Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের অচেনা ছেলে

IMG_20210321_005151
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • March 21, 2021
  • 9:06 am
  • One Comment

– ডাক্তারবাবু, ওষুধগুলো হসপিটালেই পাওয়া যাবে তো?

– হুঁ। টেবিল থেকে মুখ না তুলেই বললাম। খসখসিয়ে প্রেসক্রিপশন লিখছি। আজ একদমই কথা বলার সময় নেই। সবার সব প্রশ্নের উত্তর দিতে গেলে আউটডোর শেষ করতে সন্ধ্যে হয়ে যাবে। আর, সেক্ষেত্রে আইসিইউ-র প্রথম বেডটা আমার জন্যই রেখে দিতে হবে।

টেবিলের ওপার থেকে আবার অনুরোধ– হসপিটালের ওষুধই লিখবেন ডাক্তারবাবু। বাইরে থেকে কিনতে পারবো না।

এমনিতে ঘাড়ের ওপর তিনজন করে পেশেন্ট উঠে যাচ্ছে। তার ওপর এসব কথা শুনে মেজাজটা খাপ্পা হয়ে উঠল। ওষুধ কেনার সামর্থ্য থাক বা নাই থাক, সরকারি হাসপাতালে বসে খুব অসুবিধেয় না পড়লে পারতপক্ষে কখনও বাইরের ওষুধ লিখি না। লেখার নিয়মও নেই। একটু রুক্ষ ভাবেই জবাব দিলাম– সেটা মনে না করিয়ে দিলেও চলবে। সাধ করে লেখা তো দূরের কথা, আপনি বাইরের ওষুধ লিখতে বললেও লিখতাম না।

– রাগ করবেন না ডাক্তারবাবু। ওভাবে বলতে চাই নি। আমার আজ ওষুধ কেনার ক্ষমতাও নেই।

পেন থামিয়ে মুখ তুলে দেখলাম। প্রৌঢ়া ভদ্রমহিলা। চুলে রূপোলী রেখা পড়তে শুরু হয়েছে। চোখে বাদামী ফ্রেমের চশমা। ভদ্রমহিলার সাথে সাত বছর বয়সের নাতি। কথাবার্তা-বেশভূষায় রুচির ছাপ স্পষ্ট। শুধু চোখগুলো যেন বেমানান ভাবে বসে গেছে। দীর্ঘদিন উপবাস বা রোগভোগের পর যেমন হয়। মেলাতে পারলাম না। আমার রোগীদের মধ্যে গ্রাম্য ভাষায় কথা বলা প্রান্তিক মানুষজনই বেশি। ভদ্রমহিলার বাহ্যিক আচরণের সাথে ‘ওষুধ কেনার ক্ষমতা নেই’ কথাটা বড্ড বেমানান লাগল। অভিজ্ঞতা বলে, এসব ক্ষেত্রে বেবিফুড কিংবা ভালো কোম্পানির হজমের ওষুধ লিখে দেওয়ার অনুরোধ আসে। কিন্তু… ভদ্রমহিলার কথায় চিন্তার জট কাটলো– ছেলে একটা কোম্পানির কাজ করতো। লকডাউনে গাড়িঘোড়া বন্ধ ছিল। বাইকে যাতায়াত করতো। যেতে আসতে চারঘন্টা। ফাঁকা রাস্তায় সাঁইসাঁই করে লরি ছুটতো। সেই লরিতেই…

ভদ্রমহিলা ফোঁপাতে শুরু করলেন।- চারবার পাক খেয়ে উল্টে পড়েছিল। শিরদাঁড়াটা কত টুকরো হয়েছিল ইয়ত্তা নেই। বাড়ির একমাত্র রোজগেরে ছিল ডাক্তারবাবু।

মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছিল। ত্রাতা আবার সেই মুখোশের আড়াল। নির্বাক পাথরের মতো বসে আছি। চারপাশের হাজারো কোলাহলের মধ্যেও কেমন যেন থমথমে নিস্তব্ধতা!

