথে!

পৃথিবীর নানা দেশে আরো কত সূর্যমুখীরা তাকিয়েছে আকাশে- খবর আসেনি সব।

ভারতের একটি রাজ্য থেকে পুলিশ জানালো- ঢালাই মেশিনের ভেতর সিমেন্ট আর বালির মত মিশে ছিল গোটা পঞ্চাশেক সূর্যমুখী প্রাণ। বন্দী করা হয়েছে!

করোনাকে ধোঁকা দিতে, স্যানিটাইজার লেখা ত্রিপল ঢাকা গাড়িতে ব্যারেলের বদলে ছিল অভুক্ত সূর্যমুখী কিছু। পুলিশকে ধোঁকা দেয়া যায়নি মোটেই!

অথচ তখন সূর্যের তেজ কমে আসছিল। শুধু খিদে আর মৃত্যু ছাড়া কারো কোন তেজ নেই যেন!

হঠাৎ একদিন এক অলৌকিক সকালে সবাই… রান্নার মাসি, সাফাই কর্মী, ড্রাইভার, গেটের দারোয়ান, পরিযায়ী শ্রমিক, অটো রিকশা টোটো চালক, দিনমান খেটে খাওয়া মজুর, সব্জিওয়ালা থেকে শুরু করে দুধওয়ালা- ব্যাংকের পাসবই নেই এমন সব সূর্যমূখীরা- তাকালো আকাশের দিকে, সূর্যের দিকে- মুখ হা করে- এইসব সূর্যমুখীরা দেখলো- একটা বিশালাকৃতির সুদৃশ্য ফড়িং উড়ে এসেছে আকাশে- তারপর আরো অনেক ফড়িং… তারা একে একে ছড়িয়ে পড়লো সারা আকাশ জুড়ে।

কথিত ছিল, এমন ফড়িং সব আশীর্বাদ বয়ে আনে সূর্যের থেকে। এই বুঝি টুপটাপ ঝরে পড়বে কয়েক মুঠো চাল- চালহীন জলভরা ভাতের হাঁড়ির মুখ খুলে গেছে- বাষ্পের চাপে। সে ও সূর্যমুখী!

সদ্য যোদ্ধার খেতাব পাওয়া কিছু ঢাল তরোয়াল হীন নিধিরামও দাঁড়িয়েছে এসে- যুদ্ধক্ষেত্রে। ক্ষত-বিক্ষত সূর্যমুখী সব তাঁরাও তখন। মেঘের আড়ালে থাকা শত্রুকে ঘায়েল করতে হবে- ফড়িংয়ের থেকে যদি
একটা বর্ম মেলে…

দ্রুম দ্রুম … এদিকে ওদিকে তখনো ব্যয়বহুল যুদ্ধ চলছে, অন্ধকারে…
কিছু সূর্যমুখী সৈনিক নিথর হয়ে পড়ে- কেন কেউ খবর রাখে না! বাহাত্তর বছর পরও সূর্য ওঠেনি-
মৃত্যু উপত্যকায় !

সুদৃশ্য ফড়িং বিকট শব্দে ডানা ঝাপটিয়ে উড়তে শুরু করেছে … উড়েই চলছে ….

তারপর একসময় ফড়িংয়ের পেট থেকে শুরু হয় আশীর্বাদী মূল্যবান পুষ্পবৃষ্টি। সাথে আসে দৈববাণী – নেই ঢাল তরোয়াল?
ক্ষতি নেই মরে গেলে,
মরণের বীমা ফেলে!
ছেড়ো না কো হাল!

সূর্যমুখীদের লক্ষ্য করে…. ফড়িংয়ের পেট থেকে চাল আর বর্মের বদলে ঝরতে থাকে কয়েকশো টন ফুল।

এক কবি তাঁর লেখা কবিতা ছিঁড়ে ফেলে – ফের নতুন করে লেখে- যদি জোটে মোটে দুইটি পয়সা,/ চাল কিনো না গো ক্ষুধার লাগি!/থালা পেতে থাক সূর্যমুখীরা,/ পুরোটায় তার ফুল কিনে দিও হে ফড়িংয়ের অনুরাগী।

সূর্যমুখীরা জানে- এইসব অলৌকিক ফড়িংয়েরা পুষ্পবৃষ্টি শেষে উড়ে যাবে- রাজার সভায়।

সেখানেই এইসব রূপকথাদের রূপরেখা আঁকা হয় ।

PrevPreviousহাম তুম এক কামরে মে বনধ হে
Nextকরোনার কালে গুটিবসন্ত নির্মূলের কথা প্রথম পর্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
6 years ago

অসাধারন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

August 26, 2026 No Comments

১

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

August 26, 2026 No Comments

২৫ আগস্ট ২০২৬ আগস্ট মাসের ১ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আচমকাই ঘোষণা করলেন ওনার কাছে খবর আছে যে ২৭ লক্ষ ডিলিটেড ভোটারের মধ্যে মাত্র ৭ লক্ষ

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

August 26, 2026 No Comments

ক’দিন আগে একখান পোস্টে বলেছিলাম, সরকারি চাকরি করব না। সেই সূত্রে একটা প্রশ্নের সামনে দাঁড়িয়েছি, সবাই যদি দায় ঝেড়ে ফেলে, তাহলে সরকারি স্বাস্থ্যব্যবস্থা চলবে কীভাবে!

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

সাম্প্রতিক পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

Dr. Samudra Sengupta August 26, 2026

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha August 26, 2026

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

Dr. Subhanshu Pal August 26, 2026

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670184
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]