Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কাগজের দামঃ লক্ষ্মী মাহাতোর কথা

IMG-20200116-WA0037
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • January 16, 2020
  • 2:25 pm
  • 10 Comments

– তোমার নাম?

– লক্ষ্মী মাহাতো।

– বয়স?

– জানি নি বাপু। তুমি দেখ্যাশুন্যা বুঝে লও..

– আরে দেখেশুনে কী করে বুঝবো? বলো, কতো বয়স?

– অত বলত্যে পারবনি। তুমি বুঝে লও।

– আচ্ছা, তোমার ছেলেমেয়ে আছে?

– দুটা ছেল্যা, এক মেয়্যা।

– বাড়ির ঠিকানা বলো..

– জঙ্গলমহল নাম শুনছ? শালবনী থেক্যা টেকারে কর‍্যা আরঅ দু’ঘন্টা।

– কী কাজ করো?

– কী আর কাজ.. মোদের ত জমিজায়গা নাই। লোকের জমিতে চাষ করি। জঙ্গলে শালপাতা কুড়াই। কুব কষ্ট বাপু। পাঁচটা পেট যে কেমন কর‍্যা চালাইতে হয়.. মেয়্যাটার বিয়্যা দিসলি। দু বচ্ছরের বেশি ঘর করত্যা পারল নি। বরটা মদ খেত, রোজ মেয়্যাটাকে মোর মের‍্যা মের‍্যা কালশিটা ফেলি দিত। চুলের মুঠি আস্ত রাখে নি। তখন অর পেটে বাচ্চা। একদিন এমন মারল বাচ্চাটাই নষ্ট হয়্যেইল। কত রক্ত!! ডাক্তর ঘর থেক্যা আসার পর অকে আর সোসুরঘর পাঠাই নি। মোর কাছে থাকু, যেমন হোক কষ্ট কর‍্যা চালি লিতে হবে। অর কষ্ট আর দেখত্যা পারছিলি নি..

– আচ্ছা, সরকার থেকে তো অনেক কিছু সাহায্য করে। ঘর বানিয়ে দেয়। তুমি কিছু পাও নি?

– শুদু দু’টাকার চালটা পাই। পতিবার ভোট এলে বাবুরা বলে ভোট হয়্যা গেলেই ঘর বানি দিবে। ভোট গ্যালেই অদের আর দ্যাখা নাই। ইদিকে অদের দ্যাখ..ভোটের আগে যার কুঁড়াঘর ছিল তার কত বোড় ঘর, নতুন নতুন গাড়ি। মোদের ভাগ্যে কিচ্ছু নাই।

– তোমরা কিছু বলো না?

– বলতে গ্যালে আর গেরামে থাকতে হবে নি। ঘরদর সমেত জ্বালি দিবে। লাতনি টারও বয়স বাড়েহ্র‍্যা.. বুঝই ত সব। যা দিনকাল..

– তুমি ইস্কুলে যাও নি?

– মোদের যুগে মেয়্যামানুষ ইস্কুল যেত বাপু? মা পাতা কুড়াইতে যেত। আমি ভাত রেঁধ্যা ছোট ছোট তিন ভাই-বোনকে খাবাইতি। আমি ত বোড়ো। ভাই আট কেলাস পোজ্জুন্ত পড়ছ্যা।

– প্রত্যেক বছর ভোট দাও তো?

– না দিয়্যা উপায় নাই। ভোট না দিল্যা র‍্যাশনটাও ঘরে ঢুকবে কিনা সন্দেহ.. আচ্ছা, তুমি ত অনেক কিছু জিজ্ঞাসা করলঅ, ইবার মোর একট্যা জিনিস জানার আছে। তমরা পড়ালিখা লোক। মোকে বুঝি দও।

– বলো

– কদিন থেক্যা শুনিছি মোরা ইখানকারই লোক না বাইরে থেক্যা আসছি তার জন্য পমাণ দিতে হবে। মোদের পাড়ার মহন খবরের কাগজ দেয়। সে বল্যা নাকি মোর ভোটের কাগজ দিয়্যা হবে নি। আগেকার পমাণ লাগবে। কথা থেক্যা পাব বল ত? মোদের জমি নাই, ইস্কুলের কাগজ নাই.. বাপ-ঠাকুদ্দার কাগজের ঠিক আছে? কথা গ্যাছে সেসব কাগজ কথায় পাব?

– কাগজ তো সব বানানো যাবে। নতুন করে বানিয়ে নাও..

– (প্রথমবার ঝাঁঝিয়ে ওঠে লক্ষ্মী মাহাতো) খুব সজা না? ওই যে কী.. আধার কাড়। ওউটা করত্যা দু’বার মোর নাম, গেরামের নাম ভুল লিখছ্যা। মোরা কতবার ঘুরব? মেদনিপুর যেতে আসতে পঞ্চাশ পঞ্চাশ একশ টাকা খরচ। তারপর লাইন দিব। সারাদিন লাইনে দাঁড়ি দাঁড়ি তবু কাগজ হবে কিনা ঠিক নাই। আর রোজ এউরকম লাইনে দাঁড়ি থাকল্যে কাজ করব কখন? খাব কী?

– আরে, তবু দেশে থাকতে হলে প্রমাণ তো তোমাকে দিতেই হবে..