– নাতিটা আমার বড় অল্প বয়সে অনাথ হয়ে গেল বাবা।

অজান্তেই একবার বাচ্চাটার নামের দিকে চোখ গেল। নামের শেষে যে পদবী সেটা সমাজের তথাকথিত হিসেবে উচ্চবর্ণে পড়ে। জানি, বিশুদ্ধবাদী মাত্রই এ কথা পড়ে আমার মুন্ডুপাত করবেন- “বলেছিলাম না, সব ব্যাটারাই পদবী দেখে চিকিৎসা করে।” সে তাঁরা বলুন। আমি নিজের কাছে পরিষ্কার, জীবনে কোনোদিন জাতি-লিঙ্গ-ধর্ম-বর্ণের ভিত্তিতে চিকিৎসা করি নি। শুধু এটুকু বুঝতে পারলাম, ছেলেটির সামনে পড়ে থাকা আদিগন্ত পথ ভীষণরকম বন্ধুর হয়ে গেল। ভোটসর্বস্ব, সুবিধেবাদী রাজনীতি এ শিশুর জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখে নি। তিন-চার পুরুষ সুবিধে নেওয়া ক্রিম লেয়ারের এসি গাড়ি রাজপথ দিয়ে হাওয়ার গতিতে ছুটে যাবে। হয়তো তার পাশের ফুটপাথ দিয়েই এ শিশু অনন্ত পথ চলবে। সুখতলা ক্ষয়ে যাওয়া জুতো, ঘামে ভেজা শার্ট, টেনেটুনে মাসকাবারি। অথবা…

– ডাক্তারবাবু, প্রেসক্রিপশনটা দেবেন না?

স্থাণুবৎ বসে থাকতে থাকতে প্রেসক্রিপশন ফেরত দেওয়ার কথা ভুলেই গেছিলাম। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলাম– ভালো থাকিস বাবা। অনেক বড় হ।

ঘাড় নেড়ে সে চলে গেল। সাদার ওপর কালো গুটি দেওয়া শার্ট। চুলগুলো উস্কোখুস্কো।

ডানা মেলে দে অচেনা ছেলে! উঁচু পৃথিবীতে অনেক বৈভব, অনেক প্রাচুর্য। তুই সেসব পাবি না। তোর জন্য খুব সম্ভবত মইও ধরবে না কেউ। তোর শুধু একটাই ভরসা। ঘাম। আজ থেকে বুক বেঁধে ফেল। তুই পাথর গলানোর ক্ষমতা রাখিস। মুঠো আলগা করিস না অচেনা ছেলে! মারীর দেশ তোর কাছে নতজানু হওয়ার অপেক্ষায়…

PrevPreviousদুঃসময়
Nextমারীর দেশের স্বাস্থ্যস্বর্গNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha দাস
Partha দাস
5 years ago

দারুন লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ভুলতে পারি না সেই হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা। রাজপথে হাজার

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

May 16, 2026 No Comments

NEET-UG 2026 বাতিল। আবারও প্রশ্নফাঁসের অভিযোগ। আবারও NTA-র চূড়ান্ত ব্যর্থতা। ২০২৪ সালের ঘটনার পরেও কোনো শিক্ষা নেওয়া হয়নি। “Leak-proof” পরীক্ষাব্যবস্থার দাবি বাস্তবের সামনে সম্পূর্ণ ভেঙে

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ ১৪ বছর পেরিয়ে গেছে। এখনো দিল্লীর রাস্তায় নির্ভয়ারা নির্যাতিতা হয়েই চলেছে। আবারও চলন্ত বাসে গণধর্ষণ,পশ্চিম দিল্লির রানীবাগ এলাকায়। ৩০ বছরের শ্রমজীবী মহিলা,

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

May 15, 2026 No Comments

হাইকোর্টের নির্দেশে দুই জুনিয়র ডাক্তার এর বেআইনি পোস্টিং বাতিল হয়ে নতুন পোস্টিং এর অর্ডার এল স্বাস্থ্যভবন থেকে। মেধাভিত্তিক কাউন্সেলিং অনুযায়ী যে পোস্টিং তারা পেয়েছিল সেই

দায়িত্ব পালনের প্রত্যাশা

May 15, 2026 No Comments

শিক্ষানবীশ থাকাকালীন একদিন, এক প্রান্তিক শ্রমজীবীর কাছেই নাগরিকের প্রত্যাশার সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর পাঠটি পেয়েছিলাম। মাটির বাড়ির দাওয়ায় বসে, গামছা নেড়ে হাওয়া খেতে খেতে তিনি

সাম্প্রতিক পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

Abhaya Mancha May 16, 2026

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

West Bengal Junior Doctors Front May 16, 2026

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

Abhaya Mancha May 16, 2026

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

West Bengal Junior Doctors Front May 15, 2026

দায়িত্ব পালনের প্রত্যাশা

Dilip Ghosh May 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622951
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]