Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কী বৃষ্টি-ই, কী মিষ্টি

IMG_20200527_200237
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • May 28, 2020
  • 7:53 am
  • 8 Comments

শিশুর কল্পনা আর কল্পনা থেকে সৃজন কত দূর দূর ছুটে বেড়ায়– ছুটিয়ে নিয়ে বেড়ায় আমাকে– কী করে বোঝাই আপনাদের! সেবার ড্রইং ক্লাসে একটি মেয়েকে আঁকতে দিলাম ঝুড়িতে বসানো সবুজ লাউ| মানে তাকে ঝুড়িও আঁকতে হবে, লাউও আঁকতে হবে| মেয়েটির ডাউনস সিনড্রোম এবং সে slow learner| এ ধরনের বাচ্চাদের মস্তিষ্কে শব্দধারণ ক্ষমতা কম| সেইহেতু স্মৃতিও কম। তাই রোজকার দেখা বস্তুগুলোকে আগে শেখাতে হয় এবং ছবি বা real object সামনে রেখেই শেখাতে হয়| তাতে করে ওই বস্তুগুলো শিশুর মনে একটা স্থায়ী ছাপ ফেলে| এমন শিশুর ক্ষেত্রে স্থায়ী মানে লম্বা একটা ছাপ– যতদূর সে ছাপ বাড়ে ততই শুভ তার পক্ষে| শেখাটা আর সে ভোলে না| চারপাশকে বুঝতে পারে– সাজানো দ্রব্য নির্বাচন করতে পারে এবং কোনটার কী দরকার ধরতেও পারে|

গরমকাল চলছিল| তাই ঋতুর সাথে মিলিয়ে কিছু দরকারী সবজি শেখাব ঠিক করলাম| বললাম– “দ্যাখ –এখন তো গরম! বাজারে তো এসময় লাউ ওঠে| সবুজ সাদা mixed রঙের লাউ? দেখছিস তো রোজ? ওই আঁক ঝুড়ি ভর্তি করে– দোকানি যেমন করে থরে থরে সাজিয়ে রাখে!”–মেয়েটির আঁকার হাত বড় ভালো| ঝুড়ি আঁকল| তারপর ঝুড়ির মাঝে বসালো একটা বড় লাউ| তখনো রঙ করেনি|

হঠাৎ দেখি লাউয়ের চারপাশের পেন্সিল টানা বাঁকগুলোকে আরো বেঁকিয়ে চুরিয়ে দিচ্ছে| কান মুলব ভেবেও থমকালাম| দেখলাম লাউটা তার রং পেন্সিলে আস্তে আস্তে মেঘ হয়ে যাচ্ছে| জলও পড়ছে মেঘ দিয়ে| টপটপ করে|

জল আঁকাও শেষ হল| লাউ যখন পুরো মেঘ হয়ে গেছে, ঠিক তখনই তলার ঝুড়িটা মুছতে লাগল রবার দিয়ে| হাত চেপে ধরলাম| বললাম–“না, কিছু মুছতে পারবি না| ঝুড়িটাকেও ফিট কর মেঘের মানানসই করে|”

এবার সে আঁকলে ঠিক তারই মত দুই বেনীওয়ালা একটা মেয়ে আর বড় চুলওয়ালা একটা মাকে| মায়ের মাথায় ছাতার মত উল্টে এঁকে দিল ঝুড়িটা| আর ঝুড়ির মাথায় কটা উডপেন্সিলের ফুটকি| শেষ বারিপাত|

ততক্ষণে সে মেয়ের কল্পনা আমায় পেয়েছে| এবার কল্পনা আর পাগলামিতে মাখামাখি হচ্ছে আমার আঙুল| ছবির মা– ছবির মেয়ের হাতে বসাতে লাগলাম গোছা গোছা চুড়ি|

— “দ্যাখ রে মেয়ে গোল হাতে চুড়ি গলিয়ে তুই হলি এক গ্রামের মেয়ে আর আমি ভিনদেশী এক দিদিমণি| এই ধর রাজস্থানের কোনো গাঁ| চ– তোর ঝুড়ি এবার ফিট হয়ে গেছে| চ -অ -অ- হরিণবেগে চলব এবার ঝুড়ি মাথায় দিয়ে| কী বৃষ্টি! কী বৃষ্টি! ভিজে মরবি! ধেয়ে চল মাঠ ধরে!”

ওপারে শয়ে শয়ে দরজা খুলছে! মত্ত বায়ু| একদম দামামা| মা মেয়ের চুলফুল উলুখাগড়া|

PrevPreviousঅবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার
Nextকরোনার দিনগুলি ৩৫ পরিযায়ীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Amar Chattopadhyay
Amar Chattopadhyay
5 years ago

রোজকার জীবন থেকে কেমন আকরে চলে যাও !
ফুল তোলো , সুবাস দাও , যত পার ।
সময় কম ।

0
Reply
Dipanjali patranabish
Dipanjali patranabish
5 years ago

আহা, চারিদিকে বিন্দু বিন্দু হাসি ধরে পড়ছে মেয়ের আর তার মা?