– দেশ ফেশ বুঝিনি বাপু। জিবনে কুন্যো দিন মেদনিপুর ছেড়্যা যাই নি। মোর বাপ-ঠাকুদ্দাও কেউ যায় নি। আজ পমাণ চাইলে কী দুব? মোদের অত কাগজ-ফাগজ নাই। কথা থেক্যা পাব? আগে আরও জঙ্গলের মধ্যে কুঁড়াঘর ছিল। একদিন মোর বাপ ঘরের সামনে চাল মিল্যা রোদ দিসল। সোন্দার দিকে পার্টির লোক এস্যা অদের ফিস্টির জন্য পাঁচ কেজি চাল দিতে বলছল। মোর বাপ বলে, মোরা গরীব মানুষ। কথা পাব চাল? আমি তখন অনেক ছোট। মোর মনে আছে, বাপকে মের‍্যাধর‍্যা, ঘরের জিনিসপত্র ভেঙ্যা, আগুন লাগি দিসল। আবার ভোটের সময় অদেরই কত মিস্টি কথা..

– থানায় জানালে না?

– উসব বোড়োলোকদের জন্য বাপু। গরীবের জন্য কেউ ভাবে নি। ই পার্টি, উ পার্টি কেউ না। মোর নিজের ভোটের কার্ড আছে। পোত্তেক বছর ভোট দেই। তবু মোকে পুরানো কাগজ দ্যাখাইতে হবে কেন? মোর ভোটের কার্ডের দাম না থাকলে অদের ভোটেরও দাম নাই। যারা ভোটে জিতছ্যা তাদেরও দাম নাই।

– ওরা ভোটে জিতে এসেছে। নির্বাচিত জনপ্রতিনিধি। তুমি তাদের সম্পর্কে এরকম বলতে পারো না..

– কেন বলব নি? মোরে গাঁটে গাঁটে ব্যথা। লাতির ঘন ঘন ঠান্ডা লেগে যায়, কী শ্বাসকষ্ট!! ডাক্তার রক্ত পরীক্ষা করত্যা বলছ্যা। ওইগুল্যা হাসপাতালে হয় নি। যা ওসুদ দেয় তাতে কাজ হয় নি। ডাক্তারটা ভাল। কম বয়স। হেসে হেসে কথা বল্যা। সেদিন মোকে বল্যা, মাসি তমার লাতির জন্য অন্য ওসুদ লাগবে। সেইগুলা হাসপাতালে নাই। মোকে কিনতে বলছল। কী করব.. পয়সা নাই। এখন আর ভোটবাবুদের দ্যাখা নাই। তোদের এতকিছু পমাণ লাগবে, এত কাগজ লাগবে.. ইবার ওসুদ কিনার পয়সাটা দে?

PrevPreviousঅধিকাংশ ক্ষেত্রে IVF -ই একমাত্র সমাধান নয়
Nextহঠাৎ করে ব্লাড প্রেসার? পড়ে দেখুন ।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
10 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
SOUMYADYUTI SAHA
SOUMYADYUTI SAHA
6 years ago

মন্তব্য করার মত কোনো ভাষা খুঁজে পেলাম না আমি, কি নিদারুন ভাবে ফুটিয়ে তুলে ধরেছেন এই বাস্তব জীবন এর সমস্যা টিকে। যাদের নুন আনতে পান্তা ফুরায়, যাদের মাথায় থাকে যে আজকের খাবার শেষ হতে না হতেই মাথায় ঘুরপাক খায় যে কাল কি খাবে তারাও কিন্তু এদেশের নাগরিক। আমাদের সবাইকে প্রথমে নাগরিকত্বের প্রমান দিতে হচ্ছে কিন্তু এই নাগরিকরা কি খেয়ে বেঁচে আছে আদৌ কি পেট ভরে দুবেলা খেতে পাচ্ছে সে নিয়ে কোনো মাথাব্যাথা নেই।

0
Reply
Dr. Soumya Saha
Dr. Soumya Saha
6 years ago

পুরো চাবুক! কিছু বলার নেই। শুধু চুপ করে বসে থাকতে হবে। চালিয়ে যাও ভাই।

0
Reply
Kanchan Kumar Mahata
Kanchan Kumar Mahata
6 years ago

Darun observation.

0
Reply
Sabnam biswas
Sabnam biswas
6 years ago

Speechless

0
Reply
Prantik Midnapore
Prantik Midnapore
6 years ago

Sottie sir… Salboni,jangalmahal ar obostha khub kharap.

0
Reply
Md Ali
Md Ali
6 years ago

Love this Dada. Ami o thik ei tukui bujhi. Joto kosto pabe gorib Manish gulo. Taka thakle pakisthan theke asa Muslims holeo kagoj ghor e pouche jabe.

0
Reply
রীনা মিত্র
রীনা মিত্র
6 years ago

সত্যি একটা জ্বলন্ত প্রশ্ন যার উত্তর নেই।

0
Reply
ปั้มไลค์
ปั้มไลค์
6 years ago

Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.

0
Reply
ทิชชู่เปียกแอลกอฮอล์
ทิชชู่เปียกแอลกอฮอล์
6 years ago

A big thank you for your article.

0
Reply
กรองหน้ากากอนามัย
กรองหน้ากากอนามัย
6 years ago

Thanks so much for the blog post.

0
Reply

সম্পর্কিত পোস্ট

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

Surging Price

August 1, 2026 No Comments

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

Surging Price

Dr. Sumit Banerjee August 1, 2026

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657136
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]