Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তোমাদের প্রশ্নঃ আমার উত্তর ৩

IMG_20210615_212215
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • June 21, 2021
  • 8:16 am
  • No Comments

দু’খানা প্রশ্ন এসেছে। দেখতে প্রায় একই। কিন্তু ভেতরের জিজ্ঞাসাটা আলাদা। একেবারেই আলাদা।

একজন প্রশ্ন করেছেন, মানো কি না তিনিই ঈশ্বরী?

অন্যজনের জিজ্ঞাসা, আপনি ঈশ্বর মানেন?

প্রথম প্রশ্নটার উত্তর আগে দিই। আজ এই বয়সে পৌঁছে পয়লা আষাঢ়ে সেই চিরন্তনীকে ঈশ্বরী ভাবি কিনা?

তার উত্তর এক কথায় হ্যাঁ। সে চিরন্তনী। অমর অজর অক্ষয়। বস্তুত এই নশ্বর জীবনে বহুবার সে সামনে এসেছে। এসে হারিয়েও গেছে। কিন্তু যে সময়টুকু আঙুল ধরেছিল, সেই মুহূর্তগুলো যেন আমার অনন্তে মিশে গিয়েছিল।

এই প্রশ্নটার অন্য দিকটা কৌশলী।

যে রূপেই ঈশ্বরী এসে থাকুক, ব্যাপারটা আসলে ভালোবাসাই। আমরা, এই সময়-খণ্ডে আবদ্ধ সামাজিক জীব। তাই সমাজ শোভন পোষাক পরাই, সেই ভালোবাসার গায়ে।

সেই ভালোবাসা পুরুষ আর নারীর হতে পারে। আবার আদৌ লিঙ্গ নির্ভর নাও হতে পারে।

যেহেতু ‘তিনিই’ ‘ঈশ্বরী’ কিনা প্রশ্ন করা হয়েছে, বোধহয় আমাকে ‘পুরুষ’ ধরে নিয়েই প্রশ্নটা করা হয়েছে।

হ্যাঁ, আমি শারীরিক ভাবে পুরুষই। শারীরিক কলকব্জা আর হরমোন ইত্যাদি অন্য অনেক পুরুষের মত আমাকেও আজীবন ভুগিয়েছে, স্বীকার করতেই হবে। যদিও এই ভুগিয়েছে কথাটা বাতুলতা।

তুঙ্গভদ্রার তীরে উপন্যাসে যেখানে মণিকঙ্কনা অন্য রাণীরা আছেন জেনেও রাজার প্রেমে পড়ে, আমাদের মনে কিন্তু রাজার চরিত্র ইত্যাদি দাগ ফেলে না। তখনকার সামাজিক বিন্যাসই ওই রকম ছিল।

এ যুগে বিন্যাস পাল্টিয়েছে। তাই সম্পর্কের গায়ে ওই সমাজশোভন পোষাক। তাতে ক্ষতি নেই কিছু।

সমস্ত সম্পর্ককেই যে শরীর অবধি পৌঁছাতে হবে, এটা অসুস্থ ভাবনা। কিন্তু প্রবল মানসিক তৃষ্ণায় যাকে ভালোবাসি তার দিকে অপলক তাকিয়ে থেকেছি। হ্যাঁ, তাকিয়ে থেকেছি পূজাবেদীতে বসা আমার সেই ঈশ্বরীর দিকে। সেটার কদর্থ করলে বিপদ।

সত্যিই বিপদ। ঈশ্বরীকে পূজার শেষে নিয়ম মেনে বিসর্জন দিতে হয় কখনও। পূজার আনন্দ-বেদনা-বিধুর মুহূর্ত গুলোই চিরন্তন। সেই স্মৃতিই বাঁচিয়ে রাখে।

নইলে, অন্যরকম ভাবলে, বিসর্জনের পর দ্রুত বেরিয়ে পড়ে খড়ের কাঠামো। সেই আঘাত নির্মম শুধু নয়। বড় কুৎসিত আর রুচিহীনও।

না, আমার ঈশ্বরী এমন কাজ করতেই পারেন না।

যে করেছে, সে ওই বিসর্জনের পরে ভেসে যাওয়া খড়ের কাঠামো। সে আমার কেউ নয়।

এই ঈশ্বরীকে নিয়ে একটা লেখা আপনাদের পড়াই।
★
নিশিলাগা মানুষের পাপ
——————————-
পয়লা আষাঢ় আজ। ব্যথা সইল আমার শহর।
নিরুপায় বৃষ্টি ভিজে কেটে গেল অনন্ত প্রহর ।

থেমে থাকল হৃৎপিন্ড। তৃষ্ণাতুর ঘরদোর বাড়ি,
বাকরুদ্ধ হয়ে চাইল যেন তোকে চিনে নিতে পারি।

আজ সারাদিন ধরে ঠিক যেন শীতের কাঁপন
আমূল নাড়িয়ে দিচ্ছে। এ গোপন ব্রত উদযাপন
যে জানতো, যার কাছে রাখা ছিল গোপন পাঁচালি,
তাকে চুপিচুপি বলি …
এই ভাল, না এসে বাঁচালি!

দুর্বল শেকড় জুড়ে অবৈধ মায়াভরা টান,
নিশিলাগা মানুষকে ঈশ্বরী নিয়ত পাঠান!

এই বেশ ভাল হল।
তা নইলে হয়তো বা আজই
ঝড় এসে উপড়ে নিত সাংসারিক সব বৃক্ষরাজি।

সাবধানে পার হই পাপ সাঁকো, একা … নিজে নিজে।
ঈশ্বরী হাসেন।
আমি বুঝে যাই … রক্ষা পাইনি যে ..
★
বোঝাতে পারলাম কি?

হ্যাঁ, তিনিই ঈশ্বরী! যতদিন বিসর্জনের বাজনা না বাজে!

পরের প্রশ্নটা আলাদা। উত্তরও আলাদাই দেব।

PrevPreviousস্মৃতিকথাঃ দুল
Nextফর্সা হবার স্টেরয়েড ক্রিমNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

খুশির ঝিলিক

July 24, 2026 No Comments

মহোৎসবে যুবক পথে যুবতীরা গাইছে গান প্রতিবাদী আওয়াজ ওঠে ওয়াং চুকের বাঁচুক প্রাণ! অনশনের কঠিন পথে প্রয়োজনে জীবন দান ফাটছে মাথা লাঠির ঘায় সেই রক্তে

কেন উত্তম মহানায়ক?

July 24, 2026 No Comments

বাঙালি জনমানসে মহানায়ক উত্তম কুমার একাধারে চিরন্তন মিথ ও নস্টালজিয়া। তাঁর চলে যাওয়ার চার দশক পরেও রূপালি পর্দায় তাঁর উপস্থিতি সমানে উজ্জ্বল। শুধু তারকাদ্যুতি (Stardom)

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

July 23, 2026 No Comments

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

July 23, 2026 No Comments

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিকল্প শক্তির উত্থান এবং প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ নতুন কিছু নয়। তবে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের

সাম্প্রতিক পোস্ট

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

খুশির ঝিলিক

Shila Chakraborty July 24, 2026

কেন উত্তম মহানায়ক?

Sanjoy Mukherjee July 24, 2026

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

Abhaya Mancha July 23, 2026

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

Sukalyan Bhattacharya July 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

653927
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]