Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিপুল তরঙ্গ রে…

FB_IMG_1626311345610
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • July 16, 2021
  • 9:04 am
  • One Comment

বিপুল তরঙ্গ রে, আমার অন্যতম প্রিয় গান। কিন্তু এখন ওয়েভ, ঢেউ এইসব শব্দ শুনলে মনে এক অজানা আতঙ্ক চলে আসে। বিশাল এই ঢেউ যে কারো ঘর ভেঙে দেয়, সংসার তছনছ করে দিতে পারে তা কল্পনাও করতে পারিনি। শুনবেন কীভাবে?

সুমি আমার পুরনো পেশেন্ট। বাচ্চার চেষ্টা করছিল। কোভিডের জন্য চিকিৎসা বন্ধ ছিল। পরশু সুমি চেম্বারে এসেছিল, দিদি আর মায়ের সঙ্গে। আকাশ সঙ্গে ছিল না। কী রে কেমন আছিস? সুমি পায়ের দিকে মুখ করে বলল, এবার পিরিয়ডের সমস্যার জন্য এসেছি। সুমির মা ‘একটু আসছি’ বলে বেরিয়ে গেলেন। ওষুধ লিখে জানতে চাইলাম, আকাশের কী ওয়ার্ক ফ্রম হোম না কি আগের মতো ট্যুরে যেতে হচ্ছে। সব বাঁধ ভেঙে সুমি কেঁদে উঠল।

… চোখের জলের লাগলো জোয়ার দুঃখের পারাবারে,
হল কানায় কানায় কানা়কানি এই পারে ওই পারে।

কৃষের ডেলিভারি আমার হাতে হয়েছিল। এখন পাঁচ। ভ্যাকসিন নিতে এসে আমার সঙ্গে হঠাৎ দেখা। কৃষ্ণেন্দুর সঙ্গে নাম মিলিয়ে সায়ন্তনী রেখেছিল। সায়ন্তনী নজর কাড়ত ওর লাল লিপস্টিকের জন্য। সিজারের দিন আমার কাছে বকুনি খেয়েছিল লাল লিপস্টিক পরে ভর্তি হওয়ার জন্য। বকা খেয়ে হেসে বলেছিল, বাচ্চার সঙ্গে সেলফি নিতে হবে না। একটু না সাজলে হয়! আমরা সবাই হেসে উঠেছিলাম।

‘কীরে কৃষের ওজন ভীষণ বেড়ে গেছে। সারাদিন অনলাইন ক্লাস আর টিভি দেখে? এক্সারসাইজ করছে না?

স্যর, কৃষ্ণেন্দু চলে যাবার পর আমি এখন বাবা, মায়ের কাছে থাকি। কৃষও খুব জেদি হয়ে গেছে। যা চায় বাবা, মা তাই এনে দেয়।

কবে হল?

গত মাসে। সব চেষ্টাই করেছিলাম স্যর, হেরে গেলাম। সায়ন্তনী মাস্ক পরেছিল। তাই ওর লিপস্টিক না পরা ঠোঁট, না-হাসি মুখটা আমাকে দেখতে হল না।

..আমার তরী ছিল চেনার কূলে, বাঁধন যে তার গেলো খুলে
তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে।

শোভনবাবু ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। দুজনেরই বয়স ৫০ ছুঁতে চলেছে। যা জানলাম, তিন মাস আগে কোভিডে ওঁদের একমাত্র ২০ বছরের সন্তানকে হারিয়েছেন। ওনার স্ত্রীর দৃঢ় বিশ্বাস, আধুনিক চিকিৎসায় উনি আবার মা হতে পারবেন, হারিয়ে যাওয়া ছেলে ওনার কোলে ফিরে আসবে। যাবার আগে বাস্তববাদী শোভনবাবু বলে গেলেন, ডাক্তারবাবু কেউ ফিরে আসুক বা না আসুক, আমি আর কাউকে হারাতে চাই না।

…সেই পথ হারানোর অধীর টানে অকূল পথ আপনি টানে
দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে।

ওপরের তিনটে ঘটনাই সত্যি। এদের অনেকেই আপনারা চেনেন, এরা হয়তো আমার আপনার পরিবারের কেউ।হয়তো চেনেন না। এদের হারিয়ে যাওয়া আপনজনের ছবির তলায় RIP, ওম শান্তি, আর পারা যাচ্ছে না, ভগবান তুমি নেই–এমন কমেন্ট করেছেন। সেই ছবিগুলো আমার আপনার হতে পারত।

শুধু সরকারের ভরসায় না থেকে আসুন আমরা সবাই নিজেদের সাধ্য মতো চেষ্টা করি যেন আর কোনও ঢেউ না আসে। কোন দিশা হারা রাতে আকাশের তারায় আপনজনকে না খুঁজতে হয়।
?

PrevPreviousনিষিদ্ধ
Nextস্বৈরাচারীর প্যামফ্লেটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
5 years ago

আপাততঃ পাথর হয়ে আছি। মৃত্যু তরঙ্গ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

July 25, 2026 1 Comment

পুলিশ আর সেনাবাহিনী দিয়ে জনগণের সঙ্গে লড়াই করে জিততে পারেনি কোনো দেশের সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় হয়ত রাষ্ট্রের চরম দমন পীড়নের ফলে কিছুটা পিছু হতে হয়,

ভাঙ

July 25, 2026 No Comments

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

July 25, 2026 No Comments

আমার ঠিক মাথায় ঢোকে না এতোগুলো ন্যাশনাল চ্যানেল থাকার কী দরকার? দিল্লীতে CJP এর পার্লামেন্ট অভিযানের খবর পেতে পরপর ন্যাশনাল চ্যানেলগুলো দেখতে গিয়ে দেখি সর্বত্র

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

July 25, 2026 1 Comment

এই অদ্ভুত নামের আপাতদৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য এবং পৃষ্ঠপোষকতাহীন দলটির সূচনা অল্প কিছুদিন আগে। আমেরিকার বস্টনের ছাত্র অভিজিৎ দীপকে এর সূচনা করেন। কারণ? এর ভিত্তিতে ছিল

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

সাম্প্রতিক পোস্ট

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

Sanjoy Mukherjee July 25, 2026

ভাঙ

Pallab Kirtania July 25, 2026

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

Dr. Amit Pan July 25, 2026

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

Dr. Jayanta Bhattacharya July 25, 2026

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654492
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]