Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনায় মৃত্যু মিছিল আটকাতে এক অভিন্ন প্রোটোকল চাই।

IMG_20200708_181302
Dr. Rezaul Karim

Dr. Rezaul Karim

My Other Posts
  • July 9, 2020
  • 6:23 am
  • One Comment

গতকাল কলকাতা শহরে 300 কোভিড পজিটিভ পাওয়া গেছে। এই বিশাল সংখ্যক পজিটিভের কারণ নিহিত আছে আমাদের “শক্ত ঘাড়ের” সাথে- যা নিয়ম বাঁকিয়ে নিজের মতো করে ফেলতে প্ররোচিত করে! শনিবার কলকাতা ও দক্ষিন 24 পরগনা যেতে হয়েছিল। শতকরা 85% মানুষ ঠিক সাইজের মাস্ক নেই, ঠিকমতো পরতেও দেখলাম না। অনেকে জৈন মুনির মতো মুখ ঢেখেছেন কিন্তু নাক খোলা, অনেকে শুধু থুতনি, কেউ বা শুধু তার থাইরয়েডকে ভাইরাস থেকে বাঁচাতে চাইছেন।

কিছু বিষয় আছে যা বিতর্কের উর্ধ্বে ও বিনা বাক্য ব্যয়ে বিশেষজ্ঞের পরামর্শ মানতে হবে। ভাইরাস ড্রপলেটে ছড়াচ্ছে না বায়ুবাহিত এই বৈজ্ঞানিক চর্চা পরে করলেও চলবে। দেখা গেছে ঘন ঘন হাত ধোয়া ও ঠিকমতো মাস্ক লাগানো রোগ প্রতিরোধ করে।

বিজ্ঞান জেনে সব কিছু করা, বিজ্ঞান মেনে সবকিছু করা অতি উত্তম অভ্যাস। তার জন্য দরকার জীবনের সর্বক্ষেত্রে বিজ্ঞানকে জীবনের ধ্রুবতারা করতে পারা। তা কি আমরা পেরেছি? তাহলে ফেসবুক জুড়ে মানুষে মানুষে বিভেদ ও ঘৃণার আবহ তৈরী হতো না।

মাস্ক পরানোর জন্য জনে জনে প্রহরী দেওয়া সম্ভব নয়। শারীরিক দূরত্ব মানার জন্য ও প্রহরী দেওয়া যাবে না। এই কাজটা নিজেকে করতে হবে। সীমান্তে যারা লড়ছেন, তাদের জন্য আমাদের এত গর্ব, অথচ আমরা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজের দায়িত্ব না বুঝে চোখে আঙুল দাদার মতো অপরের ভুল ধরতে ব্যস্ত!

করোনা যুদ্ধে যদিও কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউন ও আনলক রোগ ছড়াতে সাহায্য করেছে, অবৈজ্ঞানিক কাজ দেশের প্রধান প্রধান ব্যক্তিদের প্ররোচনায় দেশময় ছড়িয়েছে ও মানুষের বাঁচার ন্যূনতম বন্দোবস্ত করার পরিবর্তে করোনা উপলক্ষে বিভেদকে প্রশ্রয় দেওয়া হয়েছে তাতে আজকের বিষময় ফল প্রত্যাশিত ছিল। তবু, এই লড়াইয়ে সরকার ছাড়া উপায় নেই।

বেড়ে চলা বিপুল সংখ্যক রোগীর মধ্যে যারা ঝুঁকিপূর্ণ তাদের হাসপাতালে রাখতে হবে। এই রোগে ফুসফুস থেকে রক্তে অক্সিজেন সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে, অনেক সময় হঠাৎ ও বেশিরভাগ সময় কোন উপসর্গ ছাড়াও রক্তে অক্সিজেনের পরিমাণ কমে 85% দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ রোগীদের তাই পরিকাঠামোহীন পরিবেশে রাখলে মৃত্যুহার বাড়তে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি বা অন্য শ্বাসজনিত পীড়া, ক্যানসার ও তার চিকিৎসা সংক্রান্ত জটিলতা অন্যতম ঝুঁকিপূর্ণ অবস্থা।

মহামারি ধীরে ধীরে বাড়তে থাকা, সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়ে আবার আস্তে আস্তে কমে যাওয়ার যদি রেখাচিত্র আঁকা হয় তাকে “বেল কার্ভ” বলে। এই সময় কাল মোটামুটি তিন মাস। এই তিন মাস নিজেদের জেদ, ইগো, ব্যক্তিগত ক্ষোভ, রাগ, অভিমান একটু সংযত করে সামাজিক ঐক্যের পরিবেশ রচনা করতে হবে। এই লড়াইয়ে নেতৃত্ব দেবার জন্য সরকারী স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। অনেক ভুল ত্রুটি আছে- কিছু স্বেচ্ছাকৃত, কিছু অনবধানতায়। তবু, এই বিপুল সংখ্যক মানুষের জন্য একটি অভিন্ন প্রটোকল তৈরী ও তা বাস্তবায়নের সুযোগ দিতে হবে। নাহলে, মৃত্যু মিছিল আটকানো যাবে না।

PrevPreviousকরোনার দিনগুলি ৪৭
Nextলকডাউন একটি pause buttonNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

সঠিক পর্যবেক্ষন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ব‍্যাস, এটুকুই

May 6, 2026 No Comments

বদলাতে চেয়েছে সকলে, তাই আজ রাজার পতন মসনদ যাদের দখলে, বুঝে নিন কী কী প্রয়োজন, বুঝে নিন মানুষ কী চায়, কোন দোষে গেলো প্রাক্তন, বদলিয়ে

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

May 6, 2026 No Comments

একটা জিনিস পরিষ্কার, মানুষ আর যাইহোক দিনের পর দিন ঔদ্ধত্য সহ্য করে না। লাগাতার চুরি, দুর্নীতি,যা ইচ্ছে তাই করে যাওয়া, বস্তুতঃ মমতা সরকারের expiry date

পশ্চিমবাংলার সদ্য-পরাজিত মুখ্যমন্ত্রী, সমীপেষু

May 6, 2026 No Comments

ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ায় খুবই খারাপ লাগছে, রাগ হচ্ছে। তাই না? আপনি অবশ্য জানিয়েছেন – আপনি নাকি হারেন নি, আপনার ওপর জোর করে হার চাপিয়ে

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 1 Comment

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

সাম্প্রতিক পোস্ট

ব‍্যাস, এটুকুই

Arya Tirtha May 6, 2026

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

Dr. Amit Pan May 6, 2026

পশ্চিমবাংলার সদ্য-পরাজিত মুখ্যমন্ত্রী, সমীপেষু

Dipak Piplai May 6, 2026

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621004
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]