Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এভাবে সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নতি ঘটবে?

Hospitals
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • February 18, 2025
  • 7:02 am
  • One Comment
সরকারি হাসপাতালে দু’ধরনের ডাক্তার থাকেন। একদল, যাঁরা সরাসরি রোগীর চিকিৎসার কাজে যুক্ত থাকেন। আরেকদল, যাঁরা হাসপাতাল-প্রশাসক, হাসপাতালটা চালানো যাঁদের কাজ।
রোগীর চিকিৎসা করার সময় কী আছে আর কী নেই-এর যুক্তির সুযোগ নেই, যা আছে তাই দিয়েই চালাতে হয়। আইভি চ্যানেল করতে গিয়ে মেঝেতে রক্ত পড়ে গেলে ডাক্তার নিজেই তুলো দিয়ে মুছে দেন – ক্ষেত্রবিশেষে নার্সও সে কাজ করেন – নইলে এর-তার পায়ে পায়ে সেই রক্ত সারা ঘরময় হয়ে nuisance হয়ে যাবে। রোগী বমি করে ফেললে, সে বমি তখুনি পরিষ্কার না করা গেলেও ওই একই সমস্যা – nuisance এবং বাকি রোগীদের অস্বস্তি। ডাক্তার নার্স বা উপস্থিত পরিজন – কাউকে না কাউকে তা পরিষ্কার করে ফেলতে হয়। সাফাইকর্মী আছে কি নেই, ডাকলে তিনি তখুনি আসবেন কিনা, এসব হিসেবের সময় থাকে না।
হাসপাতাল-প্রশাসকদের দায় অথবা দায়িত্ব খানিকটা আলাদা। সাফাইকর্মী যে অপ্রতুল, সেটা তাঁরা জানেন – সেই অপ্রতুলতাকে শিরোধার্য করেই কাজটা করতে হয় – এবং প্রতিনিয়ত কীভাবে কাজ উতরোয়, সেটা তাঁদের চেয়ে ভালো করে কেউই জানেন না – কিন্তু অপ্রতুলতার কথাটা উপরমহল অব্দি জানিয়ে সম্পূর্ণ সুরাহা না হোক নিদেনপক্ষে ঘ্যানঘ্যান করাটা তাঁদের দায়িত্বের মধ্যেই পড়ার কথা বলে মনে হয়। কিন্তু মুশকিল হলো, এখনকার অধিকাংশ প্রশাসক, কুড়িজনের কাজ চারজন দিয়ে ‘চালিয়ে দেওয়া’-কেই বিশাল কৃতিত্বের কাজ বলে বিশ্বাস করেন এবং অপ্রতুলতা নিয়ে কোনও রকম অসন্তোষের কথা উপরমহল অব্দি জানাতেও ভয়/সঙ্কোচ/কুণ্ঠা বোধ করেন। যাঁরা উপরমহল অব্দি এসব সমস্যার কথা জানান, তাঁরা সচরাচর উপরমহলের প্রিয়পাত্র নন – এবং এখনকার সংস্কৃতির নিত্যকার জুম-মিটিংয়ে উপরমহলের কর্তারা বাকপ্রধান, বলতে ভালোবাসেন, শুনতে নয়। সুতরাং বলার সুযোগ কম, আগ বাড়িয়ে বলতে গেলে প্রত্যুত্তরে বিরক্তিবাচক উত্তর বা পাল্টা দোষারোপ শুনতে হয়। (ভয়ের সংস্কৃতির আসল ‘মজা’ ওইখানেই। সবসময় প্রোঅ্যাক্টিভ হয়ে ভয় দেখাতে লাগে না – সংস্কৃতিটা চারিয়ে দেওয়া গেলে সবাই ‘সাবধানে’ থাকে, কিছু বলার আগে পাঁচবার ভাবে।)
সুতরাং অপ্রতুলতার মধ্যে কাজ চালাতে গিয়ে প্রথম দলের চিকিৎসকরা কোনও রকম গাড্ডায় পড়লে দ্বিতীয় দলের চিকিৎসকরা দায়টা পুরোপুরিই প্রথম দলের চিকিৎসকদের উপর ফেলছেন। এবং ঘটনাচক্রে উপরমহলকে প্রশ্নের সম্মুখীন হতে হলে, উপরমহল শিশুসুলভ সারল্যের সঙ্গে বলতে পারেন – সে কী, আমরা তো জানতামই না, আগে তো কেউই কিছু আমাদের জানায়নি!
যাঁরা ভাবছেন – এবং বিশ্বাস করতে চাইছেন – যে, এভাবে সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নতি ঘটবে, তাঁদের প্রতি… নাহ্‌, থাক!
PrevPreviousমৌতাত
Nextবাংলা গানের একলা পথের পথিককে শেষ বিদায়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

একদম বাস্তব চিত্রটা তুলে ধরলেন। একই চিত্র সম্ভবত প্রতিটা ক্ষেত্রেই, শুধু চরিত্র গুলো আলাদা। কি অসম্ভব সহনশীলতা আমাদের যে দিনের পর দিন এই অন্যায়ের সাথে আপোষ করে টিকে যাচ্ছি। মেনে নিচ্ছি, নিতে বাধ্য হচ্ছি। কবে যে এই অন্ধকার দূর হবে জানা নেই, কিন্তু সেই আশায় রোজ নতুন ভোরের স্বপ্ন দেখি।

0
Reply

সম্পর্কিত পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 No Comments

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

বাংলায় পালা বদল

May 5, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো। ১৫ বছরের মাথায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের দিকে এগোচ্ছে বিজেপি। বেশ কিছু সংস্থার এক্সিট পোলে বিশেষজ্ঞরা আগাম বার্তা দিলেও তাদের

লাখো সূর্য

May 4, 2026 No Comments

যতই কেন সমস্যাতে জর্জরিত হই তোমার কাছে জানু পেতে বসতে রাজি নই!! স্থির নিশ্চিত দৃপ্ত সূর্য আছে বুকের মাঝে তাহলে আর জানু পেতে ভিক্ষা কার

মহালয়া ২০৩০

May 4, 2026 No Comments

পুরোনো লেখা চুনকাম করা সাদামাটা দেওয়ালটার এবড়ো খেবড়ো গায়ে একটা ক্যালেন্ডারও দুলছে না। অবশ্য দোলবার মতো তেমন হাওয়াবাতাসও খেলে না এই বিশ ফুট বাই বিশ

সাম্প্রতিক পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

বাংলায় পালা বদল

Piyali Dey Biswas May 5, 2026

লাখো সূর্য

Shila Chakraborty May 4, 2026

মহালয়া ২০৩০

Dr. Sukanya Bandopadhyay May 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620804
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]