Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাম তুম এক কামরে মে বনধ হে

IMG_20200506_174654
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • May 7, 2020
  • 8:21 am
  • No Comments

চলছে লকডাউন ?। দুজনেই ২৪ ঘণ্টা কাছাকাছি ?। সমীক্ষা বলছে, এর ফলে বাড়ছে অবাঞ্ছিত প্রেগন্যান্সির সমস্যা ?। অনেক দম্পতিই যদিও এই সময়ে সন্তান চাইছেন না । কারণ ভবিষৎ অনিশ্চিত ?। কাজেই সন্তান না চাইলে এ সময়ে বাড়তি সতর্ক হতেই হবে ?। গর্ভনিরোধের জন্য যে পদ্ধতি উপযুক্ত মনে হয় তাই ব্যবহার করতে হবে ?। খুব দরকার হলে এমার্জেন্সি কনট্রাসেপটিভ পিলও ব্যবহার করা যেতে পারে, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে??‍?। আপনার আনন্দ❤️ যেন আপনার নিরানন্দের ? কারণ না হয়।

গর্ভনিরোধের নানা উপায়

গর্ভনিরোধ নিয়ে আর কোনও রাখঢাক নয়। অবাঞ্ছিত সন্তানধারণের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

মহিলাদের জীবনে যে কোনও সময়ে কন্ট্রাসেপশন বা গর্ভনিরোধক ব্যবস্থা অবলম্বনের প্রয়োজন হতে পারে। সন্তান জন্ম দেওয়ার পর, নববিবাহিত কিংবা হঠাৎ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার পরে অবাঞ্ছিত গর্ভরোধ করার জন্য এর কোনও বিকল্প নেই। যদিও সবার জন্য একই রকম পদ্ধতি কার্যকর নয়। যে মহিলা সদ্য সন্তানের জন্ম দিয়েছেন আর যিনি অসাবধানবশত শারীরিক মিলনে লিপ্ত হয়েছেন তাঁদের দুজনের অবশ্যই দুরকম ব্যবস্থা গ্রহণ করা দরকার। তবে কার জন্য কী পদ্ধতি বেশি কার্যকর তা স্ত্রীরোগ বিশেষজ্ঞই ঠিক করে দিতে পারেন।

গর্ভনিরোধকের বিভিন্ন পদ্ধতির বিভিন্নরকম ভূমিকা। যেমন কোনও পদ্ধতি শুক্রাণু-ডিম্বাণু মিলনে বাধা সৃষ্টি করে তো কোনওটা আবার ডিম্বানু নিঃসৃত হতেই দেয় না। দেখে নেওয়া যাক কোন পদ্ধতি কীভাবে কাজ করে।

স্বাভাবিক পদ্ধতিঃ

মহিলাদের উর্বর দিনগুলোতে সহবাস থেকে বিরত থাকা। এই প্রক্রিয়া খুবই নিরাপদ অর্থাৎ শরীরে কোনও সমস্যা হয় না। তবে এর ওপর অনেক সময়েই ভরসা করা যায় না। বিশেষকরে যেসব মহিলার পিরিয়ড অনিয়মিত হয় তাদের এর ওপর আস্থা না রাখাটাই শ্রেয়।

ব্যারিয়ার মেথড বা প্রতিবন্ধক পদ্ধতিঃ

এই পদ্ধতিতে শুক্রাণু-ডিম্বাণুর মিলনে বাধা সৃষ্টি করা হয়। ফলে গর্ভসঞ্চার হয় না। পুরুষ ও মহিলাদের জন্য তৈরি কন্ডোম, ডায়াফ্রাম ইত্যাদি ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরি করা যায়। এর আরেকটা উপকারি দিক হল, এতে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আটকানো যায়।

মেকানিক্যাল মেথডঃ

ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস অর্থাৎ জরায়ুর ভেতরে ইংরেজি টি অক্ষরের মতো দেখতে একটা ডিভাইস বসিয়ে দেওয়া হয়। এটি গর্ভনিরোধে সাহায্য করে।

সার্জিক্যাল মেথডঃ

যাঁরা ভবিষ্যতে আর সন্তান চান না তাঁদের জন্য এটা সবচেয়ে উপযুক্ত। পুরুষদের ভ্যাসেকটমি বা নির্বীজকরণ আর মহিলাদের স্টেরিলাইজেশন করলে স্থায়ীভাবে গর্ভসঞ্চার আটকানো যায়।

ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা গর্ভনিরোধক বড়িঃ

এই পদ্ধতিতে শরীরে হরমোনের কার্যকলাপকে একটু পরিবর্তিত করে দেওয়া হয়। এই মুহূর্তে গর্ভনিরোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এই পিল। বিশেষকরে লো ডোজের ইস্ট্রোজেন-প্রোজেস্টেরন কম্বাইন্ড পিল এখন বহু মহিলার জীবনে ভরসা জোগাচ্ছে। কারণ এর সাইড এফেক্টস নেই। উপরন্তু পলিসিস্টিক ওভারি, পিরিওডের সময় ব্যথার সমস্যা থাকলে তা দূর হয়। এছাড়া পিলে পুরুষ হরমোন নিয়ন্ত্রিত হওয়ার কারণে ত্বকে জেল্লা আসে। মহিলাদের কাছে এটা একটা দারুন প্রাপ্তি।

তবে ব্রেস্ট ফিড করানো মহিলাদের কম্বাইন্ড নয়, খেতে হয় প্রোজেস্টেরন ওনালি পিল। এই পিল বুকের দুধের ওপর কোনও প্রভাব ফেলে না।

এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলঃ

অসাবধানতাবশত  মিলনের ফলে অবাঞ্ছিত গর্ভসঞ্চার আটকানোর জন্য এই পদ্ধতি ব্যবহারে ভাল ফল পাওয়া যায়। সহবাসের পর ৭২ ঘন্টার মধ্যে ১৫০ মিগ্রা লিভোনরজেস্টিল বড়ি খেতে হয়। সবচেয়ে ভাল ফল পাওয়া যায় ২৪ ঘন্টার মধ্যে খেতে পারলে। এরপর যত সময় গড়ায় ততই বিপদের আশাঙ্কা একটু করে বাড়তে থাকে। তবে এটা এক-দুবার চলতে পারে, নিয়মিত খাওয়া একদম চলবে না। নিয়মিত খেলে নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

PrevPreviousকরোনার আউটডোর
Nextসূর্যমুখী ও অলৌকিক ফড়িংNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

August 26, 2026 No Comments

১

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

August 26, 2026 No Comments

২৫ আগস্ট ২০২৬ আগস্ট মাসের ১ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আচমকাই ঘোষণা করলেন ওনার কাছে খবর আছে যে ২৭ লক্ষ ডিলিটেড ভোটারের মধ্যে মাত্র ৭ লক্ষ

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

August 26, 2026 No Comments

ক’দিন আগে একখান পোস্টে বলেছিলাম, সরকারি চাকরি করব না। সেই সূত্রে একটা প্রশ্নের সামনে দাঁড়িয়েছি, সবাই যদি দায় ঝেড়ে ফেলে, তাহলে সরকারি স্বাস্থ্যব্যবস্থা চলবে কীভাবে!

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

সাম্প্রতিক পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

Dr. Samudra Sengupta August 26, 2026

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha August 26, 2026

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

Dr. Subhanshu Pal August 26, 2026

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670003
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]