Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্রোহকালের দিনলিপি: গল্পের ষোড়শ অধ্যায়

Screenshot_2024-09-30-00-38-35-46_6012fa4d4ddec268fc5c7112cbb265e7
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • September 30, 2024
  • 6:48 am
  • No Comments

২৭.০৯.২০২৪

৯১. ছোটরা যখন স্বাস্থ্য ভবন ঝাড়ু দিচ্ছিল এবং সেই ঝাড়ুর শব্দে নবান্ন অব্দি কাঁপছিল, তখন বড়রা গেল মেডিক্যাল কাউন্সিলের হালহকিকত জানতে। বছরের পর বছর ভোটে কারচুপি করে তৃণমূলী হার্মাদবাহিনী কাউন্সিলে অধিকার বজায় রেখেছিল। পশ্চিমবঙ্গের যত ডাক্তারি লবি, যার উপর থ্রেট কালচারের ভিত্তি নির্মিত- সবার আশ্রয়স্থল এই কাউন্সিল। অভীক দে, বিরূপাক্ষ ইত্যাদি সব ডাক্তার-গুণ্ডাদের চারণক্ষেত্র এটাই। তাদের অভয়ারণ্যের বাঘগুলো এখন পশ্চিমবঙ্গের থ্রেট কালচারের প্ৰধান নরখাদক!! অভীক দে, সৌরভ পাল ইত্যাদি ইত্যাদি…এখন আবার তাদের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের টিকি বাঁধা সিবিআইয়ের হাতে। এমতাবস্থায় সিনিয়র ডাক্তারদের কয়েকটি সংগঠন একত্রে মেডিক্যাল কাউন্সিলে যায় ডেপুটেশন জমা দিতে। সেখানে গিয়ে জানা যায় আরো সব বিস্ময়কর তথ্য!

৯২. এর মধ্যে সবচেয়ে বিস্ময়ের হলো মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার শ্রীমান মানস চক্রবর্তী মহাশয় বছর চারেক হলো অবসরগ্রহণ করেছেন এবং তৎপরবর্তী মাত্র ছয় মাসের একটা এক্সটেনশনের দলিল ওনার কাছে আছে। তারপর তিন বছরের বেশি সময় ধরে তিনি মেডিক্যাল কাউন্সিলের শীর্ষপদ অলঙ্কৃত করে বসে আছেন জাস্ট এমনি ভালো লাগছে বলে!! অর্থাৎ এই তিন বছর ধরে যেসকল ডাক্তারি পড়ুয়ারা রেজিস্ট্রেশন পেয়েছেন, তাতে যিনি স্বাক্ষর করেছেন, বকলমে তার কোনো আইনি মান্যতাই নেই।

কাউন্সিল থেকে বছরের পর বছর চারজন মানুষ মাসিক ৫০,০০০ টাকা ভাতা পান- কোন ভিত্তিতে কেউ জানেনা।

জনরোষ প্রশমিত করতে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের যে নাটক হয়েছে, তা আদৌ কাউন্সিলের সংবিধান মেনে দুই তৃতীয়াংশের বেশি সদস্যের মত নিয়ে হয়নি। সুতরাং কোর্টে এই রেজিস্ট্রেশন পুনরায় ফিরে পেতে সন্দীপ ঘোষের ত্রিশ সেকেন্ড সময়ও লাগবে না।
এত কিছুর পরেও মানসবাবু বিনীত গোয়েলের মতোই চেয়ার আঁকড়ে বসে থাকেন।

৯৩. এর মাঝে প্রধান সচিবের নির্দেশিকা সামনে আসে। এই নির্দেশিকা মূলত আন্দোলনের চতুর্থ পয়েন্ট নিয়ে। সম্ভবত এই পয়েন্টটাই সবচেয়ে সহজ ছিল সমাধান করা- প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেই সুরক্ষার দাবি মেনে নেওয়া হয়ে যায়, অন্তত কাগজে-কলমে তো বটেই। এক্ষেত্রেও তাই হয়েছে- স্কটল্যান্ড ইয়ার্ডের বাপ কলকাতা পুলিশের তত্ত্বাবধানে আমাদের সুরক্ষায় মুড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এই যে সুরক্ষা, এই যে সিসিটিভি- এগুলোকে যে দুষ্কৃতী ডাক্তারেরা হাপিস করে দেয় যথাসময়ে, যাদের উপস্থিতিতে সমস্ত সুরক্ষাই আদপে প্রহসনে পরিণত হয়- সেই দুষ্কৃতীদের বিরূদ্ধে ব্যবস্থার কোনো উচ্চবাচ্য করা হয়না। এবং এটাই স্বাভাবিক- কারণ এই দুষ্কৃতীরাই সরকারের ক্ষমতায়ন করে, কলেজে এবং হাসপাতালে সরকারি প্রভাব সুনিশ্চিত করে। আর তৃণমূল সরকার কালিদাস নয়, এরা গাছের সব ডাল কাটতে পারে, নিজের ডালটা অক্ষত রাখে।