0
Reply
চম্পক চট্টোপাধ্যায়
চম্পক চট্টোপাধ্যায়
5 years ago

শিশুর কল্পনা এবং সেই কল্পনা থেকে তার সৃষ্টি আপনি অত্যন্ত দক্ষভাবে শব্দের মালায় সাজিয়ে বুঝিয়ে দিয়েছেন ময়ূরী । মুগ্ধতা আর মুগ্ধতা …

0
Reply
Arun Kumar Ghosh
Arun Kumar Ghosh
5 years ago

বাহ্ ঐ মেয়ে নিশ্চয় একদিন একঝুড়ি স্বপ্নময় মেঘ এনে বৃষ্টি ঝরাবে ।

0
Reply
Dr. Anjana Majumder Gupta
Dr. Anjana Majumder Gupta
5 years ago

আমি ডাক্তার নই । আমি ডক্টরেট। তাই যেটুকু আমার বোধশক্তির উন্মেষ পড়াশুনার মাধ্যমে শিশুর কল্পনার বিকাশ ঘটাতে পারেন সর্বাগ্রে শিশুটির মা। মায়ের সানিধ্য শিশুটিকে আলোকের দেশে নিয়ে যায় । আর আছেন স্নেহশীলা ময়ূরী মিত্ররা যারা শিশু বিকাশের পথ বিজ্ঞান সম্মতভাবে পরিবেশিত করেন , শিক্ষা প্রদান করেন জ্যোতির্ময় আগামীর পথের নিশানা দেখান।

0
Reply
শাশ্বতী
শাশ্বতী
5 years ago

এই স্বপ্ন ফেরি করা দিদিমণি র হাতে থাকুক যাদু কাঠি, যা দিয়ে এই শিশুদের সব স্বপ্ন পূরণ….

0
Reply
Mitali Sanyal Pramanik
Mitali Sanyal Pramanik
5 years ago

তুমি বাচ্চাগুলোর চোখে কল্পনার মায়াজাল বুনে কেমন আগলে রাখো ওদের বাস্তবের কঠোরতা থেকে। আর এত সুন্দর তোমার বর্ণনা যে আমাদের চোখেও সেই কল্পনার ছবি আঁকে যেন তাকে ছুঁতে পারি ধরতে পারি সহজেই।

0
Reply
রত্না নাথ।
রত্না নাথ।
5 years ago

শিশুর কল্পনার কোন পরিধি হয়না, তাইতো কল্পনার দমকা হাওয়ায় সব দরজা খুলে যায়….ঝরে পরে বৃষ্টি !!
এ ভাবনা শুধু তুমিই ভাবতে পারো ❤

0
Reply

সম্পর্কিত পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

May 21, 2026 No Comments

অনেকদিন ধরে ভাবছিলাম, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব নিয়ে একটা লেখা লিখবো । কিন্তু ধর্ম নিয়ে আমার পড়াশোনার সীমাবদ্ধতার জন্য লিখে উঠতে পারছিলাম না । আজ

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

May 21, 2026 No Comments

প্রথমত, নতুন সরকার এলে, সাধারণত, পূর্বতন সরকারের মনোনীত সদস্যদের সরিয়ে দেওয়া হয় (বা তাঁরা নিজেরাই সরে যান) – এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিল নয়, সর্বত্রই করা

“নতুন সরকার #৪”

May 21, 2026 No Comments

নতুন সরকার এর কর্তাব্যক্তিরা সঠিক ভাবেই স্বাস্থ্যব্যবস্থা এর অন্যতম দুর্বল জায়গা রেফারাল সিস্টেমকে চিহ্নিত করেছেন এবং দুর্বলতা কাটিয়ে ওঠাকে আশু প্রয়োজনীয় লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন।

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

May 20, 2026 1 Comment

ক্ষমতায় এসেই রাজ্যের নতুন সরকার জানিয়েছে, তারা শিল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণের নীতি বদলাবেন। এর থেকে সংশয় ও সম্ভাবনা দুটোই তৈরি হচ্ছে। মাত্র কয়েক দিনের সরকারের

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

May 20, 2026 No Comments

১৮ই মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

Kanchan Sarker May 21, 2026

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

Dr. Bishan Basu May 21, 2026

“নতুন সরকার #৪”

Dr. Samudra Sengupta May 21, 2026

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

Sanjoy Mukherjee May 20, 2026

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

Doctors' Dialogue May 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623873
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]