Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্যাঙাতনি

220696238_2327900450676271_5507828956668597125_n
Dr. Sarmistha Das

Dr. Sarmistha Das

Dermatologist
My Other Posts
  • August 2, 2021
  • 8:07 am
  • No Comments

ভর দুপুরে দরজায় ধাই ধপাধপ। — খোলেন খোলেন
কে আবার! পাড়াচড়ানি স্যাঙাতনি। কোঁচড় থেকে দুটো টুসটুসে গাছপাকা আম বের করে ফিসফিস করে বলে–রাখেন রাখেন, দারুণ মিষ্টি।

আমি খেইমেই করে উঠি–নেব না নেব না। কার গাছ থেকে চুরি করে এনেছ।

কান মুচড়ে ভাবলেশহীন মুখে বলে – মা কালির দিব্যি, কারো গাছে আঁকশি দিই নি, পায়ের কাছে এসে পড়লে কি করব।

–এমনি এসে পড়ল? এ আম কার গাছের আমি বিলক্ষণ চিনি। ভটচাযবাড়ি ছাড়া পাড়ায় কারো এ গাছ নেই।

–ভটচাযবাড়িতে শেকড়, ডালপালা তো সব ঘোষ বাড়িতে, সারাদিন পাতা ঝেঁটোতে হয় তো এই শর্মাকেই। যে কটা এদিকে পড়েছিল দুটো করে সবাইকে বিলি করছি। নিজের পেটে সয় না–।

–তা হোক, আমি নেব না যাও।

স্যাঙাতনি একটু মনমরা হয়ে ফিরে গেল।।

বাগানের সব কটা গন্ধরাজ লেবু আমার গোনা। পাঁচিলের দিকে দু’চারটে করে রোজ হাওয়া। সেদিন দেখি নীল নাইটি স্যাট করে সরে গেল। সাঁঝের বেলা ধরলাম খপ করে — আমার লেবু কে নেয় বল দেখি?

স্যাঙাতনি কোমড়ে ওড়না পেঁচিয়ে গলার শিরা ফুলোতে লাগল — পেকে গিয়ে সব গাছতলায় লুটোচ্ছে, নিজেরা খাবেন না অন্যদেরও দেবেন না –দত্ত বাড়িতে লেবুগাছ নেই, ওরা সবাই ডালে লেবু চটকে ভাত খেতে ভালোবাসে। দিলাম দুটো। তাতে দোষের কি হল?

লাও ঠ্যালা! চুপ করে যাই। এ যদি ‘চুরি’ হয় ‘সমবন্টন’-কে কি নামে ডাকবো বল?

মুখুজ্জে বাড়িতে বিলেত থেকে মেয়ে জামাই এসেছে– লাউশাকের পোস্ত খাবার সাধ। অসময়ে বাজারে মিলছে না। স্যাঙাতনির কানে গেল।

–দাঁড়ান। দেখছি। পাঁচ নম্বর স্ট্রিটে একটা বাড়িতে দুটো লাউডগা দেয়ালের এপাশে দেখেছি কাল। সুয্যি উঠতেই এক থলে লাউডগা এনে ফেলল।

মুখুজ্জে গিন্নি আঁৎকে উঠলেন — অ্যাঁ– কার বাড়ি থেকে আনলি রে?

–ওসব ভাবতে হবে না। পাঁচিলের এপাশ থেকে একটু টান মারতেই এতগুলো ডগা হাতে এল, চিন্তা কোরোনা। ও আবার গজাবে– মেয়েকে ভালো করে কষিয়ে রেঁধে দাও। বলেই দে ছুট ।

কোনোদিন পথে যেতে দেখি আঁকশি দিয়ে কারো গাছের পেঁপে পাড়ছে। চীৎকার করি– এই কর কি কর কি? মার খাবে একদিন।

–আপনে কাজে যান। ওই বাড়ির কাকুর খুব পেটখারাপ–একটু পেঁপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল ভাত করে দেব।

আমাদের পাড়ার ফল ফুলুরির এরকম বেশ সুন্দর বিলিব্যবস্থা। গাছ কিন্তু কখনো একেবারে ফাঁকা হয়না, সবাই জানে। রাতদুপুরে যদি মনে হয় একটা তাজা কাঁচালঙ্কা হলে আলুচোখাটা জমত ভালো–স্যাঙাতনির কানে গেলে ঠিক পেয়ে যাবেন। নিজে একা মানুষ, এক বাড়ির আউট হাউসে বাউল ফকির দিন কাটায়, সত্যিই এসবের ভাগ নিজে নেয় না।

পার্কে আছে একটা দৈত্যের মতো বেল গাছ –মগডাল, মেজ সেজ ছোট ডাল ভরা শ্রীফল ঝুলতে থাকে। কেউ পেড়ে খায় না। পাড়বে কি করে? গাছে চড়তে জানা আর রণপা দিয়ে হাঁটা — দুটোই এখন বিলুপ্ত বিদ্যা। বেল পাকে। পাখিদের তাতে কিছু যায় আসে না। ভোরবেলা স্যাঙাতনি কুড়িয়ে নিয়ে আসে। বাড়ি বাড়ি বিলি করে। কোঁচড় থেকে বার করে দুটো বেল — নেন, এটা কারো বাড়ির নয়। পার্কের তলা থেকে কুড়োনো –আপনার ধম্ম যাবে না।

আজ নিলাম–আর কিন্তু আনবে না।

সেই বোশেখ মাসে বেলের শরবত খাইলাম এবার খোলা লইয়া করি কি? কিছুই তো ফেলতে মন চায় না। রঙ বুলিয়ে হল একটা ক্ষুদে প্ল্যান্ট পট। এখন, স্যাঙাতনি খুব খুশি– কিছু দেবার সুযোগ পেয়েছে–এভাবেই আমার ক্ষ্যাপামিরা আস্কারা পায়, গাছ তলার পচা ফাটা বেল খোলা দেখলেই স্যাঙাতনি এনে দেয়–আর আমি —

PrevPreviousগণশত্রুর জবানবন্দী
Nextমৃত্যু, ডাক্তারের অমানবিক মুখ ও শংসাপত্রNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688709
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]