Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মহালয়ার দিনের ভয়াবহতা ও আমাদের অসহায়তা

IMG_20201001_145902
Dr. Kshetra Madhab Das

Dr. Kshetra Madhab Das

Physical Medicine & Rehabilitation Specialist, Poet & Singer.
My Other Posts
  • October 2, 2020
  • 6:42 am
  • No Comments

বলা বারণ

জানি কিছু বলা বারণ, তাই বলছি না কিছু। ধর্মীয় আচার, পারিবারিক ঐতিহ্য, লোকাচারের ভাবাবেগ; জানি এসব নিয়ে কিছু বলা বারণ। তাই আসুন আবেগের বন্যায় ভেসে গিয়ে ভুলে যাই শারীরিক দূরত্বের কথা, ভুলে যাই মাস্ক পরার কথা, ভুলে যাই শিয়রে শমনের কথা। এসব বিশেষ দিনে এসব একঘেঁয়ে, বিরক্তিকর কথা তোলে কোন আহাম্মকে! দেখছেন না মিডিয়াও কীরকম গা ভাসিয়ে দিয়েছে আবেগের সফেন সমুদ্রে! হয়তো কালপরশু আবেগের পালে টি আর পির হাওয়া কম বুঝলে প্রশাসনকে অপদার্থ বলে গালাগাল দিয়ে ঘন্টাখানেকের চর্বি চর্বণ নামানো যাবে। আজ কোনো বিতর্ক নয়। খুব বেশি হলে ‘মহালয়া শুভ না অশুভ’, ‘বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী না উত্তমকুমারের দেবী দুর্গতিহারিণী’, ‘মিমির না দিতিপ্রিয়ার দূর্গা’, – এসব বিষয়ে বিতর্ক চলতে পারে। আজকের দিনে অন্য কোনো বিতর্ক নয়। আজ কুল, chill, boss! কিন্ত আমার যে এই ফটোগুলো দেখে যাকে বলে chill down the spine হচ্ছে! একদিনে প্রায় একলক্ষ সংক্রমণের চোখ সয়ে যাওয়া অতি সাধারণ তথ্যের কথা ভেবে, দশলাখ পেরিয়ে যাওয়া চিকিৎসাধীন কোভিড রোগীর অকিঞ্চিৎকর পরিসংখ্যান দেখে, দৈনিক সুস্থতার দৈন্যতার ছোট্টখবরে চোখ আটকে যাওয়ায়, সাড়ে তিনশ পেরিয়ে যাওয়া ডাক্তার মৃত্যুর তুচ্ছাতিতুচ্ছ ঘটনার ধাক্কায় শিরদাঁড়ায় ঠাণ্ডা শিহরণের স্রোত বইছে। এই দেখুন আবার বেআক্কেলে কথাবার্তা! উৎসবের মরশুম সবে শুরু, জনগণের আবেগ নিয়ে কে খেলবে গুরু? প্রশাসন শক্ত হলে বিরোধীরা গোল দিয়ে বেরিয়ে যাবে। প্রশাসন নরম থাকলে বিরোধীরা চরম হবে পরে, হিসেব কষে উৎসব-টুৎসব কেটে গেলে। আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখন আবেগের প্রাবল্যে, প্রবল প্রতিযোগিতায়, চোখে পটি বেঁধে গান্ধারী। আসলে জনগণ জানে আবেগ, মানে নিষেধ ভাঙার নিয়ম। আমরা সাবধানতাকে ভয় বলে পরিহাস করি, নিয়মনিষ্ঠকে OCD রোগী বলে খ্যাপাই। আমরা জানি না পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। যা হয়ে এসেছে প্রতি বছর, ঠিক সেরকমটাই আমাদের চাই-ই-চাই। তাই আপাতত এসব বাজে লেখায় মন না দিয়ে, পুজোর চারদিন (বা দশদিন) জমিয়ে ঘোরার প্ল্যান-প্রোগ্রামটা করে ফেলুন। আর কে না জানে পুজোর কদিন মাস্ক-ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, এসব জাস্ট পোষায় না গুরু।

অতএব, আপাতত “তব অচিন্ত্য…”। তবে শেষমেশ “জয়সঙ্গীত ধ্বনিছে তোমারই ভুবনে” গাইতে গেলে যে কিছুটা দায়িত্বপালন করতে হয় আমাদেরও! Oh shit!!! আজকের দিনে আবার ঐসব দায়িত্ব-ফায়িত্বের অলুক্ষুণে কথাবার্তা! “কে আছিস? আঁতেলটাকে Facebook থেকে বের করে দে তো!”

PrevPreviousকরোনা যাপন ৪
Nextনন্দীগ্রাম থেকে সেবাগ্রামNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এক বিকল্পের পথে….

August 8, 2026 No Comments

“অভয়া” আমাদের মাঝে আর নেই। এই সমাজের গর্ভ থেকেই জন্ম নেওয়া কিছু পশু নৃশংসভাবে তাঁকে ধর্ষণ ও হত্যা করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ২০২৪-এর

To protect the dignity of doctors and women… Join us

August 8, 2026 No Comments

সরকার বদলে গেলো তবুও বিচার হলো না…

August 8, 2026 No Comments

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

August 7, 2026 No Comments

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

August 7, 2026 No Comments

প্রস্তাবনা বিশ শতকের রাজনৈতিক সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে জর্জ অরওয়েলের নাম অনিবার্যভাবে সামনে আসে। অথচ অরওয়েলের গুরুত্ব কেবল এই কারণে নয় যে তিনি স্বৈরতন্ত্রের

সাম্প্রতিক পোস্ট

এক বিকল্পের পথে….

Sukalyan Bhattacharya August 8, 2026

To protect the dignity of doctors and women… Join us

Abhaya Mancha August 8, 2026

সরকার বদলে গেলো তবুও বিচার হলো না…

Abhaya Mancha August 8, 2026

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

Abhaya Mancha August 7, 2026

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

Dr. Sukanti Bhattacharya August 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658840
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]