৯৪. এরপর আসে আসল নেমেসিস- বাঁধ ভাঙা বন্যা, নাকি বাঁধ ছাড়া বন্যা? বন্যা মানবিক না প্ৰাকৃতিক জানা নেই, মোটমাট গোটা সাতেক জেলা জলমগ্ন হয়ে যায়। ডিভিসি জল ছাড়তে বাধ্য হওয়ায় এই দুর্যোগ- এই নিয়ে অনেক দর কষাকষি চলে কেন্দ্র-রাজ্যে, প্রতি বছরের মতোই। আবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিঞ্চিৎ আলোচনা হয়। ঘর ডোবে গরিব মানুষের, সে এক ভয়ংকর শীতল দৃশ্য!! এখন বন্যার মাঝে ডাক্তারি আন্দোলন বড় বেমানান। আর এখানেই আমরা বারবার হেরে যাই, নীতির প্রশ্নে। দু’কানকাটা নির্লজ্জতার চূড়ায় না উঠতে পারলে স্বৈরাচারী সরকারকে আঘাত করা যায় না। মমতা ব্যানার্জির জায়গায় মা দুর্গা এলেও যে কারণে বাম সরকারকে টলাতে পারতো না। নীতি নিয়ে দুর্নীতি এবং নীতিহীনতার সঙ্গে লড়াই করা যায়না। আমরা তাই আবারো একবার পিছিয়ে এলাম।

৯৫. বন্যাকে একটা বড় কারণ হিসাবে বললেও বন্যাই একমাত্র কারণ স্বাস্থ্যভবন অবস্থান প্রত্যাহারের- একথা বললে নিজের কাছেই অন্যায় হবে। প্রথমত একটা বড় ন্যারেটিভ তৈরি হয়েছিল, সরকার ৯০% দাবি মেনে নিয়েছে, তাও ডাক্তারেরা স্বাস্থ্যব্যবস্থা অচল করে আন্দোলন চালাচ্ছে। কিছু শতাংশ মানুষ বুঝেছে আমরা অনেক বড় বড় প্রতিশ্রুতি পেলেও নৈতিক জয় ছাড়া আদপে কিছুই পাইনি। কিন্তু আবারো দীর্ঘমেয়াদি দাবি নিয়ে কর্মবিরতি বজায় রাখাও সম্ভব ছিল না।

স্বাস্থ্যভবনে বিভিন্ন জায়গা থেকে খাবারদাবারের কোনো অভাব ছিল না। কিন্তু হাজার হোক, ওটা রাস্তাই ছিল- এবং আমাদের কারোরই দিনের পর দিন রাস্তায় কাটানোর অভ্যাস কোনোকালেই ছিল না। বৃষ্টি, মশা ইত্যাদির প্রকোপে অনেক জনেরই শরীর খারাপ হয়, সেগুলোও বিবেচ্য। সব মিলিয়ে স্বাস্থ্য ভবনে উপস্থিতির হারও কিছুটা হলেও কমেছিলো।

সর্বোপরি, এখনো শেষ হয়নি- ডেকোরেটার্সদের পরোক্ষে চাপ দেওয়া হয়েছে বিভিন্ন জিনিসপত্র আস্তে আস্তে গুটিয়ে নিতে, কে দিয়েছে পাঠক বুঝে নিন!

সব মিলিয়ে স্বাস্থ্য ভবনে অবস্থান তোলার ঘোষণার সাথেই আন্দোলনের প্রথম পর্বের উপসংহার টানা হয়ে যায়। সরকারকে সপ্তাহ খানেকের সময়সীমা বেঁধে দেওয়া হয় সুরক্ষা নিশ্চিত করার জন্য, ততদিন অব্দি জরুরি পরিষেবা শুরু করা হয়। এর পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য অভয়া ক্যাম্পের আয়োজন করার পরিকল্পনা হয়- যে মনুষ্যসমাজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাদের দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়ানোর প্রতিজ্ঞায় আরো বৃহত্তর আন্দোলনের আগমনী সুর বেজে ওঠে…

PrevPreviousসরাতে হলে ‘থ্রেট সিন্ডিকেট’এর মাথাকে সরাতে হবে।
Nextঅন্তিমপর্বের পরের ইন্টারভিউNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল

August 18, 2026 No Comments

দেখতে দেখতে আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল। আশেপাশে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। গান বাজছে – মুক্তির মন্দির সোপানতলে/ কত প্রাণ হলো বলিদান/

তদন্ত স্বাধীন হোক। বিচার নিশ্চিত হোক।

August 18, 2026 No Comments

আর জি করের ঘটনায় অভয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে পানিহাটি শ্মশানে তাঁর দেহ সৎকারের সময় অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রমাণ নষ্টের অভিযোগে নতুন করে তদন্ত শুরু

ইন- ডিপেন্ডেন্স

August 18, 2026 No Comments

অ‍্যাডাম যেদিন ম‍্যাডাম পাবে সেদিন থেকেই ফ্রীডম যাবে, হর ঘরে এই এক কাহিনী, হয় না বদল কোনো ভাবে, মজার ব‍্যাপার , ম‍্যাডামদের এই একই সওয়াল

আবহমান

August 17, 2026 No Comments

সুমিত্রা দেবী সারাদিনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কাটাচ্ছেন। রাত্রে তিনি অল্পই খান। ভাত ডাল আরেকটু তরকারি। কিন্তু খাওয়ার পরের সময়টাই তার সবচেয়ে সুখের সময়। যত্ন করে

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

August 17, 2026 1 Comment

আমরা এখন অবধি সুশ্রুত-সংহিতা নিয়ে যতটুকু আলোচনা করেছি, সেখানে একজন “শল্যহর্তা” তথা সার্জন এবং বৈদ্যের নির্দিষ্ট অবস্থান কী এই বিষয়ে কিছু টুকরো আলোচনা হয়েছে। কিন্তু

সাম্প্রতিক পোস্ট

আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল

Dr. Bishan Basu August 18, 2026

তদন্ত স্বাধীন হোক। বিচার নিশ্চিত হোক।

West Bengal Junior Doctors Front August 18, 2026

ইন- ডিপেন্ডেন্স

Arya Tirtha August 18, 2026

আবহমান

Dr. Aindril Bhowmik August 17, 2026

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

Dr. Jayanta Bhattacharya August 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

668212
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]