Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘রাজসিক’ বাল‍্যকাল

IMG_20210112_230521
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 13, 2021
  • 8:32 am
  • 6 Comments

শরীর মন সব উথাল পাথাল করছে। এ্যাকে নিজে শয‍্যাশায়ী- এ্যাক্কেবারে অকেজো হয়ে গেছি- তায় একের পর ভ্রাতৃপ্রতিম- কন‍্যাসমা পুত্রসম সহকর্মীদের মৃত‍্যুসংবাদ আসছে। পাশ করার পরের দিন থেকে উপার্জনের জন্যে ছুটেছি। সারা রাতের ডিউটি করে ষাঠ টাকা, হিপ প্রোস্থেসিসে অ্যাসিস্ট করে এ্যাকশো, ছানি কাটাতে পঞ্চাশ – এ্যামন কি কোভিডের দিনগুলোতেও বসে থাকি নি। অথচ কোটিপতি তো ন‌ইই- মহৎ হ‌ওয়ার ব‍্যর্থ অহংকারে টাকাকড়িও ত‍্যামন কিছু জমে নি। কয়েক বছর পরে কী খাবো সেটাই চিন্তার ব‍্যাপার।

এই উথাল পাথাল সময়ে একটা ছোট সাউন্ড বক্সে পেন ড্রাইভ লাগিয়ে প্রাণপণ গান খুঁজছিলাম। এটাই আমার নেশা। অথচ কোনও গানেই মন বসছিলো না। হঠাৎ বহু পুরোনো একটা গান এক ঝলক শান্তি নিয়ে এলো। ছোটবেলার দুপুরে অনুরোধের আসরটা চোখের সামনে ভেসে উঠলো।

সত্যিই তো! মা সরকারি ডাক্তার, বাবা সরকারি বড়ো অফিসার, ছোটোবেলায় অভাব কথাটার সঙ্গেই পরিচয় ছিলো না। সে ভারি চমৎকার সময় ছিলো।

দীননাথ সুজিত টোটোন ভানুকাকুদা মিলন বাপি মণি গৌতম চূণী খোকন বাপ্তু শিবুদা গোপু তারক , এই – এখানে আমি থামি নৈলে ফর্দ বাড়তে বাড়তে চাঁদ সুয্যি ছুঁয়ে ফেলবে। অর্থাৎ একটা হৈহৈ দলপার্টি। যাকে বলে আদি অন্ত নেই।

তখন দীননাথের জামায় বোতাম থাকতো না বলে সেফটিপিন লাগিয়ে ঘুরতো। সুতরাং হাওয়াই চটির ফিতে ছিঁড়লে সেফটিপিন লাগিয়ে ঘোরাটা দিব‍্যি স্বাভাবিক ঘটনা ছিলো। অভাব কোথা থেকে নাক গলাবে বলুন দেখি?

গৌতম সকালে ফ‍্যানা ভাত খেয়ে মাঠে আসতো। ওকে ডাকতে গিয়ে আমিও জ‍্যেঠিমার দেওয়া ফ‍্যানাভাত গোগ্রাসে গিলে মাঠে এসেছি। লঙ্কা পেঁয়াজ দিয়ে। অল্প নুন । উফঃ সেই খেয়েই কী শক্তি!

সুজিতের প‍্যান্টের পোস্টাপিসে প্রায়‌ই বোতাম থাকতো না। ফাঁক দিয়ে ওর ছোট্ট চুঙ্কু উঁকি দিলেই সে ভারি একটা হাসি হতো। তাই পুজোর সময় যখন স্কুলের‌ ইউনিফর্ম‌ই পুজোর জামা বলে কিনে দেওয়া হতো তখন‌ আশ্চর্য হতাম না। ক্লাস সেভেনে একবার‌ একটা পলিয়েস্টারের নীলের‌ ওপর সাদা বড়ো বড়ো চেক জামা পেয়েছিলাম। সে বছর গর্বে মাটিতে পা পড়ে নি।

তখন বাঁকুড়ায়। তখন গরমকালে সকালে পিচুটি মুছতে মুছতে ইস্কুল। রোদ যখন চড়বড় করতো তখন ছাতা বগলে মুখ কালো করে বাড়ি ফেরা। তারপর শুরু হতো আমাদের চাঁদের পাহাড় অভিযান। টিউকল থেকে ওয়াটার বোতলে জল ভরে’ আল পথ ধরে ধরে চলে যাওয়া। সাঁওতাল পাড়া- ছোটো ছোটো নিকোনো দাওয়া- হাসিমুখ মাসিদের দল কুথায় যেঁছো গো সোনাবাবুরা .. নীল দাঁতের বাক্সে বাজতে থাকে জিন্দেগী হ‍্যায় এক সফর আ যা সনম মধুর চাঁদনীমে হাম তুম ….
শীতকাল।

গৌতমের পকেট ভর্তি নলেনগুড়। দু পাশে অড়হড় ডালের ঝোপ ঝুঁকে রয়েছে। নাকের ডগা আর কান ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি গোপেশ্বরের মটরশুঁটি ক্ষেতে। গোপেশ্বর অফিসের দড়ি টানাটানি খেলায় খুঁটি হয়। ওদের দলকে কেউ নড়াতে পারে নি। য‍্যামন মোটা ওর গোঁফ তেমনই মোটা ওর ভুঁড়ি। ক্ষেতে ইয়াঃ মোটা একটা তেল মাখানো লাঠি নিয়ে পাহারা দ‍্যায়। লোকটা অফিস যায় না কেন? একটা গাছ‌ও না নড়িয়ে দুহাতে মটরশুঁটি ছিঁড়ে পেছনে দাঁড়িয়ে থাকা চূণীকে ছুঁড়ে দেওয়া। ও সবচেয়ে ছোটো আর ছোটেও সবচেয়ে ভালো। মটরশুঁটি নিয়ে ঝিলের পাড়ে বসে গুড় দিয়ে খাওয়া। ঐ ঝিলেই দোদোর (মাতামহের) তৈরি করে দেওয়া ছিপ দিয়ে খলসে পুঁটি আর কৈ মাছ ধরা।

তখন যদি অভাব আমাদের শরীরে মনে দাগ ফোটাতে পারে নি আজও পারবে না। শাম ঢলে যমুনা কিনারে কভি রুখে কভি চলে রাধা চলে যমুনা কিনারে। গান বাজতে থাকুক। আমি ফিরে যাই অভাবহীন শৈশবে।

PrevPreviousমানামানি
Nextএক আশ্চর্য আবিষ্কারের সুবর্ণ জয়ন্তী ও বাঙালী চিকিৎসকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jayanta Bhattacharya
Jayanta Bhattacharya
5 years ago

বা!

0
Reply
Dipankar Ghosh
Dipankar Ghosh
Reply to  Jayanta Bhattacharya
3 years ago

ধন্যবাদ দাদা

0
Reply
Lily dutta
Lily dutta
5 years ago

Fire gelam aamader soishab er din gulote. Darun likhecho. Boes barar sathe sathe aamra garib hoechi . Soisab e aamra sujjer mato ujjwal chilam

0
Reply
Dipankar Ghosh
Dipankar Ghosh
Reply to  Lily dutta
3 years ago

লিলি দেবী সহস্র ধন্যবাদ

0
Reply
Satadalchakraborty
Satadalchakraborty
5 years ago

তুমি কেমন করে গান কর হে গুণী……

0
Reply
Dipankar Ghosh
Dipankar Ghosh
Reply to  Satadalchakraborty
3 years ago

তোমার মতো হয় কৈ প্রভু?

0
Reply

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633750
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]